Islamic Book Collection 2 — Kafon Dafon Janaja
/ ৫৯
📝 লেখা 📖 পিডিএফ

১৮ কাফন-দাফন-জানাযা % কোন নাবালেগ বা অপ্রাপ্ত বয়স্ক ছেলের বয়স যদি এত কম হয় যে, তাকে দেখলে যৌন উত্তেজনা সৃষ্টি হয় না, তাহলে তার মৃত্যুর পর পুরুষদের ন্যায় মহিলারাও তাকে গোসল করাতে পারবে । তদ্রুপ অল্প বয়স্কা নাবালেগা মেয়ে যদি এরূপ হয় যে, তাকে দেখলে যৌন উত্তেজনা সৃষ্টি হয় না, তাহলে তার গোসলও মহিলাদের ন্যায় পুরুষরা দিতে পারবে । কিন্তু নাবালেগ ছেলে মা মেয়ের শারীরিক গঠন যদি এরূপ হয় যে, তাদের দেখলে যৌন উন্মাদনা সৃষ্টি হয়, তাহলে এরূপ ছেলেকে পুরুষরা এরূপ মেয়েকে মহিলারা গোসল করাবে । (আহকামে মাইয়েত) €% নারী পুরুষের গোসল ফরজ হওয়া অবস্থায় এবং নারীদের হায়েয-নেফাছ অবস্থায় মৃত ব্যক্তিকে গোসল করানো মাকরূহ । (বেহেশৃতী জেওর) মৃত ব্যক্তিকে গোসল দানের পদ্ধতি কাফন-দাফনের প্রয়োজনীয় সরঞ্জামাদি জোগাড় হওয়ার পর মৃতের গোসলের ব্যবস্থা করবে। এক খানা প্রশস্ত তক্তা অথবা তক্তপোষের চতুর্দিকে ৩/৫/৭ বার লোবান অথবা আগরবাতির সুগন্ধিযুক্ত ধোয়া দিবে তারপর মৃতকে উত্তর দিকে মাথা করে এমনভাবে শোয়াবে, যাতে মুর্দারের ডান পাশে ক্বেলা হয়। আর যদি এভাবে শোয়াতে কোন প্রকার অসুবিধা হয়, তাহলে যেভাবে সম্ভব শোয়ালেই হবে । মৃতের শরীরে যদি গেঞ্জী, জামা বা অন্য কোন কাপড় থাকে, তাহলে তা খুলে বা কেটে ফেলবে । তারপর মৃতের নাভি থেকে হাটু পর্যস্ত একখানা মোটা কাপড় দ্বারা ঢেকে নিবে । অত:পর পরিধানের লুঙ্গি বা পায়জামা খুলে ফেলবে । মুর্দারকে ঢাকার কাপড়টি এমন মোটা হওয়া বাঞ্ধনীয়, যাতে তা ভিজে গেলেও দেহ নজরে নাআসে। গোসলদানকারীর জন্যে প্রথমেই ওজু করে নেওয়া ভাল । প্রথমেই মৃত ব্যক্তিকে এস্তেঞ্জা করাবে; কিন্তু সাবধান! এ সময় তার রান এবং মলদ্বার ইত্যাদি স্পর্শ ও দর্শন করবে না। কারণ জীবিত থাকাবস্থায় যে স্থান দেখা বা স্পর্শ করা নাজায়েয মৃত্যুর পরও সে স্থান দেখা বা স্পর্শ করা নাজায়েয। হাতে কিছু নেকরা পেঁচিয়ে বা মোজা পরে মৃতের কাপড়ের নীচে হাত ঢুকিয়ে ৯ ফ$/%.2110090109..001)

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।