ভব তিতিয্ভুত্--- ৭৫ স্বার্থ সংঘাতের ফলে ধর্মীয় নেতৃত্বের প্রতি রাজকীয় সমর্থনে এল পরিবর্তন । শিয়া অভিজাতবৃন্দ সুন্নী ধর্মীয় নেতাদের প্রতি স্বাভাবিকভাবেই প্রসন্ন ছিলেন না, হিন্দু অভিজাতেরা তো ছিলেনই না। ফলে দরবারে সুন্নী অভিজাতদের মত ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয় নেতারাও অসহায় হয়ে পড়লেন । তাছাড়া সুন্নী ধর্মীয় নেতৃবৃন্দও খুব একটা ছিলেন না। এদিকে রাজপুত কন্যারাও মুঘল হেরেমে এত প্রভাবশালী হয়ে অধিকতর নির্ভরশীল হয়ে উঠলেন। এর প্রধান কারণ, আকবর মধ্যএশিয়ার সুন্রী রানের আরা না উর নিপুন কী কি গার রে নিজ ক্ষমতার নিরাপত্তার কথা মনে ঝুঁকে পড়েছিলেন । সবেপিরি, কান কথার প্রভাব তো ছিলই। যে ঘটনাকে কেন্দ্র করে সুনী গোঁড়াপন্থী ধর্মীয় নেতৃত্বের সঙ্গে আকবর সংঘাতে জড়িয়ে পড়লেন তা সংঘটিত হয়েছিল জনৈক ব্রাহ্মণ কর্তৃক নবীজি (সাঃ) এর অবমাননার ঘটনাকে কেন্দ্র করে। শেখ আবদুন নবী তখন সদরুস সুদুর, কেন্দ্রীয় ধর্মীয় নেতা । সাম্রাজ্যের প্রধান বিচারপতি হিসাবে তিনি সেই ব্রাহ্মণকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন। কিন্তু সাম্রাজ্যের রীতি অনুসারে যেহেতু কোন মৃত্যুদণ্ডই সম্রাটের অনুমোদন ব্যতীত কার্যকরী হতে পারত না, সেহেতু ওই দণ্ডাদেশ অনুমোদনের জন্য পাঠানো হল স্মাট আকবরের অনুমোদনের জন্য । স্ম্রাট পড়লেন উভয় সংকটে । একদিকে বিরাট সংখ্যাগরিষ্ঠ সুনী মতাবলম্বী জনসাধারণের ভাবাবেগ, অন্যদিকে দরবারী শিয়া ও হিন্দু অভিজাতদের এবং হেরেমের হিন্দু বেগমদের চাপ । এ অবস্থায় চরম সিদ্ধান্তের দায়িতৃ স্মাট সদরুস সুদুরের উপরই ন্যস্ত করলেন। সদরুস সুদুরের নির্দেশে প্রাণ দণ্ডাদেশ কার্যকর করা হল। ক্ষুব্ধ হলেন দরবারের হিন্দু অভিজাত ও হেরেমের হিন্দু বেগমগণ। শেখ আবদুন নবীর দণ্ডাদেশ এ কারণে কিছুটা দুর্বল ছিল যে, তার এই দণ্ডাদেশ হানাফী মতের সঙ্গে পুরাপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না। শেখ মুবারক রাজ্যের আরও কিছুসংখ্যক ধর্মীয় নেতার মতামত নিয়ে ফতোয়া প্রকাশ করলেন যার মূল কথা এভাবে প্রকাশ পেল যে, ইসলামী বিধি-বিধান অনুসরণ করেও ধর্মীয় নেতৃত্বের কোন সিদ্ধান্তে যদি মতভেদের অবকাশ এসে যায় তাহলে দেশের 'ন্যায়বান সুলতান বা শাসক' সে সম্পর্কে শেষ সিদ্ধান্ত প্রদানের অধিকার রাখেন। শেখ মুবারকের ফতোয়ায় স্মরাট আকবরকে সেই 'ন্যায়বান শাসক' বলে মত প্রকাশ করা হয়। প্রকৃত ব্যাপারটা হল, অতীতে মুসলিম শাসনকর্তা ইসলামী বিধি-বিধান সংক্রান্ত ব্যাপারে প্রয়োজনীয় জ্ঞানের অধিকারী হতেন বলে তিনিই এসব ব্যাপারে শেষ সিদ্ধান্ত প্রদান করতেন। পরবর্তীতে সুলতান-স্ম্রাটরা যখন ইসলামী বিধি-বিধানের ক্ষেত্রে
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।