ভবুকক্িভিহত সী ১৬৯ শক্তিমানেরাও যখন রাজ্য-রাজা রাজধানীর এই মরীচিকাময় পথে পা বাড়ালেন, তখন তাদের ভবিষ্যৎও হয়ে উঠল পৃথিবীর সর্বকালীন অন্যান্য রাজ্য-রাজা রাজধানীর অনুগামী । এসব রাজ্য-রাজা রাজধানী সম্বন্ধেই প্রখ্যাত সমাজতাত্বিক ইবনে খালদূনের পর্যবেক্ষণী সিদ্ধান্ত হলঃ ব্যক্তি ও জাতির জীবনে যে তিনটি অপরিহার্য স্তর রয়েছে তা হল (ক) উত্থান, (খ) ক্রমবিকাশ ও উন্নতির স্বর্ণশিখরে আরোহণ এবং (গ) অধঃপতন ও বিলুপ্তি। তাঁর মতে, সাধারণত কোন রাজবংশের গৌরবজনক স্মিতিকাল মোটামুটি একশ" বছর । ইবনে খালদূনের এ তত্ুটি উমাইয়া খেলাফতের বেলায় যেমন, তেমনি আব্বাসীয় খেলাফতের বেলাতেও প্রযোজ্য হয়েছে বলে এঁতিহাসিকেরা মনে করেন। প্রায় ৯০ বছর খেলাফতী করে উমাইয়ারা তো সে তত্বকে সত্য বলে প্রমাণ করেছেনই, আব্বাসীয়দের পাঁচ শতাধিক বছরের বেলায় সন্দেহের উদয় হলে স্মরণ করতে হবে যে, ৭৫০ খৃস্টাব্দে প্রতিষ্ঠিত আব্বাসীয় খেলাফত ৮৪৭ খুস্টাব্দের পরেই প্রকৃত প্রস্তাবে অন্তঃসারশুন্য হয়ে পড়ে। কারণ, ৮৪৭ থেকে ১২৫৮ খুস্টাব্দ পর্যন্ত আব্বাসীয় খলিফাগণ ক্রমে ক্রমে প্রকৃত ক্ষমতা হারিয়ে আমীর উজীরদের ক্রীড়নকে পরিণত হতে থাকেন। এতিহাসিক বা্ধার্ড লুইসের মতে-“খলিফাগণ বহুদিন পূর্বেই প্রকৃত ক্ষমতা হারান । সুলতানগণ রাজধানীতে ও প্রদেশসমূহে প্রকৃত ক্ষমতাধিকারী ছিলেন; সুলতানগণ খলিফাদের ধর্মীয় সুযোগ সুবিধাগুলিও অন্যায়পূর্বক ভোগ করতে থাকেন। মোঙ্গলগণ একটি মৃত প্রতিষ্ঠানের ভূতকে ধ্বংস করে”। বার্ণার্ড লুইসের এই মতামত ছিল ১২৫৮ খৃষ্টাব্দে হালাকু খানের আব্বাসীয় খেলাফত ধ্বংসের পর । এঁতিহাসিক পিটার ম্যানফিল্ড বলেনঃ “110০ /১০৪51৫ ০911001)9 19191060 11801 001৩ 45 09৮০1190105, 081 01) 17010016 01 0106 101171) 01001 0109 1784 817690 1951 10951 01 (11017 [00৮/61 10 [070৮1710191 £০৬০177015 ৮/1)0 ৬০16 1৩9091001 10011051) 177617001793150. 1 ৮/৪5$ 01) 10115, 93 ০0৩1)091 /১$101) ০01/৩115 (09 151817, ৮10 011179161% [070৮106 1116 50008 1091111091 181776/014 ৮/1)101) 0106 191217710 1101017 9919101191)৩0 ১% 01 /১9109 179 177610851 19০০. আব্বাসীয় খলিফাগণ অধিরাজ হিসাবে তাঁদের উপাধি সংরক্ষণ করে যাচ্ছিলেন, কিন্তু নবম শতকের মাঝামাঝি থেকে তাঁরা সেসব প্রাদেশিক শাসকদের হাতে তাঁদের অধিকাংশ ক্ষমতাই হারিয়ে বসেন যাদের অনেকেই ছিলেন ভাড়াটে সৈনিকপুরুষ ৷ মধ্যএশিয়া থেকে ইসলামে ধর্মান্তরিত এসব তুকীহি শেষ পর্যন্ত খেলাফতের যোগান দিল জোরালো রাজনৈতিক কাঠামো, আগে আরবদের দ্বারা প্রতিষ্ঠিত ইসলামী সাম্রাজ্যে যার ছিল (একান্ত) অভাব” । (117৩ 01101091) [0101176 810 115 90000550175 [99167 178175610 (10৩17091010 911017৩ 20101) ০০9০1)0%, 1976 7.4) ইসলামী দুনিয়ায় এই তুকীঁরা প্রথমে প্রবেশ করে যুদ্ধবন্দী দাস হিসাবে এবং পরে ভাড়াটে অভিযানকারী সৈনিকপুরুষ হিসাবে । ১২৫৮ খৃস্টাব্দের মোঙ্গল আক্রমণ আব্বাসীয় খেলাফতের অবসানই রচনা করলা না শুধু, এশিয়া মাইনর থেকে সেলজুক সালতানাতকেও ধ্বংস করে দিল। কিন্তু এই ধ্বংসস্তপের উপর ইসলামে ধর্মান্তরিত অন্য এক তুকীঁ প্রধান ওসমান প্রতিষ্ঠিত করলেন ভবিষ্যৎ তুকী সাম্রাজ্যের ভিত।
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।