Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ ১৭৪
📝 লেখা 📖 পিডিএফ

৮৪ ১০০১১১০১ পাঠাল দ্য মেলো। কিন্তু তার মধ্যে পাওয়া গেল মুসলিম বণিকদের বাণিজ্য তরী থেকে লুণ্টন করা বিশেষভাবে চিহিত দ্রব্যাদি । সুলতান দরবারে শুভেচ্ছা প্রতিষ্ঠাকারী দ্য মেলো ও সঙ্গীদের পরিচয় সুস্পষ্ট হয়ে গেল। সুলতান দিলেন প্রাণদপ্ডের আদেশ। কিন্তু এক দরবেশের অনুরোধক্রমে প্রাণদপ্ডাদেশ রহিত করে সুলতান তাদেরকে পাঠালেন কয়েদ খানায় । এই বিপদের খবর পেয়ে গোয়ার গভর্নর এন্টোনিও দ্য সিলভা সসৈন্যে পাঠালেন বাংলায়। উদ্দেশ্যঃ প্রথমে অনুরোধ উপরোধ করে পর্তুগীজ বন্দীদের মুক্তি লাভ করা, তাতে ব্যর্থ হলে বল প্রয়োগে বন্দীদের উদ্ধার সাধন । চট্টগ্রামে পৌঁছে দ্য সিলভা মেনেযেস দুত পাঠাল সুলতানের দরবারে; দূতের মাধ্যমে সুলতানের কাছে গোয়ার গভর্নরের পত্র। কিন্ত এক মাসের মধ্যেও পত্রের উত্তর আসছে না দেখে মেনেযেস চট্টগ্রামে সুলতানের লোকদের আক্রমণ করে অনেককে হত্যা করে বসল। ঠিক সে সময়ে ১৫৩৫ সালে দিওগো রেবেল্লা জাহাজভর্তি সৈন্য নিয়ে সাতগাঁও-এ হাজির হয় । রেবেল্লো আদব কায়দা মাফিক গৌড়ে দূত পাঠায় । এবার সুফল ফলে সঙ্গে সঙ্গে । এই সুফলের প্রধান কারণ, মাহমুদ শাহ তখন পাঠান বীর শের খানের বিরুদ্ধে যুদ্ধরত এবং নিজের শক্তি জন্য মিত্র খুঁজতে আগ্রহী । মুক্ত হয়ে গেল পর্তুগীজ বন্দীরা; শুধু তাই নয়, এফোনসো সুলতানের সামরিক উপদেষ্টা নিযুক্ত হয়ে গেল এবং পর্তুগীজ সৈন্যরা পরিগণিত হল সুলতানের মিত্র বাহিনীরূপে। শের খানের সঙ্গে মাহমুদ শাহর যুদ্ধে অপূর্ব বীরত্ব দেখিয়েছিল পর্তুগীজরা। কিন্ত তাতেও শেষ রক্ষা হয়নি মাহমুদ শাহর। শের খানের সঙ্গে তিনি সন্ধি স্থাপনে বাধ্য হন। এর মধ্যে ১৫৩৮ সালে গোয়ার পর্তুগীজরা গুজরাটের যুদ্ধে জড়িয়ে পড়ে। বাংলার পর্তুগীজ সৈন্যরা বাংলা ছেড়ে যেতে বাধ্য হয়। আর অস্থিরমতি বাংলার সুলতান মাহমুদ শাহ এক যুদ্ধাক্ষেত্র থেকে অন্য যুদ্ধক্ষেত্রে সংযোগ রক্ষায় ব্যতিব্যস্ত অবস্থায় মৃত্যুবরণ করেন; বাংলার নিয়ন্ত্রণ এসে যায় শের খানের হাতে। কিন্তু মাহমুদ শাহর সঙ্গে ২১০০০৯১৭৬২৬ ৬ সুলতান মাহমুদ শাহ শর্তানুসারে পর্তুগীজদেরকে সাতগাও ও চট্টগ্রামে নির্মাণের অনুমতি দেন। ওই দুই বন্দরে কুঠি নির্মাণের সঙ্গে সঙ্গে পর্তুগীজরা নিজেদের কাস্টম হাউসও নির্মাণ করে নেয়। ফলে বাংলায় তাদের অবস্থিতি হয়ে ওঠে সুদৃঢ় পর্তুগীজদের কাছে বাংলায় রাজশক্তির পরিবর্তনে শের খানের বিজয় লাভ ছিল অনভিপ্রেত; কারণ, পর্তুগীজরা বাংলার তদানীন্তন সুলতানী শাসনের দুর্বলতা সম্পর্কে বেশ ওয়াকেবহাল হয়ে উঠেছিল এবং তার প্রেক্ষাপটে নিজেদের কর্মপন্থা নির্ণয় করে নিয়েছিল। কিন্তু মহাধুরন্ধর ও শক্তিমান শের খানের শুরের শাসনামলে তাদের ভবিষ্যৎ হয়ে পড়েছিল অনিশ্চিত। সেজন্যই দেখা যায়, মাহমুদ শাহর পতনে সুলতানী আমলের অপেক্ষাকৃত ক্ষুদ্র শক্তিগুলোর সঙ্গে নতুন প্রশাসনের সহযোগিতা করছে। এখানে স্মরণীয় যে বাংলায় রাজশক্তির পরিবর্তন হলেও তার প্রত্যন্ত অঞ্চলে নতুন রাজশক্তির নিয়ন্ত্রণ তেমন প্রতিষ্ঠিত হত না। আর এসব প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র শক্তিগুলোই নতুন রাজশক্তির চিন্তার কারণ হয়ে দাঁড়াত। ১৫৩৮ সাল থেকে ১৫৫৮ সাল পর্যস্ত বাংলায় সংক্রান্ত তেমন কোন উল্লেখযোগ্য ঘটনা সংঘটিত হয়নি। কিন্তু ১৫৫৯ সালে হঠাৎ করেই দক্ষিণ বাংলার বঙ্গোপসাগর তীরবর্তী এক ক্ষুদ্র জনপদ বাকলার অধিপতির সঙ্গে পর্তুগাল রাজের এক সন্ধির খবর পাওয়া

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।