Islamic Book Collection 2 — Kafon Dafon Janaja
/ ৫৯
📝 লেখা 📖 পিডিএফ

২৬ কাফন-দাফন-জানাযা চুলগুলো দুই ভাগে ভাগ করে ডানে-বায়ে বক্ষস্থ কোর্তার উপর রেখে দিবে । এক অংশ ডান দিকে আরেক অংশ বাম দিকে । অত্র:পর ছেরবন্দ দ্বারা মাথা ঢেকে তথায় না বেঁধে অবশিষ্টাংশ এ দুই ভাগ চুলের উপর বিক্ষিপ্ত অবস্থায় রেখে দিবে। তারপর ইজার পেঁচাবে। প্রথমে মৃতের বাম দিকে পরে ডান দিকে পেঁচাবে। অত:পর ছিনাবন্দ বেধে চাদর পেঁচিয়ে নিবে । চাদর পেঁচানোর সময়ও প্রথমে বাম দিকে এবং পরে ডান দিকে পেঁচাবে। অত:পর উপরোল্লেখিত নিয়মে একটি পায়ের দিকে একটি মাথার দিকে এবং একটি কোমর বরাবর সুতা ছারা বাধন দিবে। (বেহেশুতী জেওর) +%. কাফনের কাপড়ে অথবা কবরের মধ্যে “আহাদনামা' বা পীরের শাজারা অথবা অন্য কোন দোয়া কালাম বা দরূদ ওযীফা লিখে রাখা বা কাফনের কাপড়ের উপর বা মৃতের সীনার উপর কালি বা কর্পূর ইত্যাদি দ্বারা কোন কালেমা বা দোয়া কালাম লিখে দেওয়া জায়েয নেই। অবশ্য কাবা শরীফের গিলাফ যাতে কোন কিছু লেখা নেই, তা বরকতের জন্যে সংগে দেওয়া জায়েয আছে; এতে কোন ক্ষতি নেই। প্রাগুক্ত) € যদি কোন ছোট ছেলে মারা যায় এবং তার গোসল ও কাফন পরানোর জন্যে মহিলাদের প্রয়োজন হয়, তাহলে উপরোক্ত নিয়মেই তার গোসল সম্পাদন করতে হবে এবং কাফন পরাতে হবে। পার্থক্য শুধু এতটুকুই যে, মহিলাদের ক্ষেত্রে পাঁচটি এবং পুরুষের ক্ষেত্রে তিনটি কাপড় পরাবে। উপরে যা সবিস্তারে বর্ণিত হল। (পাগুভ) €% পুরুষদের কাফনের বেলায় যদি শুধুমাত্র দু'টি কাপড় তথা ইজার ও চাদর থাকে এবং কোর্তী না থাকে, তাতেও কোন ক্ষতি নেই। এ দু'টি কাপড়েই যথেষ্ট হবে । কিন্তু দু'টির চেয়ে কম হলে তা মাকরূহ হবে। অবশ্য একান্ত অপারগ ও নিরূপায় হলে তাও মাকরূহ হবে না। ্রোগুল্) % এ পর্যন্ত আলোচনায় এ কথাই বুঝা গেল যে, মহিলাদের কাফনের ক্ষেত্রে পাঁচটি কাপড়ের স্থলে কেবলমাত্র দু'টি কাপড় এবং পুরুষদের কাফনের বেলায় তিনটি কাপড়ের স্থলে কেবলমাত্র দু'টি কাপড় হলেও তা জায়েয হবে । অতএব কাফনের সবগুলো কেনার মত যাদের সামর্থ ও ফ$/%.2110090109..00])

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।