Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ ১৭৪
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ -্াাকতনু্হভিহ্ত সালাহউদ্দিনের শ্রেষ্ঠ অবদান। ১১৮৭ সালে হি্তিনের যুদ্ধে তিনি খৃস্টান রাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেন। সেই যুদ্ধেই বন্দী হয় জেরুযালেমের রাজা গী দ্য লুসিনান এবং মক্কা মদীনাকে ধ্বংস করার অভিলাষী খৃস্টান নেতা রেজিনান্ড। লুণ্ঠন বৃত্তির অপরাধে এবং সন্ধিচুক্তি অবমাননার দায়ে এই মহাপাতকী রেজিনান্ডকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। কিন্তু সসম্মানে মুক্তি দেয়া হয় রাজা গী দ্য লুসিনানকে । এর পরপরই জেরুযালেম পুনরুদ্ধার করে নেন সুলতান গাজী সালাহউদ্দিন । _. ক্রুসেডের ইতিহাসে গাজী সালাহউদ্দিন আইম়ুবী মুসলিম শক্তির দিক থেকে সবেত্তিম প্রশংসার দাবিদার এজন্য যে, ক্রুসেডের প্রথম পর্যায়ে বিপর্যস্ত ও বিধ্বস্ত মুসলিম শক্তি দ্বিতীয় পর্যায়ে সত্যিকার জেহাদে অবতীর্ণ হয় যার সুযোগ্য নেতৃত্বে, তিনি এই গাজী সালাহউদ্দিন আইয়ুবী। তাই তাঁর কৃতিতৃপূর্ণ জীবন-কাহিনী প্রাথমিক একটি সংক্ষিপ্ত পরিচয় এখানে অপ্রাসঙ্গিক হবে না । তাইথরীস নদীর তীরবর্তী তাকরিত নামক স্থানে তাঁর জন্ম । পিতার নাম নাজমুদ্দীন আইয়ুবী। পিতা ও পিতৃব্য উভয়েই সিরিয়ায় রাজকার্ষে নিয়োজিত ছিলেন। প্রথম জীবনে সালাহউদ্দিন ইউসুফ জ্ঞানার্থী হিসেবেই প্রসিদ্ধি লাভ করেন। তারপর ঘটনাচক্রে রাজকীয় কার্ধাবলীতে জড়িত হয়ে পড়েন এবং স্থীয় কৃতিত্ব প্রতিষ্ঠিত করেন নিজ বংশকে । সেই বংশ পরিচিত হয় আইয়ুবী বংশ বলে । ১১৬৭ খুস্টাব্দে মিশরের অযোগ্য ফাতেমী খলিফা ক্রুসেডারদের বিরুদ্ধে সিরিয়ার শাসনকর্তা নুরুদ্দীন জঙ্গীর সাহায্য চাইলে সেই সুবাদে সালাউদ্দিন ইউসুফ তার পিতৃব্যের সঙ্গে মিশরের বাহিনীতে এসে যোগ দেন। মিশর থেকে ক্রুসেডারদের মির লি করেন। ক্রুসেডে মুসলমান তথা ইসলামের অবস্থানকে সুরক্ষিত করার মানসেই জ্ঞানার্থী সালাহউদ্দিন ইউসুফ সেনাবাহিনীতে যোগ দিয়ে মিশরে এসেছিলেন এবং মিশরে সেনাধ্যক্ষের নিযুক্তি পেয়ে তিনি স্বীয় উদ্দেশ্য সাধনের লক্ষ্যে পথ পরিক্রমায় অগ্রসর হন। ১১৭৪ খ্স্টাব্দে নুরুদ্দীন জঙ্গীর মৃত্যুর পর সিরিয়ার বিশৃঙ্খল পরিস্থিতিতে সেখানকার কর্তৃতু গ্রহণ করেন সালাহউদ্দিন ইউসুফ আইয়ুবী। অতঃপর ক্রুসেডারদের বিরুদ্ধ যথার্থ শক্তির অধিকারী হওয়ার লক্ষ্যে তিনি ফাতেমী খলিফার পরিবর্তে অধিকারে থেকে যায় জেরুযালেমসহ এই বিশাল এলাকার আরও আরও স্থান। সুলতান সালাহউদ্দিন এসব ক্রুসেডারদের মুকাবিলায় অগ্রসর হন। ১১৮৭ প্যালেস্টাইন রাজ গী দ্য ও নেতা বেজিনান্ড। কিন্তু বিজয়ী সালাহউদ্দীন মুক্তি দেন রাজা গী দ্য লুসিনানকে, কিন্ত্রী প্রাণদণ্ডে দণ্ডিত করেন পবিত্র মক্কা মদিনা ধ্বংসের ঘোষণাকারী চরম অত্যাচারী রেজিনাজ্ডকে। তারপর অগ্রসর হন জেরুযালেম পুনরুদ্ধারে এবং সপ্তাহব্যাপী সফল অবরোধের পর খুস্টানদের হাত থেকে উদ্ধার করেন প্রায় নয় দশক ধরে হারানো জেরুযালেমের ওপর মুসলিম অধিকার ।

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।