২৪ --স্া্রুকযরতবেহভিভ্ভ প্রধান প্রধান পথে ভারতবর্ষ ও প্রাচ্যের অন্যান্য দেশের পণ্যদ্রবা নিয়ে তাদের জাহাজপগুলো সুরাট ও কালিকট বন্দর থেকে পাড়ি জমাত পারশ্য উপসাগরের তীরস্থ বসরা বন্দরে । সেখানে মালামাল উঠত উটের পিঠে। কাসপিয়ান সাগরের কোলে আর্মেনিয়া ও শহর তাবরিজ, কৃষ্ণ সাগরের তীরে ট্রাবজন, সিরিয়ায় আলেপ্পো দামেস্ক প্রভৃতি স্থানে তা বিক্রি হয়ে যা বাঁচত, তা আসত ভূমধ্যসাগরের বন্দরে । সে-বন্দর থেকে জাহাজে' করে সেই উদ্ধ্ত মালামাল নিয়ে যেত ইটালির ভেসিন ও জেনোয়ার ব্যবসায়ীরা- যাদের বলা হত লোম্বার্দ। এই লোস্বার্দরাই সেসব মাল ছড়িয়ে দিত সমথ ইউরোপে । দ্বিতীয় প্রধান পথটি ছিল সুরাট-কালিকট বন্দর থেকে সোজা কনস্টান্টিনোপল পর্যন্ত বিস্তৃত । কৃষ্ণসাগরের অন্য তীরে অবস্থিত এই কনস্টান্টিনোপল বন্দরটি ছিল ইউরোপের প্রধান বন্দর । কৃষ্ণসাগরের অন্য তীর থেকেই আরপ্ত হয়েছে এশিয়া ভূখগ্ু। ইউরোপের নানা স্থান থেকে বণিকেরা এসে মালামাল কিনত মুসলিম বণিকদের কাছ থেকে। তৃতীয় প্রধান পথে মিশরের মুসলিম বণিকেরা ভারতবর্ষের মালামাল নিয়ে উপস্থিত হত এডেন বন্দরে । তারপর লোহিত সাগর পাড়ি দিয়ে হাজির হত সুয়েজে। সেখান থেকে উটের পিঠে মাল বোঝাই করে চলে যেত কায়রো, কায়রো থেকে নৌ- পথে আলেকজান্দ্রিয়া । সেখানে ভিড় করত এসে ইউরোপের বণিকেরা । এখান থেকে মুসলিম বণিকদের মাল কিনে নিয়ে তারা দেশে ফিরত। এর থেকে স্পষ্ট হয়ে ওঠে থে, প্রাচোর মালামালের একচেটিয়া ব্যবসায়ী তখন আরব-পারশিক তথা মুসলিম বণিকেরা । প্রতীচ্যের বণিকেরা প্রাচ্ে থেকে আনীত মালামালের অংশ অনেক চড়া দামে কিনে নিয়ে তা ফেরি করে বেড়াত ইউরোপের আনাচে-কানাচে । উল্লেখের অপেক্ষা রাখে না যে, মুসলিম সামাজযর অভ্যন্তরে ব্যবসা করে ফিরত প্রধানত মুসলিম বণিকেরা । অর্থাৎ প্রাচ্ে-প্রতীচোর মধ্যে এই যে বিপুল পরিমাণ বাণিজ্য, তার মুনাফার সিংহভাগ ভোগ করত মুসলিম বণিকেরাই। ভূমধ্যসাগরের উপর পূর্ণ কর্তৃত্ব তখন আরবদের । তাদের অনুমতিক্রমেই শুধু অন্যান্য দেশ ও জাতির বাণিজ্য-পোত সেখানে ভিড়তে পারত। একদিকে সমরকন্দ্র থেকে ভারতবর্ষের লাহোর, অন্যদিকে আটলান্টিক হয়ে স্পেন-বিশাল এ সাম্রাজ্যের অধিকারী মুসলিম শক্তির সামনে উম্মুক্ত তখন বাণিজ্যভিত্তিক অতুল এশ্বর্য ভাপ্তার। এমনি অবস্থায় প্রতীচ্যের রাজ্যগুলো যে হিংসার আগুনে জ্বলে-পুড়ে মরবে, এ তো স্বাভাবিক । তবুও কথা" থেকে যায় । আরবরা তো বরাবরই বণিকের জাতি । সেই প্রাচীনতম কাল থেকেই তারা ব্যবসা-বাণিজ্যে লিপ্ত । একাধিপত্য না থাকলেও সেই প্রাটীন কাল থেকে ম দ্বিতীয় পর্যায়ের প্রারন্তকাল পর্যন্ত ্রাচ্য-প্রতীচ্যের বাণিজ্যে আরবরা বরাবরই ছিল। খৃস্টয় সপ্তম শতক থেকে সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে সেই বাণিজ্যের পূর্ণ আধিপতা এসে গেল আরব- পারশিক তথা মুসলিম বণিকদের হাতে । ভূমধ্যসাগরীয় প্রাচা-প্রতীচা বাণিজ্যের আধিপত্য এর বহু আগে থেকেই বিভিন্ন কালে জাতিগোষ্ঠীর হাতে ছিল। নতুন ব্যবস্থায় আধিপত্যহীন জাতিগুল্লো ক্ষুব্ধ ছিল নিঃসন্দেহে। কিন্ত্রী এই মুসলিম আধিপত্যকালে প্রতীচ্যের ক্রোধ, বিশেষ করে খুস্টায় যাজকতন্ত্রের ক্রোধ, সীমা ছাড়িয়ে গেল। ক্রুসেডের মাধ্যমে সে-ক্রোধ যথাসময়ে প্রকাশিত হয়েছিল এবং তা
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।