Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ ১৭৪
📝 লেখা 📖 পিডিএফ

৭৪ থেকেই তা যথেষ্ট রকমে বদলে গেল। রাজপুত কন্যাদের সঙ্গে আকবর মুঘল সম্রাট ও শাহজাদাদের বিবাহের করলেন, তাতে শরিয়াতের বিধান পালনের প্রয়োজনীয়তাকে অস্বীকার করা হল। হিন্দু রাজপুত কন্যারা বিবাহের পরেও নিজ ধর্ম পালন করতেন । তদুপরি, হিন্দু মুসলিম মিলনের প্রয়াসরূপী এসব বিবাহ শুধুমাত্র শাহী পরিবারেই সীমাবদ্ধ ছিল, আমীর ওমরাহ বা অন্যদের মধ্যে তা সংঘটিত হতে পারত না। রাজস্ব সংক্রান্ত ব্যাপারেও ইসলামী রীতিনীতিকে প্রাধান্য দেওয়ার রেওয়াজও বন্ধ হয়ে গেল । এক কথায়, আকবরের শাসন নীতি আর ইসলামসম্মত থাকল না। ফলে এই দাঁড়াল যে মুঘল সাম্রাজ্যে মুসলিমরা হয়ে গেল অন্যান্য সম্প্রদায়ের মত একটি সম্প্রদায় । শক্তির সহিষ্ণুতা আর শক্তির অকার্যকারিতা এক নয়। সহিষ্ণুতা ও সন্তষ্টিবিধানের প্রয়াস আগেকার শাসনামলেও ছিল; কিন্ত্ব ইসলামী নীতি তাতে বিসর্জিত হত না। সম্রাট আকবর নীতি বদলে দৃঢ়তার ভিত্তির উপর প্রতিষ্ঠিত * করলেন ঠিকই, কিন্তু তা করলেন ইসলাম, এমন কি মুসলিম স্বার্থের প্রতি লক্ষ্য রেখে নয়, করলেন মসনদের প্রতি লক্ষ্য রেখেই । জাতিগতভাবে ভারতে মুসলিমরা ছিল একাধারে বিজয়ী এবং সংখ্যালঘিষ্ঠ আর হিন্দুরা বিজিত এবং সংখ্যাগরিষ্ঠ । এমনি অবস্থায় বিজয়ীদের শাসন ব্যবস্থা সর্বক্ষণই উভয় সন্কটে দোদুল্যমান থাকে । শাসন ব্যবস্থার সাফল্য তখন নির্ভর করে প্রতিথত্তি প্রাধান্য এবং আত্মসমর্পণ-আনুগত্যের নাজুক ও স্পর্শকাতর ভারসাম্য রক্ষার উপর। আত্মসমর্পণ আনুগত্য সম্পূর্ণঙ্গ না হলে প্রতিপত্তি প্রাধান্য অসম্পূর্ণ থেকে যায় এবং তেমন অবস্থায় তা বিলুপ্তির সম্ভাবনাও শঙ্কিত থাকে । ভারতবর্ষে আকবর পরবর্তী শাসনামলে তা -ই হয়েছিল। আকবরের প্রশংসনীয় শাসন-নীতি তো প্রণীত হয়েছিল দেশে মুঘল আধিপত্য ও নিয়ন্ত্রণকে নিরঙ্কুশ করার মানসেই। কিন্তু পরবর্তীতে তো দূরের কথা, তার জীবদ্দশাতেই তা কি নিরক্কুশ হয়েছিল? হয় নি। মহারানা প্রতাপ সিংহ তার সেই অভিলাষ পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন । মুঘল সম্রাটের আনুগত্য স্বীকারে রাজী না হওয়ার জন্য মহারানা প্রতাপ সিংহ হয়ে হিন্দুদের পুজনীয় আদর্শ ব্যক্তি। এটাই ছিল স্বাভাবিক। বিজয়ী মুসলিম রাজশক্তির পক্ষ থেকে বিজিত হিন্দুদের সন্তুষ্ট বিধানের প্রয়াস যত ব্যাপক আর গভীরই হোক, তা কখনও বিজিতদের জাতিগত অবমাননা বোধকে দংশন না করে পারে না। ভারতীয় হিন্দুদের বেলায়ও তা ছিল সত্য। ধর্মীয় ক্ষেত্রে তখন গোঁড়াপন্থী ও অ-গোঁড়াপন্থীদের ছন্দ বেড়েই চলল । রাষ্ট্রীয় ক্ষেত্রে অমুসলিম দরবারীরা প্রভাবশালী হয়ে উঠল। এখানে উল্লেখ্য যে এ অমুসলিম দরবারীরাই ছিল মুঘল আমলের অভিজাত শ্রেণী । মুসলিম যে তখন খুব একটা সংঘবদ্ধ ছিল, তা নয়। ইরান থেকে আগত শিয়া অভিজাতবৃন্দ মুঘল দরবারে স্থান পাওয়ার পর থেকেই শি়া-সুনী প্রশ্নটা এই সংঘবদ্ধতার মূলে বেশি করে আঘাত হানতে লাগল । ফলে, মুসলিম অভিজাতদের মধ্যে বিভক্তি এসে যাওয়ায় অমুসলিম অভিজাতদের প্রাধান্য আরও বেড়ে গেল। রাজ্য শাসনের প্রথম দিকে আকবর ছিলেন গোঁড়াপন্থী ধর্মীয় নেতৃত্বের সমর্থক। এবং ধর্মীয় নেতৃবৃন্দ ছিলেন সুন্ী মুসলমান । কিন্তু কিছুদিন পর দরবারী অভিজাতদের

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।