মৃত ব্যক্তিকে গোসল করাবে কে? সর্বাপেক্ষা নিকটতম আত্মীয়-স্বজন মৃত ব্যক্তিকে গোসল করানোর অধিক হকদার এবং এটাই উত্তম । মহিলাদের ক্ষেত্রেও একই হুকুম । কেননা মৃত ব্যক্তির জন্যে প্রিয়জনদের পক্ষ থেকে এটা তার সর্বশেষ খেদমত । কিন্তু যদি এরূপ নিকটতম ও ঘনিষ্টজনেরা গোসল করাতে অক্ষম বা অপারগ হয়, তাহলে দ্বীনদার ও পরহেযগার লোক দ্বারা গোসল করাবে, যে ব্যক্তি গোসল সম্পর্কিত যাবতীয় মাসায়েল সম্পর্কে অভিজ্ঞ। (বেহেশৃতী জেওর) 4 আজকাল যারা নিজের নিকটতম মৃত আত্মীয়-স্বজনকে গোসল করানোর জন্যে নাপিতের হাতে সোপর্দ করে, তারা কতই না আত্মসম্মান বিরোধী এবং জালেম । এমনকি ভদ্র (?) সমাজের অনেক অহংকারী ব্যক্তিরা আজকে মৃতের গোসল দানকে নিতান্ত অপমানজনক বলে মনে করে। €% অর্থের বিনিময়ে অন্য কারো দ্বারা গোসল দিলেও তা জায়েয হবে। তবে অর্থ বা বিনিময় গ্রহণকারী ব্যক্তি সওয়াব লাভের অধিকারী হবে না। গোসল দানের জন্যে বিনিময় গ্রহণ করাও জায়েয আছে। তবে যদি শুধু মাত্র একু্ন্যতীত অন্য কেউ গোসল দেওয়ার মত না থাকে, তাহলে এমতাবস্থায় মৃত ব্যক্তিকে গোসল দিয়ে বিনিময় গ্রহণ জায়েয হবে না। (প্রাগুক্ত) +% কোন পুরুষ ব্যক্তি মারা গেলে তাকে গোসল দানের মত কোন পুরুষ যদি না থাকে, তাহলে তার স্ত্রী তাকে গোসল করাবে । কোন মাহ্রাম মহিলার ছারা তার গোসল করানো জায়েয হবে না । যদি স্ত্রী না থাকে, তাহলে অন্য কোন মহিলা দ্বারা তাকে তায়াম্মুম করিয়ে দিবে । কিন্তু কোন অবস্থাতেই মৃতের গায়ে উন্মুক্ত হাত দ্বারা স্পর্শ করবে না, বরং হাতে কোন মোজা বা কাপড় পেচিয়ে নিবে। (প্রাগুক্ত) % কারো স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল করিয়ে কাফন পরাতে পারবে । আর যদি কারো স্ত্রী মারা যায়, তাহলে স্বামী তাকে গোসল করানো বা কাফন পরানো তো দূরের কথা তার গায়ে স্পর্শ করাই তার জন্যে জায়েয নেই। অবশ্য স্বামী তাকে দেখতে পারবে এবং স্ত্রীর গায়ে কাপড় রেখে স্পর্শ করতে পারবে । (প্রাশুক্ত) -স্ই ফ$/%.2110090109..001)
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।