Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ ১৭৪
📝 লেখা 📖 পিডিএফ

ঈভবকতভিত্ত-- ৪৫ বংশীয় রাজত্র স্বার্থ ইসলামী আদর্শকে পাশ কাটিয়ে চলতে আরম্ভ করে । 'খলিফা' ও 'খেলাফত' শব্দ দু'টি বাস্তব প্রয়োজনের কারণেই পরিণত হয় পোশাকী পরিভাষায়। রাজতন্ত্রের স্বাভাবিক পরিণতি অনুসারেই একসময় 'ইসলামী সাম্রজ্যের' অধিকারী বাগদাদ-ভিত্তিক আব্বাসীয় সার্বভৌমত্বে আঘাত হেনে মিশরে প্রতিষ্ঠিত হয় 'ফাতেমীয় ফেলাফত' এবং স্পেনে “উমাইয়া খেলাফত'। ক্রুসেড আরম্ভ হল যখন, তখন ওই তিনটি বিচ্ছিন্ন “খেলাফতই' অস্তায়মানতার বেদনায় খুবই কাতর। কোথায় কোন রাজ্যে বলির পশুর মত প্রাণ দিল মুসলমান জনগণ, শবদেহে আবৃত কোন নগরীর রাস্তায় জমল গোড়ালি সমান লাল রক্ত, তার খবরে গভীর স্তব্ধবাক হলেও এসবের প্রতিকারকল্লে এগিয়ে যাবার সাধ্য কোন "খলিফার" নেই তখন । তাছাড়াও ছিল শিয়া- সুনী জাতীয় আরও আরও বিভেদ-বিচ্ছিন্নতা। ধর্মোন্মত্ত খৃস্টান ক্রুসেডাররা চালাচ্ছে নির্মম গণহত্যা, কি আর করা যাবে... চালাক । এমনি অবস্থা বর্ণনা করতে গিয়ে জার্মান প্রফেসার মেয়ার বলেন, “ 771)9 15191710 1:851, 910 ০৮৩1) 1106 0:911091) 11105011৮85 01015 18101019 11016165160 11) (11০56 00910:015 010 1100 100111)৩1 9099 01 ৮011 01 15181]. [55010119115 1 ৮/45.0101/ 1176 1৬115111705 0170011% 806০/৩৫. 5 11৩ 0159003 ৮/110.105170100৩0 19 11)0 (11171510191) ০1117০” ইসলামী প্রাচ্য, এমন কি নিজেও, দূর প্রান্তে সংঘটিত এসব ঝগড়া-ফ্যাসাদের ব্যাপারে সামান্যই কৌতুহলী ছিলেন। অপরিহার্য বলে প্রত্যক্ষভাবে আক্রান্ত মুসলমানরাই শুধু খৃস্টান চ্যালেঞ্জে সাড়া দিয়েছিল” । (1116 0858093, 17. 8. 119০1, ৩10. [02. 279-80)। এমনি বিচ্ছিন্নতার মাঝে ডুবে থেকেও বিভিন্ন সময়ে বিভিন্ন যোদ্ধাগোষ্ঠী খৃস্টান চ্যালেঞ্জের মোকাবিলা করে হয়েছে ক্রুসেড-বিজয়ী । কিন্তু পরবর্তীকালে তুকীঁদের মত নবজাগ্রত প্রাণোদীপ্ত রাজশক্তিও এমন কোন পরিকল্পনা গ্রহণ করল না যাতে ইসলামী প্রাচ্যের বিচ্ছিন্ন বিভিন্ন দুর্বল শক্তিকে একক মুসলিম শক্তিতে পরিণত করা যায়, অথবা নতুন দিনে জ্ঞানে-গুণে বিভূষিত হয়ে অগ্রযাত্রাকে অর্থবহ করে তোলা যায়। তাই বিজয়কালেও ইসলামী দুনিয়া হয়ে থাকল যথা পূর্বং তথা পরং। আর বিজিত খৃস্টানেরা তখন অশিক্ষা- অজ্ঞানতা-অন্ধবিশ্বাস ঝেড়ে ফেলে নবোদ্যমে এগিয়ে চলল সম্মুখ পানে। প্রসঙ্গ কথা ১৪৯২ সালের রাজা-রাণী ফার্দিনান্দ-ইসাবেলার বাহিনী স্পেনের মাটি থেকে নিশ্চিহ্ন করে দিল মুসলিম অধিকারের শেষ চিহন্টুকু। যে স্পেনের মুসলিম সভ্যতার আলোকে উদ্ভাসিত হয়ে অন্ধকারাচ্ছন্ন ইউরোপ, যে জ্ঞান-বিজ্ঞানের আলো, সেই স্পেন থেকে শুধুমাত্র মুসলিম রাজতৃই নয়, সমগ্র মুসলিম জনগোষ্ঠীকে দানবীয় মত্ততায় সমূলে নিপাত করে দিয়েছিল খৃস্ট ধর্মানুসারীরা মুসলিম নিধনকারী রাজা:রাণী ফার্দিনান্দ-ইসাবেলার চোখে সেদিন নব বিজয়ের ্বপ্ন। আর সেই স্বপ্নে উদ্বুদ্ধ হয়েই তারা জেনোয়াবাসী নাবিক ক্রিস্টোফার কলাম্বাসকে দিলেন এক চার্টার ও প্রচুর অর্থ, যার বলে বলীয়ান কলাম্বাস পশ্চিমের সমুদ্রপথে জাহাজ ভাসিয়ে আবিস্কার করবেন ভারতবর্ষ হয়ে চীনে পৌছার জলপথ । কলাম্বাসের সমুদ্বযাত্রার উদ্দেশ্য সম্পর্কে এবং তখনকার খুস্টানরা ইসলাম অনুসারীদের ও অন্যান্য পৌত্তলিকদের কি চোখে দেখত তার প্রমাণ পাওয়া যায় ওই সমুদ্বযাত্রা প্রসঙ্গে স্পেনের

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।