৮৬ এক ভাগের শাসনকার্ষে লিপ্ত হয়। শাসনকার্য মানে জোর জবরদস্তি করে জনপদটাকে নিয়ন্ত্রণে রাখা। কার্ভালো এবং ম্যাটোসকে পর্তুগাল রাজ নাইট উপাধিতে সঙ্গে কার্ভালো ম্যাটোসের সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষেরই জয় পরাজয়ের পর তারা সন্দীপ ছেড়ে যেতে বাধ্য হয়। এখানে এটাও উল্লেখ্য যে, এই সব যোদ্ধা জলদস্যুদের মত তাদের নিয়ন্ত্রিত জনপদে এসে ভিড় জমাত খৃস্টান যাজকেরা; তাদের ধর্মপ্রচারের ধরণ ছিল দস্যুদের মতই শক্তিভিত্তিক ৷ তাই তাদেরকে বলা চলে পর্তুগীজ ধর্মদস্যু ৷ সন্দীপ হারিয়ে কার্ভালো ফিরে যায় শ্রীপুরে, ম্যাটোস দিয়াঙ্গায়, আর অন্যান্য পর্তুগীজ ও ধর্মযাজকরা বাকলা ও যশোরে । এর আগেই হুগলী বন্দরে প্রতিষ্ঠিত হয়েছে পর্তুগীজ আধিপত্য । শ্রীপুর থেকে কার্ভালো এসে হাজির হয় হুগলী বন্দরে। ততদিনে বাংলায় আধিপত্য সুপ্রতিষ্ঠিত হওয়ার পথে। তবুও হুগলী পৌঁছেই কার্ভালো মুঘলদের কাজে লেগে যায়। একদিকে মুঘলদের বিরুদ্ধে অন্যদিকে আরাকান রাজের বিরুদ্ধে কার্ভালো সংঘর্ষে লিপ্ত হয়; এবং যেহেতু সকল পর্তুগীজই জলযুদ্ধে ছিল বিশেষ পারদর্শী, তাই কার্ভালোই অনেক সংঘর্ষে জয়যুক্ত হয়। কিন্তু হঠাৎ করেই যশোরের প্রতাপাদিত্যের ষড়যন্ত্রে তার মৃত্যু হয়। ম্যাটোসের একদা অধিনস্থ সৈনিক গঞ্জালেস ছিল সন্দ্বীপে বিশেষভাবে পরিচিত । 58010 1090018119 76০8115 11665010115 01 ৪ 1010810110 11101) ড/1)0959 102100 1105 0০961) ৮/11161 1816 11 1611015 01 ৮100৫ 10 117০ 001181000% 8110915 01109151817. (114, [-361). রক্তের অক্ষরে লেখা এই নামই গঞ্জালেস। খুন-খারাবি, দস্যুতা ও কখনও কখনও লবণের ব্যবসা করে এই গঞ্জালেস ১৬০৯ সালে সমগ্র সন্দীপেরই অধিপতি হয়ে বসে । এ ব্যাপারে গঞ্জালেস বাকলার অধিপতির সঙ্গে ১৫৫৯ সালের পর্তুগাল রাজের সেই চুক্তির খেলাফ করে। বঙ্গোপসাগরের বন্বীপ অঞ্চলে তখন বাহুবলের আধিপত্যই প্রতিষ্ঠিত ছিল। সেই সুবাদে সন্দীপের এই নতুন অধিপতির অধীনে গড়ে ওঠে এক বিরাট ক্ষমতাদর্পী বাহিনী-এক হাজারের মত পর্তুগীজ সৈনিক, দুই হাজারের মত ভারতীয় সৈনিক, শত অশ্বারোহী এবং আশিটি সশস্ত্র রণতরী । বাকলার হতভাগ্য অধিপতি এই দুর্ধর্ষ বাহিনীর শক্তি সম্পর্কে অবহিত হওয়ার আগেই গঞ্জালেস বাকলা অধিপতির অধিকার থেকে কেড়ে নেয় দক্ষিণ শাহবাযপুর ও পটেলডাঙ্গা নামক দুটি দ্বীপ। ইতিমধ্যে গঞ্জালেসের সঙ্গে এসে জোটে আরাকান রাজ পরিবারের এক পলাতক সদস্য, নাম যার অনপোরাম। অবিশ্যি অল্পদিনের মধ্যেই এই নতুন মিত্র নিহত হয়। তাছাড়া বাংলার দক্ষিণ পূর্বাংশের জনপদপগুলোর দিকে এগিয়ে আসছে তখন পরাক্রান্ত মুঘল বাহিনী । ফলে, আরাকান রাজ আর গঞ্জালেসের মধ্যে স্থাপিত হয় নতুন মৈত্রী । কিন্তু শীত্বই আরাকান রাজের কাছে গঞ্জালেসের মৈত্রী ভঙ্গের বাস্তবতা ধরা পড়ে । মৈত্রী ভেঙ্গে যায়। গোয়ার পর্তুগীজ কর্তৃপক্ষের সঙ্গেও গঞ্জালেসের সম্পর্ক প্রীতিকর ছিল না। তবু আরাকান অধিকারের উদ্দেশ্যে গঞ্জালেস বার্ষিক আনুগত্য কর প্রদানের অঙ্গীকার করে গোয়ার সাহায্যপ্রার্থী হয়। আসেও সে সাহায্য । কিন্তু সাহায্য বাহিনীর নায়ক বঙ্গোপসাগরে পৌঁছে অপ্রত্যাশিতভাবে বাধাপ্রাপ্ত হয় আরকান রাজের নতুন মিত্র ইউরোপবাসী ওলন্দাজ নৌবাহিনীর দ্বারা। সংঘর্ষ চলতে থাকে; কিন্তু ভাগ্য তখন
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।