৫০ ০০১৭১ টমাস সম্প্রদায়তুক্ত খৃস্টানরা গোপনে ভাক্কো ডা গামাকে মালাবারের সকল প্রয়োজনীয় তথ্যই সরবরাহ করে । ভাক্কো ডা গামা তাদের কাছ থেকে আরও জানতে পারলেন যে, মালাবারের বিভিন্ন বন্দরের রাজাদের মধ্যে আত্মকলহ বাড়িয়ে দেওয়ার সম্ভাবনাও যথেষ্ট । এসব তথ্য লাভ করে ভাস্কো কালিকট বন্দর ছেড়ে গেলেন। কিন্ত দেশে না গিয়ে অগ্রসর হলেন মালাবারের অন্য বন্দর কোচিনের পথে। তার আগে তিনি এ-ও জেনে গিয়েছিলেন যে, কালিকট-রাজ বিভিন্ন জাতির বণিকদের মধ্যে দবন্দ- , কলহে মুসলিম বণিকদের কোন ক্ষতি করতেই রাজী হবেন না। অথচ কোচিন-রাজের ভাক্কো এমনি প্রতিশ্রতিই পেয়ে গেলেন । এ প্রতিশ্রুতি লাভ করেই দেশে ফিরে গেলেন ভাস্কো ডা গামা এবং যথারীতি সম্মানিত হলেন স্বদেশে ও সমগ্র ইউরোপে । তার পরবর্তী ইতিহাস পর্তুগীজদের দানবীয় চরিত্র প্রকাশের ইতিহাস; বাণিজ্যের নামে পর্তুগীজ জলদস্যুদের লুষ্ঠন ও অকথ্য অত্যাচারের ইতিহাস। ১৫০২ সালে ভাক্কো সসৈন্যে ফিরে এলেন কালিকটে । উপকূলে পৌছেই ভাস্কো কালিকট নগরীর প্রাচীরের উপর গোলা বর্ষণ আরম করলেন, বন্দরের মুসলমান বণিকদের বাণিজ্য তরীগুলোকে ভশ্মীভূত করে ফেললেন ॥ “মালাবারের অন্যান্য বন্দরে উপনীত হইয়া কুঠি সংস্থাপন করিয়া, একটি কুঠিতে গোপনে গোলাবারুদ ও কামান ভুগর্তে প্রোথিত করিয়া রাখিলেন এবং তীর 'রক্ষার্থে রণতরণী সংস্থাপিত করিয়া, কালিকটের রণতরীসমূহ আক্রমণ করিতে প্রবৃত্ত হইলেন । ভাস্কো ডা গামা যেন দুর্দান্ত জলদৈত্যের মত সর্বত্র ধাবিত হইতে লাগিলেন । কালিকটের রণতরণী পরাভূত হইল। কালিকট- রাজ্যের নৌ-সেনা গামার নিকট বন্দীবেশে আনীত হইল । গামা ৮০০ বন্দীর নাসা কর্ন ও হস্তদয় ছেদন করিয়া তাহা উপটৌকন স্বরূপ কালিকট রাজাকে প্ররণ করিলেন। একজন ব্রাহ্মণ দূত উপনীত হইবামাত্র গামা তাহার কর্ণদ্বয় ছেদন করিয়া তাহার স্থলে কুকুরের কর্ণ সংযুক্ত করিয়া দিয়া ব্রাহ্মণ দূতকে কালিকট রাজের নিকট প্রেরণ করিলেন। জনৈক মুসলমান বণিক এই সকল পাশব অত্যাচারের প্রতিবাদ করায় গামার প্রধান পোতাধ্যক্ষ তাহার পৃষ্ঠে কশাঘাত করিতে করিতে তাহাকে ধরাশায়ী করিয়া তাহার এুখে শুকরের মাংস বাধিয়া দিলেন। এই রূপে দ্বিথ্িজয় সুসম্পন্ন করিয়া ভাক্কো ডা গামা ভারতবর্ষ হইতে প্রস্থান করিলেন। (প্রাগুক্ত, পৃঃ ৯৫-৯৬)। বাণিজ্যের নামে ভারতবর্ষায় উ এবং অন্যত্র পাশবিক অত্যাচার কাহিনীর আরও বিবরণ দিয়ে শ্রী মৈত্রেয় লিখেছেন, সুলতানের নিরীহ প্রজাবর্গ মন্কাতীর্থ দর্শন করিয়া, একখানি অর্ণবপোতে আরোহণ করিয়া, স্বদেশে প্রত্যাবর্তন করিতেছিলেন। আফ্রিকার পূর্ববোপকূলের নিকট আসিয়া, গামার অর্ণবপোতের সহিত এই সকল তীর্থযাত্রীর অর্ণবপোতের সংঘর্ষ উপস্থিত হইল। তীর্থযাত্রী বলিয়া কেহ নিষ্কৃতি লাভ করিল না । যাহার নিকট যাহা ছিল, হাজিগণ সর্বস্ব সমর্পণ করিয়া কেবল প্রাণ ভিক্ষা করিল। কিন্তু তাহারা সকলেই যে মুসলমান । গামা মুসলমান তীর্থযাত্রীর কাতর ক্রন্দনে কর্ণপাত না করিয়া তাহাদের অর্ণবপোত লক্ষ্য করিয়া গোলাবর্ষণ করিতে প্রবৃত্ত হইলেন। ..... মুসলমান তীর্থযাত্রীবর্গের অর্ণৰপোতে যে সকল রমণী ছিলেন, তাহারা শিশু সম্তানগণকে উর উত্তোলিত করিয়া, গামার দিকে কাতর নয়নে চাহিয়া, বালক-বালিকার প্রাণ ভিক্ষা করিতে লাগিলেন; গামা অবিচলিত চিত্তে নারী হত্যায়, শিশু হত্যায় নিবিষ্ট রহিলেন।” (প্রাগুক্ত, পৃ. ৯৮-৯৯) .
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।