Islamic Book Collection 2 — Kafon Dafon Janaja
/ ৫৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম কাফনের কাপড়কে ৩/৫/৭ বার লোবান, আগরবাতি ইত্যাদি সুগন্ধি দ্বারা ধুয়া দিবে । তারপর তাতে মুর্দাকে কাফনাবৃত করবে । গোসল শেষ হলে চার পায়াস্থ খাটিয়া বিছিয়ে তাতে প্রথমে কাফনের চাদরটি বিছাবে, এরপর ইজার বিছাবে, এরপর কোর্তার নিম্নের অংশটি বিছিয়ে উপরের অংশটি গুটিয়ে মাথার উপরের দিকে রেখে দিবে । তারপর মুর্দারকে একখানা কাপড় দ্বারা ঢেকে আস্তে আস্তে এনে কাফনের উপর চিৎ করে শোয়ায়ে দিবে। অত:পর তার মাথা ও দাড়িতে আতর লাগাবে এবং পরে মাথা, দাড়ি ও সেজদার স্থান গুলিতে কর্পুর মেখে দিবে। তারপর কোর্তার উপরের অংশটি মাথার দিক হতে উল্টিয়ে পা পর্যন্ত আনবে এবং তাতে উপরে রাখা পুরা কাপড়টি টেনে এনে বের করে ফেলবে । এবার ইজার পরাবে প্রথমে বাম দিক হতে তারপর ডান দিক হতে উঠাবে । এমনিভাবে চাদরের বাম দিক আগে উঠাবে এবং পরে ডান দিক উঠিয়ে বাম দিকের উপর রেখে দিবে। অত:পর একটা সুতা দ্বারা কাফনের উপরে মৃতের পায়ের দিক এবং অপর একটি সুতা দ্বারা মৃতের মাথার দিক বেঁধে দিবে । কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার সময় লাশের উপর থেকে কাফন সরে গিয়ে কাফনাবৃত. লাশ যাতে খুলে না যায়, সে জন্যে সতর্কতা স্বরূপ কোন কিছু দ্বারা মৃতের কোমর বরাবর একটা বাধন দেওয়া ভাল । মনে রাখতে হবে, লাশ কবরে রাখার পর সকল প্রকার বাঁধন খুলে দিতে হবে। (বেহেশৃতী জেওর) কাফনের কাপড়কে ৩/৫/৭ বার সুগন্ধি ধোঁয়া দেওয়ার পর তাতে মুর্দারকে কাফনাবৃত করবে । গোসল শেষ হলে একটি খাটিয়ায় সর্বপ্রথম (নীচে) চাদর তারপর ইজার বিছাবে। অত:পর ইজারের উপর কোর্তার নীচের অংশ বিছাতে হবে। কোর্তার উপরের অংশ গুছিয়ে এনে মৃতের মাথার নিকট রেখে দিবে । অত:পর গোসলের পানি মুছে একখানা কাপড় দ্বারা ঢেকে মৃতকে আস্তে আস্তে এনে কাফনের কাপড়ের উপর চিৎ করে শোয়াবে এবং কোর্তার মাঝখানের কাটা অংশ দিয়ে মাথা ঢুকিয়ে তার মাথার ফ$/%.2110090109..001)

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।