৬২ সি জজ ভততিত সবুক্তগীন (৯৭৭-৯৯৭ খুঃ)। তিনি কাসদার (মোটামুটিভাবে বেলুচিস্তান) রাজ্যটি দখল করে নেন এবং পাঞ্জাবের রাজা জয়পালকে যুদ্ধে পরাস্ত করে সে রাজ্যের লামগা _ থেকে পেশোয়ার পর্যন্ত বিরাট এলাকা নিজ রাজ্যভুক্ত করে নেন। তার মৃত্যুর পর গযনীর মসনদে আরোহণ করেন তদীয় পুত্র আবুল কাশেম মাহমুদ (৯৯৮-১০৩০ খৃঃ) যিনি ইতিহাসে সুলতান মাহমুদ নামে পরিচিত । এখানে উল্লেখ্য যে, ১৭ বার ভারত-অভিযানকারী বিজয়ী বীর এই সুলতান মাহমুদের - উৎসাহেই পারশ্যের মহাকবি ফেরদৌসী রচনা করেছিলেন বিশ্ব সাহিত্যের অবিস্মরণীয় মহাকাব্য 'শাহ্নামা' । সুলতান মাহমুদের দরবারে অন্য রত্ন ছিলেন বিশ্বখ্যাত সুপন্তিত আল বিরুনী। সুলতান মাহমুদের পর ১০৪০ সাল থেকে ১১৩৬ সাল পর্যন্ত আরও ১৪ জন কমজোর সুলতান মসনদে সমাসীন ছিলেন। তাদের সময়েও ভারতবর্ষের অধিকৃত এলাকা গযনী রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আফগানিস্তানের আর একটি ক্ষুদ্র পার্বত্য রাজ্যের কথা বলা আবশ্যক। রাজ্যের নাম গুর বা ঘুর। গযনী সালতানাতের পতনের পর ঘুর রাজ্যের সামন্ত মালিক স্বাধীনতা ঘোষণা করেন। ইতিপূর্বে ১১৬০ সালে তুকীরা গযনীর সুলতান খসরু শাহকে গযনী থেকে বিতাড়িত করে পাঞ্জাবে পালিয়ে যেতে বাধ্য করে। ঘুর রাজ্যের স্বাধীনতা ঘোষিত হয় ১১৬৩. সালে, গিয়াসুদ্দীন মুহম্মদের মাধ্যমে । ১১৭৩ সালে গযনী থেকে আন্ত হয় স্বাধীন সুলতানী শাসন (১২০৬-১২১০ খৃঃ)। এই সুলতানী শাসনের ব্যাপ্তিকাল ১২০৬ সাল থেকে আর্ত করে ১৫২৬ সাল পর্যন্ত বিস্তৃত, যার মধ্যে বিভিন্ন বংশীয়দের হাতে ন্যস্ত ছিল সাম্রাজ্যের শাসনভারঃ প্রথমে তুকীঁ শাসন, তারপর খিলজী বংশীয়দের, তুগলক বংশীয়দের, বলবন বংশীয়দের এবং সৈয়দ ও লোদী বংশীয়দের শাসন। এই লোদীদের হাত থেকেই ১৫২৬ সালে সাম্রাজ্যের অধিকার চলে যায় মুঘল বংশীয় সম্রাট বাবরের হাতে । অঞ্চল ভিত্তিক জাতিত্ পরিচয়ে ভারতবর্ষের সুলতানেরা ছিলেন তুর্ক এবং তুর্ক আফগান ও আফগান । স্মাট বাবরও ছিলেন আফগান। তদুপরি, বংশীয় বিশদ পরিচয়ে পিতৃকুলে বাবর ছিলেন সেই স্বনামখ্যাত তুকী বীর তৈমুরের অধস্তন পঞ্চম পুরুষ এবং মাতৃকুলে তার পূর্বপুরুষ ছিলেন আর এক বিশ্বখ্যাত মোঙ্গল বীর চেঙ্গিস খান। মোঙ্গলদের সঙ্গে রক্তসম্পর্কিত বলেই বাবর প্রতিষ্ঠিত রাজবংশের নাম মুঘ রাজবংশ । রর এখানে উল্লেখ্য যে, ওইকালে মুসলিম রাজপুরুষ বা সেনাপতি সেনাধ্যক্ষদেএ আশ্রয়ে লালিত পালিত “ক্রীতদাস' কিন্ত্র আমাদের প্রচলিত ধারণার ক্রীতদাস ছিল না । তখনকার দিনে যুদ্ধবন্দী অনেক তরুণ বা যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে আশ্রয়হারা অনেক
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।