কাফন-দাফন-জানাযা ১৯ প্রথমে টিলা দ্বারা তারপর পানি দ্বারা এস্তেঞ্জা করাবে । অত:পর ওযুর অঙ্গগুলো তরতীব অনুসারে ধৌত করবে । কিন্তু এ সময় কুলি করাবার, নাকে পানি দেওয়ার এবং কজি পর্যন্ত হাত ধোয়াবার কোন প্রয়োজন নেই । এ ব্যাপারে অত্যন্ত লক্ষ্য রাখবে । অজ্ঞ লোকেরা না জানার কারণে অনেক সময় মৃতের গোসল দানকার্যকে বিঘ্নিত করে ফেলে। প্রথমে মুখ ধোয়াবে তারপর প্রথমে ডান হাত ও পরে বাম হাত কনুই পর্যন্ত ধোয়াবে। অত:পর মাথা মাসেহ করাবে । তারপর প্রথমে ডান পা ও পরে বাম পা ধোয়াবে। ওযু করানোর সময় মহিলাদের মাথা এবং পুরুষের দাড়ি সাবান দিয়ে ভাল করে পরিস্কার করবে । তুলা ও নেকড়া ভিজিয়ে যদি তা মৃতের দীতের উপর দিয়ে ও নাকের ভিতর দিয়ে হাত ফিরিয়ে নেওয়া হয়, তবে তাও জায়েয আছে। কিন্তু যদি কেউ গোসল ওয়াজিব হওয়ার পর অথবা হায়েয নেফাস অবস্থায় মারা যায়, তবে উপরোক্ত নিয়মে নাকে ও মুখে পানি পৌছানো আবশ্যক এবং পানি ঢেলে পরে কাপড় বা তুলা দ্বারা শুকাইয়া নিবে । গোসল করানোর সময় মৃতের নাকে ও কানে কিছু তুলা ঢুকিয়ে দিবে, যাতে ভিতরে পানি প্রবেশ করতে না পারে। তারপর মৃতকে বাম কাতে শোয়ায়ে তার ডান পার্থের শরীরের উপর ৩ বার বরৈ (কুল) পাতা সহজাত মৃদু গরম পানি ঢেলে পরিস্কার করে ধৌত করবে । এরপর আবার তাকে ডান কাতে শোয়ায়ে বাম পার্থও এরূপ পানি দ্বারা ৩ বার ধৌত করবে। গোসলের সময় দুনিয়াবী কথা-বার্তা না বলে দোয়া-দরূদ পড়তে বলা হয়েছে। নিম্নোক্ত দোয়াটির কথা হাদীসে উল্লেখ রয়েছে $ 13 উচ্চারণ ঃ গুফরান্দ্রুয়া রাহমান। গোসল শেষে গোসলদাতা মৃতের শরীরের উপরের অংশকে তার নিজের শরীরের সাথে টেক লাগিয়ে সামান্য বসাবে এবং হাত দ্বারা আস্তে আস্তে তার পেটে নীচের দিকে মৃদু চাপ দিয়ে মালিশ করবে । এতে যদি কিছু মল-মুত্র বের হয়, তবে তা কুলুখ ইত্যাদি দ্বারা মুছে শুধু সেই ময়লা ধুইয়ে দিবে । এতে ওযু গোসল দোহ্রাতে হবে না। কেননা এই নাপাকী বের হওয়ার দ্বারা ফ$/%.2110090109..001)
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।