Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ ১৭৪
📝 লেখা 📖 পিডিএফ

সক্ষম পরিচ্ছেদ পব্রাক্রান্তের পতন-কথা সুলতান-খলিফা-স্মাট এই শব্দগুলোর কিছুটা ব্যাখ্যার প্রয়োজন। আরব সাম্রাজ্যে যখন রাজতন্ত্রের পুনঃপ্রচলন হল, তখনও মুসলিম বাদশাদের বাহ্যিক পরিচয়ে থাকত “খলিফা' শব্দের আবরণ । প্রকৃত খেলাফত পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনা যখন সুদূর কল্পনার বিষয় হয়ে দাঁড়াল, তখন আরব সায্রাজ্যের তথা মুসলিম জাহানের জনসাধারণও এই রাষ্ট্রীয় ব্যবস্থাকে মেনে নিতে বাধ্য হল। সঙ্গে সঙ্গে নবরূপী “খলিফারাও' জেনে রাখলেন যে, ইসলামের নবীজি (সাঃ) প্রদর্শিত ও খোলাফায়ে রাশেদা অনুসৃত সেই খেলাফতের স্বপ্ন মুসলিম উম্মার মন ও মানস থেকে একেবারে সময়ই । তার ফলে স্বল্পকালীন স্বার্থসিদ্ধির সুবিধাটা মুসলিম রাজশক্তি ভোগ করত ঠিকই, কিন্তু দীর্ঘকালীন ক্ষতিটা জমা হত রাজশক্তি ও মুসলিম জনসাধারণ নির্বিশেষে সমগ্র মুসলিম জাতির ভাগ্যের আধারে । শিয়া-সুন্নী-খারিজী প্রভৃতি ফেরকা বিরোধ ছাড়াও গোঁড়াপন্থী ও অ-গোঁড়াপন্থী বিরোধে সবচেয়ে ক্ষতিকারক কলহের সৃষ্টি হয় মুসলিম সমাজে সুফীবাদের নামে ভাববাদী এক উপ-সম্প্রদায়ের উদ্ভবের কারণে । “ধর্মীয় ব্যক্তিতৃ'দের মধ্যে সুফীদের সম্পর্কে মতামত গঠনের ব্যাপারে কিছু ব্যাখ্যার প্রয়োজন আছে এজন্য যে, এই সুফীদেরকে কেন্দ্র করেই “অ-গোঁড়াপন্থী' ফেরকার বিস্তৃতি ঘটেছিল। এবং তার পরিণামে তাদের মধ্যে এসেছিল দ্বন্ব-সংঘাত, এসেছিল রাজশক্তির হস্তক্ষেপের সুযোগ । তাতে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারতীয় মুসলিম সমাজ ।

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।