Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ ১৭৪
📝 লেখা 📖 পিডিএফ

৩০ --স্জহুকার্ত্তিন্ুত কিন্তু ৬৩৮ থৃস্টাব্দে হযরত উমর (রাঃ) এর খেলাফতকালে জেরুযালেম মুসলিম অধিকারে আসার পর সেখানকার অমুসলিম অধিবাসীরা যেসব ধর্মীয় ও প্রশাসনিক উদারতা ভোগ করতে আরন্ত করে, মুসলিম রাজতন্ত্রীয় শাসনামলের শেষ দিকে, বিশেষ করে তৃকীঁ শাসনামলে সে-উদারতায় ঘাটতি দেখা দিল। সুদীর্ঘ কাল ধরে জেরুযালেম মুসলিম অধিকারে থেকে যাওয়ার জ্বালা তো খুস্টানদের মনে ছিলই, সে- ৮০৬০০০১১৪৮৮ ব্যবহার সেই জ্বালাকে আরও বাড়িয়ে £ । (১০৭৩-১০৯২, খুঃ) মুসলিম সাম্রাজোর সীমানা পূর্বে কাশ্ীর থেকে পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত, উত্তরে জজীয়া থেকে দক্ষিণে ইয়েমেন পর্যন্ত বিস্তৃতি লাভ করে। বলার অপেক্ষা রাখে না যে আব্বাসীয় খেলাফতের পতন কালে সেলকুজ সুলতানদের উত্থান ও নানাবিধ কৃতিত্ৃপূর্ণ সাফল্য একদিকে যেমন মুসলিম সাম্রাজ্যে সুন্ী ইসলামের পুনরুজ্জীবনে সহায়তা করে, অন্যদিকে এশিয়া মাইনরে বাইজানটাইন সাম্রাজ্যের অবসানের সূচনা করে। এমনি অবস্থায় বাইজানটাইন স্ম্রাট আলেকসিয়াস কমনেনাস গ্রীক রোমান বা সাত রাজ্য রক্ষার তাগিদে রোমের পোপকে এশিয়া মাইনর পুনরুদ্ধারে তার সাহায্য কামনা করে বিনীত আবেদন জানান। সেটা ১০৯৪ খৃস্টাব্দে। এই আবেদনকে পূর্বাঞ্চলীয় গ্রীক গির্জাসমূহের ওপর রোমের সবেচ্চি যাজক নেতৃত্র প্রভাব ও প্রাধান্য বিস্তারের সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করেন রোমের মহামান্য পোপ। এ প্রসংগে আরও যেসব বিবেচনা তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল বলে আমরা মনে করি, সেসব বিবেচনা স্বাভাবিকভাবেই ছিল পাশ্চাত্যে বিরাজমান তখনকার বাণিজ্যিক পরিস্থিতি, রাষ্ট্রীয় ও সামাজিক পরিস্থিতি এবং ধর্মীয় ও সবেচ্চি মনস্তাত্বিক পরিস্থিতি । স্মরণাতীত কাল থেকে প্রতীচ্যের বিভিন্ন রাজ্য-সাম রাজ্য বাণিজ্যের মাধ্যমে প্রাচ্য থেকে প্রয়োজনীয় পণ্যসামগ্রী সংঘহ করত । এই প্রাচ্য-বাণিজ্যই ছিল প্রতীচ্যের লাইফ ব্লাড বা প্রাণ রক্তের যোগানদার। এ বাণিজ্য বন্ধ বা বাধাপ্রাপ্ত হওয়ার অর্থই ছিল জীবন ধারনের জন্য অপরিহার্য সেই প্রাণ রক্ত নিঃশেষ হয়ে যাওয়া বা তার স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে বাধাপ্রাপ্ত হওয়া । অথচ মধ্যপ্রাচ্যে ইসলামী তথা মুসলিম শক্তির অত্যুদয়ে এবং স্বল্পকালের মধ্যে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলার ফলে প্রতীচ্যের সেই অপরিহার্য প্রাণ রক্তের অঞ্চলই বাধাপ্রাপ্ত হয়ে গেল। -_ প্রাচ্য-প্রতীচ্যের বাণিজ্য পথ ছিল তিনটি । মুসলিম শক্তির আবির্ভাবে এ তিনটি বাণিজ্য পথের নিয়ন্ত্রণই এসে গেল মুসলমানদের হাতে । আর তাতে অসুবিধায় পড়ল সম গ্রতীচ্য। প্রতীচ্যের বাণিজ্য বলতে কিছুই আর রইল না, রইল শুধু মুসলমান বণিকদের কাছ থেকে মালামাল কিনে নিজেদের জনপদে পাইকারী বাবসা করা । এ কারণে মুসলিম শক্তির ওপর হাড়ে হাড়ে চটা ছিল প্রতীচা ।

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।