১৬৮ সা ড্কৃতকতেহিভিহ্যভ পূজায় লিপ্ত ছিল। ............ (ইসলামের ইতিহাস, ডাঃ সৈয়দ মাহমুদুল হাসান, দ্বিতীয় সংস্করণ, ১৯৭৬, পৃঃ ৩৭-৫০) এমনি একটা নৈতিকতা বিহীন অমানুষিক সাংস্কৃতিক পেক্ষাপটে ইসলামের মহানবী (সাঃ) সংঘটিত করেন অভূতপূর্ব এক বিপ্রব-যার ফলে তিনি সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন সকল মুসলমানকে, সম্প্রীতি প্রতিষ্ঠায় সক্ষম হন . সকল ধর্মানুসারীর মধ্যে রক্ত বা কৌলীন্যের পরিবর্তে ধর্মীয়ভিত্তিতে গঠন করেন এক জাতি যার অন্তর্ভুক্ত সকল মানুষই সমান এবং যার শ্রেষ্ঠ ব্যক্তি বলে বিবেচিত হলেন তারাই যারা আল্লাহর প্রতি সর্বাধিক অনুগত এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের সর্বাধিক কল্যাণকামী, যাতে নারী পুরুষের সমানাধিকার স্পষ্টরুপে স্বীকৃত, নিষিদ্ধ যাতে সর্বরকম শোষণ ও কুসিদ ব্যবস্থা এবং দাসপ্রথার উচ্ছেদে যা বদ্ধপরিকর । সর্বোপরি সকল মানুষের সর্বাঙ্গীন মুক্তি যার লক্ষ্যের আকাশে ুবতারা। নবীজি (সাঃ) এর ওফাতের. পর এল খোলাফায়ে রাশেদা বা সত্যপন্থীদের খেলাফত কাল, যে কালে রাজ্য ও সমাজ পরিচালনায় সত্যপন্থী চার খলিফা সমুন্নত রাখলেন ইসলামী আদর্শের পতাকা । কিন্তু ৬৬১ খৃষ্টাব্দে সেই ইসলামী আদর্শের খেলাফত বংশভিত্তিক রাজতন্ত্রীয় আকাঙ্কার চোরাবালিতে পথ হারাল । প্রতিষ্ঠিত হল উমাইয়া খেলাফত। ফেলাফত শব্দটা অপরিবর্তিতই থাকল; কিন্তু ইসলামী প্রজাতন্ত্রে নির্বাচিত খলিফার পরিবর্তে মসনদে আসীন হলেন বংশীয়ভাবে মনোনীত খলিফা । রাজতন্ত্রীয় ধারায় চলতে থাকল এই বংশীয় খেলাফতের পথপরিক্রমা । প্রথমে দামেস্ককে রাজধানী করে ৬৬১ থেকে ৭৫০ খস্টাব্দ পর্যন্ত ব্যাপ্ত উমাইয়া খেলাফত, পরে বাগদাদের রাজধানী করে ৭৫০ থেকে ১২৫৮ খস্টাব্দ পর্যন্ত ব্যাপ্ত আব্বাসীয় খেলাফত কাল। উমাইয়া খেলাফতের দুটি প্রধান বৈশিষ্ট্যের মধ্যে একটি ছিল ইসলামকে পার্থিবকরণ যার ফলে ইসলামী আদর্শের খলিফা বা জনপ্রতিনিধি রূপান্তরিত হলেন মালিক অথবা রাজায়। অন্য বৈশিষ্ট্যটি ছিল ইসলামী আদর্শানুযায়ী সাম্য-মৈত্রী ভ্রাতৃত্ববোধের পরিবর্তে রক্ত ও গোত্রীয় স্বার্থের পথ ধরে আরব জাতীয়তাবাদের সৃষ্টি। এসবের পরিণামে শিয়া, খারিজী এবং পরে মাওয়ালী ও আব্বাসীয় উমাইয়াদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। যে আদর্শের ফুবতারা লক্ষ্যে নিয়ে অভ্যুদয় ঘটেছিল ইসলামের, যে আদর্শের প্রয়োগ-রূপ দেখিয়ে গিয়েছিলেন রহমতুল্লিল আলামীন বা সারাবিশ্বের জন্য রহমতরূপী ইসলামি মহানবী (সাঃ) ও তাঁর অনুসারী সত্যপন্থী চার খলিফা তার উপর আপতিত হল স্বার্থ ও অহমিকাবোধের কালো মেঘ। ফলে, সকল মানুষের কল্যাণকামী খেলাফতের স্থলে প্রতিষ্ঠিত রাজতন্ত্রীয় খলিফাদের চিন্তা-চেতনা আচ্ছন্ন করে রাখল রাজ্য-রাজা রাজধানীর জৌলুষময় বাস্তবতা । পৃথিবীর ইতহাস সাক্ষ্য দেয় যাদের চিন্তা-চেতনা থেকে মানবকল্যাণ ও মানব-মুক্তির ধ্যান-ধারণা দূরীভূত হয়ে যায় তাদের রাজ্য রাজধানী অদৃশ্য হয়ে যায় কালের অতল গহবরে, বজায় থাকতেও পারে শুধুমাত্র রাজা খেতাবের করুণ স্মৃতি। তথাকথিত ইসলাম অনুসারী
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।