জভার্তরেভিভ্ত্--. ২৫ ভয়ঙ্কর দানবীয় রূপে । কেন? প্রাচোর বাণিজ্যদ্রব্যের মধ্যে জীবন ধারনের জন্য একান্ত প্রয়োজনীয় এমন সব জিনিস থাকত যা না পেলে ইউরোপীয়দের চলতই না। এসবের মধ্যে সর্বাপেক্ষা আবশ্যকীয় ছিল মসলা । “ইউরোপের সর্বত্র এই প্রবল মসলাপ্রীতির কারণ ছিল দু'টি । একটি খাদ্য সংরক্ষণ, অন্যটি ভৈষজ্য প্রয়োগ । সেকালে ইউরোপে সর্বসাধারণের প্রধান খাদ্য ছিল মাংস। সেখানে শাক সবজির চাষ, এমনকি আলুর চাষও শুরু হয় অনেক পরে। যেসব ফল একালে ইউরোপে সাধারণভাবেই জন্মে, তারও কোন চিহ্ন তখন ছিল না। এখনকার মত তখন মাংস সংরক্ষণের কোন ব্যবস্থা ছিল না। অথচ বিশেষ করে শীত খতুতে তাজা মাংস ছিল অত্যন্ত আয়াসলভ্য । কাজেই মাংস সংরক্ষণ ছিল মাংস সংগ্রহের মতই অপরিহার্য ব্যাপার । এ কাজ করা হত মসলা দিয়ে। মসলা শুধু মাংস সংরক্ষণই করত না, বাসি মাংসের দুর্গন্ধ দূর করে তাকে খাদ্যোপযোগী করেও তুলত। এ কার্ষে প্রধান সহায় ছিল গোলমরিচ । তারপর ভেষজের কথা । আমরা যে সময়ের কথা বলছি.... (তেখন) কোথাও আধুনিক ভেষজের সৃষ্টি হয়নি। .... গাছপালা থেকে তৈরি নানা মুষ্টিযোগ বা টোটকা ওসুধই ছিল রোগে ফলেও”"। (কালিকট থেকে পলাশী, শ্রী সতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়, প্রথম প্রকাশ, ১৯৬৯, পৃঃ ১৭-১৮) এসব মসলার মধ্যে ছিল গোলমরিচ, লবঙ্গ, এলাচি, আদা, দারুচিনি, জায়ফল, জয়ন্তী, তেতুল ইত্যাদি। মসলা ছাড়াও তখনকার ইউরোপীয়দের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদির মধ্যে ছিল চন্দন কাঠ, ভাঙ ও আফিঙ। ভাঙ ও আফিঙ এর ভৈষজ্য শক্তি অসাধারণ। এসব মসলার বেশিরভাগই চালান যেত দ্বিতীয় প্রধান পথটি দিয়ে কনস্টান্টিনোপলের দিকে; সেখান থেকে ভেনিসে । দক্ষিণ-ভারতের মালাবার উপকূল ও লঙ্কাদ্বীপ (সিংহল বা আধুনিক শ্রীলঙ্কা) ছিল যথাক্রমে গোলমরিচ ও দারুচিনির রান্তিস্থান। দূর-প্রাচ্যের সুমাত্রা দ্বীপও ছিল গোলমরিচের জন্য বিখ্যাত। তদুপরি, বিখ্যাত ছিল মালাককা দ্বীপের লবঙ্গ, এ্যামবমিয়া ও বান্দা দ্বীপের জয়ন্ত্রী ও জায়ফল। আরব-পারশিক বণিকেরা দূর-প্রাচ্যের এসব মসলা জাহাজে করে উপস্থিত হত এসে মালাবারের কালিকট বন্দরে । তার সঙ্গে যোগ হত হিন্দুস্থানের মসলাদি, মণিমুক্তা ও অন্যান্য পণ্য । প্াচ্য-প্রতীচ্যের এই বাণিজ্য পথে জংশন ছিল যেন ভারতবর্ষের উপকূলীয় বন্দর গুজরাটের সুরাট ও মালাবারের কালিকট। চীন থেকে আরম্ভ করে দূর-প্রাচ্যের দেশসমূহ ও সিংহল ভারতের বাণিজ্য পণ্যবাহী জাহাজগুলো ভিড়ত এসে সুরাট ও কালিকট বন্দরে; সেখান থেকে প্রধান তিনটি বাণিজ্য পথে রওনা করত প্রতীচ্যের দিকে । আরব-পারশিক মুসলিম বণিকদের হাতে এসব বাণিজ্যপথের পূর্ণ নিয়ন্ত্রণ যখন এসে গেল, তখন স্বাভাবিকভাবেই অসুবিধায় পড়ল প্রতীচ্যের রাজ্যগুলো। সেসব রাজ্যের ব্যবসায়ীরা তখন হয়ে পড়ল দ্বিতীয় বা তৃতীয় স্তরের পাইকার জাতীয় বাবসায়ী।
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।