৭৬ --ুুভারভতিহ্ তেমন একটা জ্ঞানগম্যি রাখতেন না, তখনই ওসব 'ধম্মোকম্মো'র ব্যাপারে নেতৃত দেওয়ার জন্য ধর্মজ্ঞানীদের প্রয়োজন দেখা দিল। এই প্রয়োজনের পথ ধরেই শেষ পর্যন্ত ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাষ্ট্রীয় সবেচিচ নেতা সুলতান-বাদশার পাশাপাশি ধীয় সবেচ্চি নেতা সদরুস বা শায়খুল ইসলামের পদ প্রবর্তন । এবং অবশেষে এই সবে্চি ধর্মীয় নেতৃতুও যখন সবেচ্চি রাষ্ট্রীয় নেতার কাছে 'বিরক্তিকর' বলে বিবেচিত . হল; তখন 'ন্যায়বান সুলতান বা শাসক' বিশেষণে বিশেষিত করে স্ম্রাট সুলতান কর্তৃক ধর্মীয় সবেচ্চি নেতাকে পাশ কাটাবার বন্দোবস্ত করা হল। কিন্ত শেখ মুবারকের মাধ্যমে স্মরাট আকবরের এই চালাকির কথা মুসলিম সমাজে অজ্ঞাত রইল না। আকবর তখন এই ফতোয়া অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কখনও অগ্রসর হন নি। তার পরিবর্তে তিনি যে পথ অবলম্বন করলেন তাতে পরিণামে ইসলামের মূলে আরও কৃঠারাঘাত করা হল। সম্রটকে অ-গোঁড়াপন্থী 'ধর্মীয় নেতৃবৃন্দের' মধ্য থেকে সদরুস সুদুর নিয়োগ করতে প্ররোচিত করা হল এবং তিনি তা-ই করলেন । তদুপরি, 'ন্যায়বান শাসক' আকবর সর্বদিক বিবেচনায় এনে শেষতক প্রচলিত ইসলামকে পাশ কাটিয়ে সকল ধর্মের সমন্বয়রূপী এক নবধর্ম “দ্বীন-ই-ইলাহী'র প্রবর্তন করলেন। 'দিল্লীশ্বরো বা জগদীশ্বরো বা ধ্বনিতে অভিনন্দিত হলেন "শ্রেষ্ঠ" মুঘল সম্রাট আকবর। মসনদে নিরাপত্তা রক্ষার্থে এত যে করলেন স্মাট আকবর, তাতেও কি তিনি ভারতীয় হিন্দুদের লালিত স্বপ্রের সন্তাব্য রূপকারের আসন থেকে মহারানা প্রতাপ সিংহকে সরাতে সক্ষম হয়েছিলেন? হন নি। উদয়পুরের মহারানা সুপ্রতিষ্ঠিতই রইলেন ভারতীয় হিন্দু মানসের অক্ষয় আসনে । এদিকে শুদ্ধাচারী গোঁড়াপন্থী ধর্মীয় নেতৃত রাজকীয় পৃষ্ঠপোষকতা হারিয়ে হতাশায় নিমজ্জিত হল। সমগ্র দেশে ভাববাদী সুফী উপাধিধারীদের উৎসাহ-উদ্দীপনা স্বাভাবিকভাবেই বেড়ে গেল এবং তার সঙ্গে বেড়ে গেল শরিয়াতের ব্যাপারে সাধারণ স্তরের তথাকথিত 'সুফীদের' লাগামহীন অসংযত মন্তব্য সবারই আক্রমণের বিষয় । আকবরের সুদীর্ঘ শাসনকাল গত হয়ে এল জাহাঙ্গীরের শাসনকাল। এই পুরা সময়টা ধরে ধর্মীয় ক্ষেত্রে চলল স্বেচ্ছাচারিতা । শুদ্ধাচারী ধর্মীয় নেতৃত্ব তখন তার শুদ্ধিকরণ করতে গিয়ে তিনি ভারতীয় ইসলামের ও মুসলিম শাসনের সমূহ ক্ষতিই সাধন করলেন। রাজতন্ত্রের আওতায় ইসলাম এতোদিন তবুও আলেম উলামাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আসছিল। ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন জীবনধারা ও দৃষ্টিভঙ্গি সম্পন্ন বিভিন্ন মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় সৃষ্টিকারী একমাত্র কার্যকরী উপাদান যে ইসলাম, তাকে অধঃপতনের পথে অবনমিত করার প্রক্রিয়াটি শুরু করে দিয়ে মহামতি আকবর ইসলামকে অধিকতর নামসর্বস্বতার আঙ্গিনায় ঠেলে দিলেন। রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রেক্ষাপটেও এর প্রভাবে সৃষ্ট হল মারাত্মক অবস্থা । এবং এসবের পেছন থেকে একটি প্রশ্নই উকি দিচ্ছিল £ প্রচলিত (ইসলাম) বিরোধী শক্তির ক্ষমতার আসনে সমাসীন অবস্থায়, অমুসলিমদের ক্রমবর্ধিত শক্তির প্রেক্ষাপটে ইসলাম অনুসারীদের বিশ্বাস ও ধ্যান-ধারণার ধ্বংস ভীতির মুখে, মুসলিম সমাজ কি তার অস্তিত্ব বজায় রাখতে পারবে?
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।