কাফনের পরিমাণ পুরুষের কাফন ঃ মৃত ব্যক্তি যদি পুরুষ হয়, তাহলে তাকে তিন কাপড়ে কাফন পরানো সুন্নত । যথা-€১) চাদর । (২) ইজার। (৩) কোর্তা। মেয়ে লোকের কাফন £ মৃত ব্যক্তি যদি মহিলা হয়, তাহলে তাকে পাঁচ কাপড়ে কাফন পরানো সুন্নত । যথা-€১) কোর্তা। (২) ইজার। (৩) ছেরবন্দ। (৪) চাদর । (৫) সিনা বন্দ। কাপড়ের পরিমাণ £ ইজার-মাথা থেকে পা পর্যন্ত হতে হবে। চাদর-ইজার থেকে এক হাত লম্বা হতে হবে । আর কোর্তী গলা থেকে পা পর্যন্ত হতে হবে। কিন্তু তাতে কল্পি বা আস্তিন থাকবে না, বরং তার মাঝখান দিয়ে কিছুটা কাপড় ফেঁড়ে মাথা ঢুকিয়ে দিতে হবে । ছেরবন্দ ১ হাত চওড়া এবং তিন/চার হাত লম্বা হবে । আর ছিনাবন্দ বগলের নীচ হতে হাটু পর্যন্ত চওড়া । (নাভী পর্যন্ত হলেও জায়েয আছে)। % কেউ যদি মহিলাদেরকে পাঁচ কাপড়ের স্থলে মাত্র তিনটি কাপড় তথা ইজার, চাদর ও ছেরবন্দের মাধ্যমে তাদের দেহকে আবৃত করে, তাহলে তাও জায়েয আছে এবং এতটুকু কাফনই তাদের জন্যে যথেষ্ট হবে। কিন্তু শেষোক্ত তিনটি থেকেও কমিয়ে ফেলা মাকরূহ এবং অত্যন্ত দোষনীয়। হ্যা যদি একান্ত অপারগতা হয়, তাহলে বর্ণিত তিনটি থেকেও কম সংখ্যক কাপড়ে আবৃত করা জায়েয আছে। (বেহেশৃতী জেওর/তা'লীমুল মুআল্লিমীন) €% মৃত ব্যক্তি জীবদ্দশায় সাধারণত: যে মানের কাপড় পরিধান করত, তার সাথে সামঞ্জস্য রেখে তার কাফনের কাপড় ব্যবস্থা করা উচিত। (বেহেশৃতী জেওর) *% বরকতের নিয়তে কাফনের কাপড় জমজমের পানি দ্বারা ভিজিয়ে দেওয়াতে কোন ক্ষতি নেই, বরং তা বরকতেরই কারণ হবে । (থাকত) *% ঘরে পাক-পবিত্র কাপড় পাওয়া গেলে কাফনের জন্যে সে কাপড় ব্যবহার করাতেও কোন ক্ষতি নেই। (পাগক্ত) €% জীবদ্দশায় কাফনের কাপড় প্রস্তুত করে রেখে যাওয়াতে কোন ক্ষতি নেই । তবে কবর প্রস্তুত করে যাওয়া মাকরূহ । (প্রাক) ফ$/%.2110090109..001)
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।