২২ কাফন-দাফন-জানাযা কথা জনসমক্ষে বলে দেওয়া এবং এ নিয়ে পরস্পরে আলোচনা করা জায়েয আছে। যাতে এ আলোচনা শুনে লোকজন এসব পাপাচার থেকে তাওবা করত: আত্মরক্ষা লাভ করতে পারে। (প্রুক্ু) €% পক্ষান্তরে মৃত ব্যক্তিকে গোসল করানোর পর যদি কোন ভাল আলামত প্রকাশ পায় যথা-দেহ উজ্জ্বল বর্ণ ধারণ করা; মুচকি হাসা ইত্যাদি, তবে তা প্রকাশ করা মুস্তাহাব। (আহকামে মাইয়েত) + হাতে পায়ে নখপলিশ থাকাবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, তার নখপলিশ উঠিয়ে পরিস্কার করা ব্যতীত তার গোসল জায়েয হবে না। আর এই কারণে তার জানাযাও হবে না। (আহকাম ৪ ৪র্থ খণ্ড) €% অপরিচিত বা লাওয়ারিশ কোন লাশ যদি বণ্যার পানিতে ভেসে আসে এবং তার মাঝে মুসলমান হওয়ার কোন আলামত থাকে, তাহলে তাকে মুসলমান হিসেবে গণ্য করা হবে। আর যদি মুসলমান হওয়ার কোন আলামত পাওয়া না যায়, তাহলে মুসলমান অঞ্চলে পাওয়া গেলে মুসলমান হিসেবে গণ্য করা হবে। এরূপ অবস্থায় তাকে গোসল দিতে হবে এবং জানাযার নামাযও পড়তে হবে । (প্রাগুক্ত) €% যদি মৃতের মুখে বাঁধানো দাত থাকে, যা অতি দামী এবং তা বের করা কষ্টকর হয় এবং অধিক চেষ্টার ফলে মৃতের অসম্মানী হয়, এরূপ অবস্থায় তা বের না করে যথাস্থানে রেখে দিবে । এতে গোসল বা কাফনের কোন প্রকার ক্ষতি হবে না। কারণ মালের মর্যাদা অপেক্ষা মৃতের মর্যাদা অধিক। (শুক) €% বাচ্চা প্রসবের সময় যদি কোন প্রকার শব্দ করে বা নড়াচড়া অনুভব করা যায়, যদ্বারা জীবিত হওয়া বুঝা যায়, তখন তার নাম রাখতে হবে এবং গোসল ও জানাযা দিতে হবে । অন্যথায় তাকে কেবল একটি মাত্র কাপড়ে পেঁচিয়ে মাটির নীচে দাফন করে দিবে । এর জন্যে নামাযে জানাযা পড়তে হবে না। অপর বর্ণনায় এসেছে তাকে গোসল দিতে হবে । এটাই পছন্দনীয় মত। (প্রাগুক্ত) € কোথাও কোন মৃতের শুধু মাথা বা হাত পাওয়া গেলে, তাকে গোসল দিতে হবে না, শুধু দাফন করে দিবে । অবশ্য যদি অর্ধেকের বেশী অংশ ফ$/%.2110090109..00])
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।