Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ ১৭৪
📝 লেখা 📖 পিডিএফ

৪৩ তেজুমিনের উপাধি তখন চেঙ্গিস খান। কয়েক বছরের মধ্যে গড়ে উঠল মোঙ্গলদের এক সাম্রাজ্য । 'ইয়াসা' নামক বিধান গ্রন্থে সন্নিবেশিত হল মোঙ্গলদের পালনীয় রীতিনীতি, প্রথা-প্রশাসনের নিয়ম-কানুন। সুসংগঠিত হল এক বিরাট দুর্ধর্ষ সেনাবাহিনী । দানবিক মন্ততায় চলল তার দুরস্তগতি অভিযান । রাজ্যে রাজ্যে পাঠানো হল চেঙ্গিসের আনুগত্য গ্রহণের বার্তা । তা পালিত না হলে নিশ্চিত ধ্বংস। ১২১১-১২ সালে মোঙ্গল বাহিনীর পদানত হল উত্তর-টীন, ১২১৫ সালে পিকিং। অতঃপর ১২২০ সালে ট্রান্স্‌-অক্স্োনিয়া খোরাসানের খাওয়ারিঘম সাম্রাজ্যাংশ। দিঘ্বিজয়ী চেঙ্গিস খানের দুর্ধর্ষ বাহিনী যে কোন রাজ্যের কাছে হয়ে দাঁড়াল এক ভয়ঙ্কর শক্র ৷ মোঙ্গলদের হাতে কোরিয়ার পতন ঘটল ১২৩১ থেকে ১২৩৪ সালের মধ্যে । ১২৪০ সালে পশ্চিম দিকে অভিযান চালিয়ে ইউক্রেন ও পোল্যাণ্ড গ্রাস করে তারা। ১২৪১ সালে লিগনিজ-এ এক জার্মান বাহিনীকে বিধ্বস্ত করে দিল। ১২৫১ থেকে ১২৫৯ সালের মধ্যে বিজিত হল দক্ষিণ চীন; এবং পরবর্তী দশকে সমণ্র চীন, ক্যাম্েডিয়া ও টনকিন, এবং পশ্চিম দিকে ইরান ও মেসোপো্েমিয়া তারা দখল করে নিল। অন্যান্য রাজ্যের মত খৃস্টান ইউরোপও এই মোঙ্গলদের ভয়ে ছিল কম্পমান। গনি জিলা পুতে হোগা বির নিল মোঙ্গল শক্তিকেই তাদের হীন উদ্দেশ্য ঁকরার লক্ষ্যে ব্যবহার করতে । তাদের ধারণা অনুযায়ী মোটা মাথার এই মোঙ্গলদের প্ররোচিত করে মুসলিম শক্তি ধ্বংসের কাজে লাগাতে পারলে শক্র দিয়ে শক্র ধ্বংস করা হয়ে গেলে মন্দ কি। কিন্ত মোঙ্গলরা কি এ কাজে প্ররোচিত হবে? নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে ধর্মীয় দিক দিয়ে একটা সম্ভাবনা দেখা দিল। মোঙ্গলরা খৃষ্টানদের একটি “পতিত' শাখা নেস্টোরিয়ানদের মতবাদের দ্বারা কিছুটা প্রভাবিত ছিল। সেই সামান্য খৃস্টান ভাবধারার রন্ধুপথ ধরে এগোলে মোঙ্গল রাজকে (চেঙ্গিস বংশধরকে) খৃস্টানদের প্রতি সহানুভূতিশীল করা যেতেও পারে হয়তো, চাই কি খৃস্টধর্মেও দীক্ষিত করে ফেলা যেতে পারে । তাহলে তখন মুসলিম শক্তি ধ্বংসের কাজে তাদের লাগিয়ে দেওয়াটা হবে অনেক সহজ । তদনুসারে ১২৪৫-৪৭ সালের মধ্যে পোপের প্রেরিত যাজক গিয়ে হাজির হল মহাচীনে মোঙ্গল খানদের দরবারে । অধীনতা । দাবী শুনে স্তব্ধবাক ক্রুসেডারদের যাজক দূত । ব্যর্থ হল মোঙ্গল দরবারে প্রেরিত ক্রুসেডারদের মিশন । শুধুমাত্র প্রথম মিশন নয়, ব্যর্থ হয়েছিল ১২৪৯-৫২ সালের দ্বিতীয় এবং ১২৫৩-৫৫ সালের তৃতীয় মিশনও। সব মিশনের কাছে একই দাবী- খৃস্টান জগতের আনুগত্য ও অধীনতা চাই। তবে হ্যা, মুসলিম শক্তি ধ্বংস করতে এসেছিল মোঙ্গলরা। এক লক্ষ বিশ হাজারের এক দুর্ধর্ষ বাহিনী নিয়ে চেঙ্গিস খানের পৌত্র হালাকু খান ১২৫৫ সালে পদার্পণ করে বাগদাদে এবং ১২৫৬ সালের ফেব্রুয়ারী মাসে চরম নৃশংসতার মধ্য দিয়ে অধিকার করে নেয় বাগদাদ । শুধু বাগদাদ নয়, ১২৫৯ সালে দামেস্ক ও ১২৬০ সালে আলেপ্পো নগরী হালাকু খানের পদানত নয় ।

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।