Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ ১৭৪
📝 লেখা 📖 পিডিএফ

ঈযুঞ্ার্ঠরহাভিহাত------ টি “কোন পুরাকালে ভারতবর্ষ এইরূপ শিল্পদ্রব্য বিনিময়ে বিবিধ দূরদেশ হইতে অর্থলাভ করিয়া সমৃদ্ধ হইয়া উঠিয়াছিল, ইতিহাসে তাহার সম্যক পরিচয় প্রাপ্ত হইবার সন্তবনা ছিল না। তখন প্রাচ্যের তুলনায় অধিকাংশ প্রতীচ্য জনপদ নিরক্ষর জাতির আবাসভূমি বলিয়াই পরিচিত ছিল” (ফিরিঙ্গি বণিক, শ্রী অক্ষয় কুমার মৈত্রেয়, গুরুদাস চট্টোপাধ্যায় এন্ড সঙ্গ, দ্বিতীয় মুদ্রণ, ১৩৬১, পৃঃ ১) ভারতবর্ষে তখন গুপ্ত সাম্রাজ্যের কাল। এ সায্রাজযের পশ্চিম সীমানা পাঞ্জাবের পশ্চিম প্রান্ত থেকে রোমান রাজ্য ছয়-সাত*শ মাইলের বেশি ছিল না। গুপ্ত রাজাদের সঙ্গে রোমান রাজাদের সৌহার্দেরও প্রমাণ পাওয়া যায়। এখানে উল্লেখ্য যে, গুপ্ত রাজন্যবর্গ ছিলেন ভারতবর্ষে বহিরাগত আর্দেরই সম্পর্কিত উত্তর-পুরুষ। এমনকি, গুপ্তদের আগে ভারতবর্ষে অভিযানে এসেছে মধ্য এশিয়ার আর্য গোষ্ঠীভুক্ত শুঙ্গ-্রীক- শক-হুন-কুষাণেরা । কাজেই গুপ্তদের সঙ্গে গ্রীক-রোমানদের সম্পর্ক থাকার ব্যাপারটা খুবই স্বাভাবিক । রোমান প্রাধান্যের প্রতীচ্যের ব্যবসা-বাণিজ্যের অবস্থা এক বিপজ্জনক সঙ্কটের সম্মুখীন হয়। সেখানে ঘটে গেছে তখন গথ-হুন-ভ্যাণ্তাল-মোঙ্গলদের আক্রমণ । বিধ্বস্ত হয়ে গেছে গ্রীক ও রোমান সভ্যতার অনেক অবদান। ব্যবসা-বাণিজ্যের উপযোগী রাস্তাঘাট হয়ে পড়েছে যেমন বি ১ ১২৪ সদা, মধ্যেই ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে উঠেছে প্রাচ্য র সংযোগ । রোমান শতক থেকে সপ্তম শতক পর্যন্ত, যা ছিল মধ্যযুগের প্রথম পর্যায় । পশ্চিম ইউরোপে চলছে তখন নতুন রাষ্ট্রীয় ও সামাজিক বিন্যাস । রোমান শক্তির পতনে জনসাধারণের মাঝে এসেছে এক বিরাট শৃণ্যতা। রোমান রাজশক্তি আর নেই, রোমান প্রভাবিত ধর্মীয় ধারণাও বিলুপ্তপায়। প্রায় সংস্কৃতিবিহীন সামন্ততন্ত্র মাথাচাড়া দিয়ে উঠেছে। তার পাশাপাশি খৃস্টীয় যাজকতন্ত্রও শক্তভাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। সমথ পশ্চিম ইউরোপকে ঘিরে ধরেছে এক গাঢু অন্ধকার ৷ যাজকরাও সামন্ত হওয়ার প্রতিযোগিতায় শামিল। অর্থনৈতিকভাবে অ-খৃস্টান ও খৃষ্টানদের সামস্ততত্ত্র এবং ধর্মীয়ভাবে খৃস্টীয় যাজকতন্ত্র মিলে এক নৈরাজ্যজনক অবস্থা। পুরাপুরি কৃষিভিত্তিক হয়ে দাঁড়িয়েছে আর্থিক পরিস্থিতি । প্রচলিত মুদ্বার প্রচণ্ড অভাবের জন্য রাজ্যে রাজ্যে চালু হয়ে গেছে বার্টার সিস্টেম, স্থানীয়ভাবে দ্রব্যের বিনিময়ে দ্রব্যের আদান-প্রদান । সপ্তম শতক থেকে একাদশ শতক পর্যন্ত পরিব্যাপ্ত মধ্যযুগের এই দ্বিতীয় পর্যায়ে ভূমধ্যসাগর-কেন্দ্রিক বাণিজ্য-প্রাধান্য এসে গেল মুসলিমদের হাতে । এই সময়ের মধ্যে প্রতীচ্য প্রায় তিন দিক থেকেই মুসলিম নিয়ন্ত্রিত এলাকা দ্বারা পরিবেষ্ঠিত হয়ে গেছে। মুসলিমদের এমনি এলাকা নিয়ন্ত্রণের প্রভাব অনুভূত হল শুধুমাত্র নব-বিজিত জনপদসমূহেই নয়, তার প্রভাব অনুভূত হল পার্শ্ববর্তী অন্যান্য জনপদেও এবং তা অনুভূত হল যেমন রাষ্ট্রীয় জীবনে, তেমনিতাবে অর্থনৈতিক জীবনেও, তারই সুবাদে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও । ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইউরোপ তথা মুসলিমদের এই যে বিপর্যয়, তার কারণঃ প্রাচ্য-প্রতীচ্যের বাণিজ্যের জন্য যে তিনটি প্রধান পথ ছিল তার সব ক'টিই চলে গিয়েছিল মুসলিম শক্তির নিয়ন্ত্রণে ।

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।