Islamic Book Collection 2 — Kafon Dafon Janaja
/ ৫৯
📝 লেখা 📖 পিডিএফ

কাফন-দাফন-জানাযা ২১ হবে। অত:পর কোন ভারী বস্তুর সাথে বেঁধে তাকে পানিতে ছেড়ে দিতে হবে। (প্রাশুক্) € মৃত ব্যক্তিকে গোসল করানোর পর গোসলদাতা নিজে গোসল করা মুস্তাহাব । কারণ হযরত আবু হোরাইরা (রািঃ) কর্তৃক বর্ণিত এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 'যে ব্যক্তি কোন মুর্দারকে গোসল করাইল, সে যেন (পরে) নিজেও গোসল করে নেয়। (ইবনে মাজাহ) € লোবান, কর্পূর আতর ও আগরবাতি ইত্যাদি সুগন্ধি দ্রব্যাদি যথাসময়ে না পাওয়া গেলে সাধারণভাবেই গোসল দানের কাজ সমাধা করে ফেলবে এবং অতি দ্রুত কাফন পরিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাবে । (বেহেশৃতী জেওর) % গোসল শেষে মৃতকে কাফনের কাপড়ে রেখে স্ত্রী মুর্দারের মাথায় এবং পুরু মুর্দারের মাথা ও দাড়িতে আতর লাগিয়ে দিবে । মূর্তের কপালে, নাকে, উভয় হাতের তালুতে, উভয় হাটুতে এবং উভয় পায়ে (সেজদার স্থানসমূহে) কর্পুর মালিশ করে দিবে । অনেকে আবার ভক্তির আতিশয্যে কাফনের কাপড়ে আতর লাগিয়ে দিয়ে আতর ভেজা তুলা মৃতের কানে চেপে দেয়। এটা চরম মূর্খতা বৈকি। সাবধান! ধর্ম-কর্ম পালনের ক্ষেত্রে কখনো শরীয়তের সীমা-রেখা অতিক্রম করা ঠিক নয়। (প্রাগুক্ত) € মৃতের চুল আঁচড়াবে না এবং তার নখ ও চুল কাটবে না। সবকিছুকেই নিজ নিজ অবস্থায় বহাল রাখবে । (প্রাগুক্ত) €* মৃতকে গোসল করানোর সময় যদি কোন প্রকার দোষ-ত্রুটি পরিলক্ষিত হয়, তবে কারো নিকট তা প্রকাশ করবে না । আল্লাহ না করুন! মৃত্যুকালে কারো চেহারা যদি বিগড়ে যায় অথবা বিবর্ণ হয়ে যায়, কালো কুত্সিত রূপ ধারণ করে, তবে তাও কাউকে অবহিত করবে না। কারণ মৃত ব্যক্তির দোষ-ক্রুটি নিয়ে পরস্পরে আ্বালোচনা করা জায়েয নয়। হ্যা, সে যদি প্রকাশ্যভাবে কোন মারাত্মক ধরনের গোনাহের কাজে লিপগ্ত থাকে, যথা-নর্তকী হিসেবে নাচ-গান করা, প্রকাশ্যে যেনা-ব্যভিচার, কবর পুজা করা, মদ্যপান করা ও জুয়া খেলা ইত্যাদি, তবে তার চারিত্রিক দোষগুলোর ফ$/%.21100901109..001)

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।