দনু্তে্হভিত্্ত---- ৪ তিনি উপলব্দি করেছিলেন প্রবল পরাক্রান্ত মুঘলদের উপযুক্ত প্রতদবন্ীর আবির্ভাব ঘটেছে ভারতবর্ষের মাটিতেই । তদুপরি তার এ বিশ্বাসও দৃঢ়তর হয়েছিল যে ওলন্দাজ ফরাসীদের শক্তি ও ব্যবহারের যোগ্য ও যথার্থ মোকাবিলার জন্য যথেষ্ট শক্তিমত্তারই প্রয়োজন । এর মধ্যেই সুরাট বন্দরে ঘটে গেল এমন এক অপ্রত্যাশিত ব্যাপার যার ফলে এখানে পৌছে যেতে পারল ইংল্যাপ্ডের পাঠানো এক নৌবহর। বোম্বাই এ রিচার্ড কিগউইন নামে ইংরেজ কোম্পানীর এক নৌ কমাণ্ান্ট উপরস্থ্ কর্তৃপক্ষকে অগ্রাহ্য করে বোস্বাই দুর্গের নিয়ন্ত্রণভার নিজের হাতে গ্রহণ করে বোম্বাই বন্দরকে সরাসরি ইংল্যাণ্ডের রাজ্যতুক্ত স্থান বলে ঘোষণা করে দিল। বোস্থাই দুর্গের প্রতিরক্ষা ও শাসন ব্যবস্থা এত দক্ষতার সঙ্গে কিগউইন প্রতিষ্ঠিত করল যে মুঘল বা মারাঠা কেউই তাতে উচ্চবাচ্য করার সুযোগই পেল না। অবশেষে এই অনভিপ্রেত গোলমাল থামাবার জন্য ইংল্যা্ড থেকে পাঠানো হল এক নৌবহর এবং তার কাছে কালবিলম্ব না করেই আত্মসমর্পণ করল কমাপ্ান্ট কিগউইন। কি সুন্দর অভিনয়। মুঘল মারাঠার চোখে ধাধা লাগিয়ে কোম্পানী সামরিক শক্তিতে বলীয়ান হয়ে উঠল। অতঃপর সুরাট বন্দর থেকে কোম্পানীর সদর দপ্তর আবার সরিয়ে আনা হল বোম্বাইতে । তাতে হয়তো স্যার যোসিয়া চাইলডের প্রত্যাশাই পূর্ণ হল। ১৬৮০ সালে শিবাজীর মৃত্যু হয়, আর ওই সালেই লগ্ন ইষ্ট ইপ্ডিয়া কোম্পানী সম্রাট আওরঙ্গজেবের কাছে লাভ করে বোম্বাইভিত্তিক বাণিজ্য সনদ । এবং ছয় বছর যেতে না যেতেই ইংরেজ কোম্পানী সরাসরি মুঘল শক্তির বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে বসে। বোম্বাই থেকে হুগলী বন্দরে পাঠানো হয় দশটি সশস্ত্র যুদ্ধ জাহাজ এবং ছয় শ' নৌসেনা । সম্রাট আওরঙ্গজেবের বাহিনী এগিয়ে যায় । শেষ পর্যস্ত ইংরেজরা পরাজিত প্রতিষ্ঠার জন্য এবং তারই সঙ্গে মারাঠা শিখ রাজপুত সমস্যার সমাধানের জন্য খুবই ব্যতিব্যস্ত আছেন। সুতরাং পরিস্থিতির পর্যবেক্ষণ এবং মুসলিম মুঘল সাম্রাজ্য ধ্বংসের কাজে হাত দেওয়ার উপযুক্ত সুযোগের অপেক্ষাতেই থাকল ইংরেজরা । হুগলীতে বিপর্যস্ত হওয়ার পর ইংরেজ কোম্পানীর পক্ষ হয়ে জব টার্নক হাজির হলেন এসে মুঘল দরবারে । উদ্দেশ্য, ইংরেজ মুঘল বিবাদের একটা মিটমাট করে ফেলা । মিটমাট একটা হয়েও গেল। ১৬৮৬ সালে বাংলার উপকূলে এই যে নৌযুদ্ধ তাতে জয়লাভ করেও সম্রাট আওরঙ্গজেবের মুঘল নৌ শক্তির দুর্বলতা সম্পর্কে অবহিত ছিলেন । আবার দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি স্বাক্ষরিত হল। কিন্তু মুঘল পক্ষ তাতে কোন প্রতুত্ব ফলাতে অগ্রসর হয় নি। যেন এক দুর্বল অবস্থান থেকে সবল নৌশক্তির অধিকারী ইংরেজের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৬৯০ সালে । অতঃপর ১৬৯৬ সালে ইংরেজ: ! কলকাতায় এক দুর্গ নিমাণের অনুমতিও আদায় করে নেয়, যার ফলে ১৬৯৯ সালে কলকাতায় নির্মিত হয় সেই দুর্গ, এবং ইংল্যাপ্ডের রাজার সম্মানার্থে তার নামকরণ করা হয় ফোর্ট উইলিয়াম । এর মধ্যে ১৬৯৮ সালে নব প্রতিষ্ঠিত দ্য নিউ ইংলিশ কোম্পানী সম্রাট আওরঙ্গজেবের দরবারে পাঠাল এক নতুন দুত; উদ্দেশ্য নতুন কোম্পানীর জন্য মুঘল সামাজ্যে বাণিজ্যের অধিকার লাভ। কিন্তু নতুন কোম্পানী সে অধিকার পেল না । তখন
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।