এ পৃথিবীর বুকে প্রাণধারী যত জীব রয়েছে, সকলকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তা“আলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন ঃ 25:01 8215 8505. অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই আস্বাদন করতে হবে মৃত্যু” । পবিত্র কুরআনের অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন £ ১০৮ 03০4 এই শিশন্গ 19 ০20 5১১২ 1১৮ ৮১ অর্থাৎ “তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু কিন্ত্ব তোমাদের পাকড়াও করবেই-যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরেও অবস্থান করো, তবুও? । এ জগতে যতগুলো অকাট্য বাস্তবতা রয়েছে, তন্মধ্যে সবচেয়ে অকাট্য বাস্তব হচ্ছে এই মৃত্যু । কারণ এটি এমন একটি বাস্তব, জগতের কোন মানব অদ্যাবধি যাকে অস্বীকার করতে সক্ষম হয়নি । অথচ মহান আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলার মত মানবও এ জগতে রয়েছে। তদ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়ত নিয়ে অভিযোগ করার মানুষও এ জগতে রয়েছে। কিন্তু একটি মাত্র বিষয় যার ক্ষেত্রে আস্তিক, নাস্তিক, ইয়াহুদ, খৃষ্টান, পৌত্তলিক এক কথায় সকল মতাদর্শের মানুষ একমত, সেটি হচ্ছে এই মুত্যু । কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে এই মৃত্যু যতখানি বাস্তব, মৃত্যুর ব্যাপারে মানুষের উদাসীনতা ততবেশী। এ কারণেই হযরত আলী (রাযিঃ) বলেছেন “মানুষ প্রতি দিন তার মত মানুষকে মৃত্যুবরণ করতে . দেখে, কিন্তু সে নিজের মৃত্যুর কথা ভুলে যায়।” অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ ১1১4360৮৯5১ টি অর্থাৎ “তোমরা জীবনের সকল স্বাদ বিনাশকারী বস্তু অর্থাৎ মৃত্যুর কথা অধিক স্মরণ করো' | ফ$/%.2110090109..001)
— পৃষ্ঠা ২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।