Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ ১৭৪
📝 লেখা 📖 পিডিএফ

এ, রঃ উনি হা এরা ভবুক্তমক্তশ্হৃভিতত ১৭৩ এক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ। ইউরোপের খৃস্টীয় শক্তিসমূহের এমনি বাণিজ্যিক সুবিধা লাভের আরও দৃষ্টান্ত রয়েছে। এক কথায়, ইউরোপীয় শক্তিসমূহের অর্থনৈতিক অবস্থা যখন রেনেসা জনিত ক্রমোন্নতির পথে দ্রুতগতি লাভ করেছে, তুকীঁ সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা তখন বিপর্যয়ের সম্মুখীন। এ বিপর্যয়ের কারণগুলোর মধ্যে ক্যাপিবুলেনান প্রথা ছিল অন্যতম। এ প্রথার মাধ্যমে তুকাঁ সাম্রাজ্যে ইউরোপীয় খৃস্টান-ইহুদী ব্যবসায়ীরা ট্যাক্স সংক্রান্ত সুবিধা বা রেয়াত লাভ করত। তুী সাম্রাজ্যের সমৃদ্ধিরকালে এ প্রথায় উপকৃত হত উভয় পক্ষই । কিন্তু তুকী সাম্রাজোর দুর্দিনে প্রতিটি যুদ্ধে পরাজয়ের পর ইউরোপীয়রা আরও সুবিধা আদায়ের লক্ষ্যে নতুন শর্ত আরোপ করত । ফলে, ক্যাপিছুলেশন প্রথা তুকীঁ সাম্রাজ্যের জন্য অভিশাপে পরিণত হল। ঠিক এমনটিই ঘটেছিল ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যেও। স্মাট আওরঙজেবের মৃত্যুর পর অযোগ্য মুঘল সম্রাটদের আমলে ইউরোপীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানীগুলো বাণিজ্য করে রেয়াতের এমনি সুবিধা আদায় করে নিয়েছিল যার ফলে চরম ক্ষতির সম্মুখীন হয়েছিল দেশীয় ব্যবসায়ীরা; কারণ দেশীয় ব্যবসায়ীদের বেলায় এই কর রেয়াতের বিধান ছিল না ক্যাপিছুলেশন প্রথায় যেমন ছিল না তুকাঁ ব্যবসায়ীদের কর রেয়াতের বিধান । ইউরোপীয়দের মত রাষ্ট্র পরিচালনার বিধি-বিধানকে আধুনিকায়নের জন্য তানজিমাত নামে সংস্কার পরিকল্পনাও নানা কারণে সাফল্য লাভ করতে পারে নি। তার ফলে তুকীঁ সাম্রাজ্যের সমৃদ্ধি পুনরুদ্ধারের আশা ও নিরাশার অন্ধকারেই খলিফা সেনাবাহিনীতে ফরাসী প্রথার প্রবর্তন চেয়েছিলেন, কিন্তু জোনসারিদের বিরোধিতার ফলে তা সম্ভব হল না। উল্লেখ্য যে, এই অতিরিক্ত সেনাবাহিনী গঠিত হয়েছিল ধর্মান্তরিত খৃস্টান তরুণদের দিয়ে এবং ততদিনে তারা সাম্রাজ্যে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তেমন মাথা না ঘামিয়ে ইচ্ছামত শাসক তৈরিতে তারা ব্যস্ত থাকত বেশি । পরিণতিতে তা সাম্রাজ্যর জন্য মারাত্মক হয়ে দাঁড়ায় । ইউরোপীয় অনুসরণে তুকীরা এর আগেই সামন্ত প্রথার প্রবর্তন করে। আর সাম্রাজ্যের জন্য তার প্রয়োজনও দেখা দিয়েছিল। এশিয়া ইউরোপ আফ্রিকা এই তিন মহাদেশের বহু বিস্তৃত এলাকা নিয়ে গঠিত সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশ ছিল রাজধানী ইস্তাবুল (কনষ্ট্ান্টিনোপলের নতুন নাম) থেকে শত শত মাইল . দূরে অবস্থিত। তাছাড়াও সাম্রাজ্যের অভ্যত্তরীণ যাতায়াত ব্যবস্থাও ছিল ক্রটিপূর্ণ। ফলে, প্রদেশগুলোকে প্রাদেশিক শাসক ও পাশাদের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোন উপায়ও ছিল না। কিন্তু কেন্দ্রীয় শক্তির দুর্বলতার সুযোগে এই সামন্ত শক্তি স্বাভাবিকভাবেই মাথা চাড়া দিতে আরম্ভ করল । ফলে প্রাদেশিক সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ক্রমে দেখা দিল অসভ্ভাব।

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।