কাফন-দাফন-জানাযা ২৭ স্বচ্ছলতা নেই, তারা মহিলা ও পুরুষদের কাফনের ক্ষেত্রে যথাক্রমে ৩টি ও ২টি কাপড়ের উপরই কাফনকার্য সম্পন্ন করবে। সাবধান! মানুষের নিন্দা-ভসনার কথা ভেবে অথবা লোক ভয়ে ঝণ করে কাফনের অতিরিক্ত কাপড় ক্রয় করে তারা যেন কিছুতেই মসীবতে না পড়ে। (পরাগ) €% কেবলমাত্র উপরে উল্লেখিত কাপড়গুলোই মৃতের “কাফন' হিসেবে পরিগণিত হবে। এ ছাড়া লাশবাহী খাটলীকে যে চাদর দ্বারা ঢাকা হয়, তা কিছুতেই কাফনের কাপড় বলে গণ্য হবে না। পুরুষ এবং নাবালেগা মেয়েদের লাশবাহী খাটলীকে এরূপ চাদর দ্বারা ঢেকে রাখা জরুরী নয়। তবে লাশের উপর যদি সূর্যের প্রচন্ড তাপ লাগে কিংবা লাশবাহী খাটলীকে চাদরাবৃত করার বিশেষ কোন প্রয়োজন দেখা দেয়, তাহলে ঘর থেকে নিজেদের ব্যবহারকৃত চাদর এনে তা খাটলীর গায়ে জড়িয়ে দিবে । লাশ দাফন শেষে এই চাদরটি পূর্বের মতই স্বাভাবিকভাবে ব্যবহার করবে। তা ব্যবহারে কোনরূপ সংকোচ বোধ করবে না। চাদরটিকে কোন অবস্থাতেই অশুভজনক কিংবা কুলক্ষণে মনে করবে না। অন্যথায় মারাত্মক গোনাহ হবে। বালেগা মেয়েদের বেলায় তা ছাড়া পুরুষদের বেলায় খাটলীর উপর উন্নতমানের শাল অথবা সুনির্দিষ্ট রং বা সুনির্দিষ্ট ফুলের চাদর জড়িয়ে দেওয়া বেদ'আত এবং অত্যন্ত মুর্খতাপূর্ণ কাজ । (প্রাগুক্ত) €% কোথাও কোথাও দেখা যায়, যুবতী মেয়ে অথবা নব বিবাহিতা বধু মৃত্যুবরণ করলে তার লাশকে লাল চাদর অথবা বোটা ও জরীর চাদর দ্বারা আবৃত করা হয়, এটাও জায়েয নয়। " প্রাগুক্ত) €% অনেকে মৃত ব্যক্তির ব্যবহারকৃত জামা-কাপড় অত্যন্ত অলক্ষী ও অমঙ্গলজনক বলে মনে করে। অথচ তারাই মৃত ব্যক্তির ত্যাজ্য সম্পত্তি এবং তার নগদ টাকা-পয়সা অলংকারাদি দখল করার জন্যে পাগলপারা হয়ে যায়। শোক-কান্না সাঙ্গ হওয়ার পূর্বেই তারা মৃত ব্যক্তির তালাবদ্ধ ধন-ভান্ডারের চাবি সংগ্ৰহে ছুটে চলে । উদ্দান্তের মত মৃত ব্যক্তির সাকুল্য সম্পদ কুক্ষিগত করতে উদ্যত হয় । জানা নেই মৃত ব্যক্তির ধন-সম্পদ দখল করা তাদের নিকট কিভাবে বরকতময় মনে হয় । অথচ শরীয়তের দৃষ্টিতে ফ$ঘ/%.2110090109..001)
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।