২৮ কাফন-দাফন-জানাযা সংশ্লিষ্ট উত্তরাধিকারীদের মাঝে মৃতের ত্যাজ্য সম্পদ বন্টন করার পূর্বে ব্যক্তিগতভাবে তা ব্যয় করা বা ভোগ.করা কারো জন্যে জায়েয নেই। €% পুরুষদেরকে রঙ্গীন কাপড়ে কাফন দেওয়া মাকরূহ । € মৃত ব্যক্তিকে কাফন পরানোর সময় যদি কিছু মল-মুত্র বের হয়, তা ধুয়ে পরিস্কার করে দেয়াই যথেষ্ট । এর দ্বারা ওযূ এবং গোসল দোহ্রানোর প্রয়োজন নেই। (আহকাম ৪ ৪র্থ খণ্ড) €& কাফন পরানোর পর যদি কোন নাপাকী দেখা যায়, ধৌত করা জরুরী নয়। চাই মুর্দারের শরীরে হোক চাই কাফনে হোক । তা ধৌত করা ব্যতীত জানাযার নামায পড়া জায়েয আছে। এটা তখনি যখন নাপাকী মুর্দার শরীর হতে বের হবে। কিন্তু নাপাকী যদি অন্য স্থান হতে কাফনে অথবা মুর্দারের শরীরে লাগে, তবে তা ধৌত করা জরুরী । ধৌত করা ছাড়া জানাযার নামায জায়েয হবে না। €% যার কোন সম্পদ নেই বরং নিঃস্ব তার কাফন দেওয়া এ বক্তির উপর ওয়াজিব, যার উপর তার খাওয়া-পরা ওয়াজিব ছিল। কিন্ত্বু ইমাম মোহাম্মদ (রাহঃ)-এর মতে স্বামীর উপর স্ত্রীর কাফন দেওয়া ওয়াজিব নয় । আর ইমাম আবু ইউসুফ (রাহঃ)-এর মতে স্বামীর উপর স্ত্রীর কাফন দেওয়া ওয়াজিব । যদিও স্ত্রী সম্পদ রেখে যায় । ফতোয়া এর উপরই | ফেতোয়ায়ে আলমগীরী ১ম খওড) €% কারো মৃত্যুর পর যদি তার সন্তানাদি বালেগ এবং নাবালেগ উভয়. প্রকার বিদ্যমান থাকে, তাহলে বালেগ মৃত ব্যক্তির ত্যজ্য সম্পত্তি থেকে শুধুমাত্র সুন্নত অনুযায়ী দাফন-কাফনের খরচাদি গ্রহণ করতে পারবে। অতিরিক্ত খরচ যথা খানাপিনা ও অন্যান্য খাতে তা খরচ করতে পারবে না। এমনকি তাদের নাবালেগ ভাই বোনদের বিয়ে-শাদীর জন্যেও খরচ করতে পারবে না। €ফতোয়ায়ে দারুল উলৃম £ ৫ম খণ্ড) €% যদি কোন মহিলা প্রসব বেদনায় মৃত্যুবরণ করে এবং তার বাচ্চাও পেটের ভিতর মারা যায়, কিন্তু ধাত্রীর অনভিজ্ঞতার দরুন বাচ্চার একটি হাত বাইরে চলে আসে; এরূপ অবস্থায় বাচ্চা বের করে মৃতকে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই। অন্যান্য মৃত মহিলার অনুরূপ তাকেও কাফন পরিয়ে নিবে। ফ$/%.2110090109..001)
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।