৫ সা ভূবুভবাক্ভিন্ুতা করিয়াছিলেন। ইহাতে সমগ্ধ মিশর দেশ মরুভূমিতে পরিণত হইত । সমগ্র মুসলমান সমাজকে শিক্ষাদান করিবার জন্য মুসলমান ধর্মপ্রবর্তক মুহম্মদের পবিত্র অস্থি সর্ধসমক্ষে ভন্মসাৎ করিবার সংকল্প হইয়াছিল । আলবুকার্কের এই মুসলমান বিদ্বেষ সেকালের সকল ফিরিঙ্গির সাধারণ বিদ্বেষ রূপে প্রচলিত থাকায়, চরিতাখ্যা়কগণ ইহার উল্লেখ করিতে কিছুমাত্র লজ্জাবোধ সহ হজ নিন রানীর দা বাসীর । আলবুকার্কের হিন্দু বিদ্বেষেরও অভাব ছিল না। হিন্দু মুসলমান একত্র মিলিয়া কালিকট রাজের সহায়তা করিত; কালিকটের বন্দর তাহাদের প্রধান সম্মিলন ক্ষেত্র হইয়া উঠিয়াছিল। জলযুদ্ধে হিন্দু মুসলমানদের সম্মিলিত শক্তি পরাভূত হইয়াছিল। কিন্তু স্থুলাবর্তে হিন্দু মুসলমানদের সমবেত শক্তি অক্ষুন্ন প্রতাপে বর্তমান ছিল। আলবুকার্ক সেই শক্তি চূর্ণ করিবার আশায় রাজ্যলাভার্থ ব্যাকুল হইয়া উঠিলেন। ১৫১০ খস্টাব্দের প্রান্তে কালিকট আক্রান্ত হইল। ফিরিঙ্গি বণিক নগরদাহ করিয়া রাজপথ অধিকার করিলেন । তখন হিন্দু মুসলমানগণ রাজপ্রসাদে সমবেত হইয়া প্রবল প্রতাপে ফিরিঙ্গিগণকে আক্রমণ করিলেন। পাচশত ফিরিঙ্গি প্রাণত্যাগ করিতে বাধ্য হইলেন । যাহারা কোনরূপে রক্ষা পাইলেন, তাহারা সে বীর প্রতাপ সহ্য করিতে না পারিয়া অর্ণবপোতে পলায়ন করিয়া আত্মরক্ষা করিতে বাধ্য হইলেন। তাহারা কোলাম বন্দরের অধিপতির আশ্রয় লাভ করিয়া তথায় একটি ক্ষুদ্র দুর্গ নির্মাণ করিলেন; এবং তন্ধ্যে বসতি স্থাপন করিয়া আপাততঃ আত্মরক্ষা করিতে প্রস্তুত হইলেন। প্রথম পরাজয়ের অবসাদে আলবুকার্ক আপাততঃ কালিকট পরিত্যাগ করিয়া অন্য কোন স্থানে রাজধানী সংস্থাপিত করিবার জন্য স্থানান্বেষণে নিযুক্ত হইলেন। স্থান মিলিল। একজন ভারতীয় জলদস্যু স্থান দেখাইয়া দিল। তাহা একটি ক্ষুদ্র দা রাহা ালে রা আলবুকার্ক ১৫১০ খুস্টাব্দে সেই ক্ষুদ্র দ্বীপ আক্রমণ করিলেন। হিন্দু মুসলমান ও পারসিক নাগরিকগণ সে আক্রমণ বেগ সহ্য করিতে না পারিয়া আত্মসমর্পণ করায়, আললবুকার্ক সিংহাসন অধিকার করিয়া রাজত্ব করিতে প্রবৃত্ত হইলেন। আদিল শাহ্ মে মাসে পুনরায় নগর অধিকার করায়, যুদ্ধ উপস্থিত হইল । ছয় মাসের যুদ্ধে নগর ও দুর্গ প্রাচীর চূর্ণ হইয়া গেল; তখন অনন্যোপায় হইয়া ফিরিঙ্গি বণিক মূল্য প্রদান করিয়া নগর অধিকার করিলেন। সেই সময় হইতে আজ পর্যন্ত তাহা পর্তুগীজ রাজধানী গোয়া নগরী নামে সুপরিচিত হইয়া রহিয়াছে। এ ফিরিঙ্গি বণিকের ভারতের বাণিজ্যের রাজধানী শীঘ্রই সুদৃঢ় দুর্গে বেষ্টিত হইয়া ধনরত্বে সম্পন্ন হইয়া উঠিতে লাগিল। এই রাজধানীতে রাজকার্ষ্যালয় সংস্থাপিত করিয়া, রাজ ধ আলবুকার্ক রাজ্যশাসনে ও বাণিজ্য বিস্তারে প্রবৃত্ত হইলেন ।” (প্রাগুক্ত, ১১৯-১২১)। রাজধানী গোয়াতে বসে আরও কিছু করলেন আলবুকার্ক; সেটা মালাবার উপকূলে এক ষড়যন্ত্রের খেলা । পর্তুগীজদের উপকূল রাজনীতির পথে প্রধান প্রতিবন্ধক হয়ে উঠেছিলেন কালিকট-রাজ। সেই প্রতিবন্ধকতা দূর করতে কাজে লেগে গেলেন আলবুকার্ক। এর আগেই কোচিন রাজের সঙ্গে চুক্তি করেছিলেন ভাক্কো ডা গামা; পর্তুগীজদের সাহায্য করার পুরস্কার স্বরূপ কোচিন রাজের পাওয়ার কথা ছিল বিরাট
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।