ভব হভিহৃতাস্ ১৫৫ এই তালিকা থেকে স্পষ্ট হয়ে ওঠে যে, তুকীঁ শাসনাধীন সামন্ত রাজ্য সমূহের মোট আয়তন ১০১৩ থেকে ১৪২১ খুস্টাব্দে কিছু কমেছে; তখন সুলতান প্রথম মুহাম্মদ সাম্রাজ্যের প্রধান। এর আগে প্রথম বায়েজীদের আমলে তৈমুর লং এর আক্রমণে সামাজ্যে যে বিপর্যয় নেমে এসেছিল তা কাটছে মাত্র । তারপর তা আবার বেড়ে চলেছে। আরও দেখা যায় দ্বিতীয় মুহাম্মদের শাসনামলে ইউরোপে সামন্ত রাজ্যের আয়তন বেড়েছে, এই বৈশিষ্ট্য অতঃপর একই রকম থেকেছে । আরও লক্ষণীয় যে, এশিয়ায় তুকী আধিপত্য ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এই-ই হল তুকীঁ সাম্রাজ্যের উন্নতি কালের রাজা বিস্তৃতির বৈশিষ্ট্যসমূহ। মহামতি সুলায়মানের মৃত্যুর পর তুকীঁ সাম্রাজ্যের আরন্ত হয় প্রদীপ্ত সূর্যের অস্তাচলের পানে পথপরিক্রমা। এ পরিক্রমায় তুর্কী শাসকরা হচ্ছেনঃ দ্বিতীয় সেলিম (১৫৬৬-১৫৭৪ খুঃ); তৃতীয় মুরাদ (১৫৭৪-১৫৮৩ খুঃ); প্রথম আহমদ. ও আরও দু'জন শাসক (১৫৮৩-১৬২৩ খঃ); চতুর্থ মুরাদ (১৬২৩- ১৬৪০ খৃঃ); ইবরাহীম (১৬৪০-১৬৪৩ খৃঃ); চতুর্থ মুহাম্মদ (১৬৪৩-১৬৮৭ খুঃ); দ্বিতীয় সুলায়মান (১৬৮৭-১৬৯১ খৃঃ); দ্বিতীয় আহমদ (১৬৯১-১৭৩০ খুঃ); তৃতীয় মুহাম্মদ (১৭৩০-১৭৫৭ খৃঃ); মুস্তফা (১৭৫৭- ১৭৭৩ খৃঃ); প্রথম আবদুল হামিদ (১৭৭৩-১৭৮৯ খুঃ); তৃতীয় সেলিম (১৭৮৯- ১৮০৭ খঃ); মাহমুদ (১৮০৭-১৮৩৯ খুঃ); আবদুল মজিদ (১৮৩৯-১৮৬১ খুঃ); (১৮৬১-১৮৭৬ খুঃ); এবং দ্বিতীয় আবদুল হামিদ (১৮৭৬-১৯০৯ জর নিশগলামহ ১৯২২ খৃঃ)। এই অধোগতি পরিক্রমার প্রাকালে সুলতান দ্বিতীয় সেলিম তাঁর শাসনারন্তে দখল করেছিলেন ইয়েমেনের বাকি অংশ এবং ১৫৭১ খৃষ্টাব্দে সাইপ্রাস । এই-ই ছিল শেষ বিজয়। তারপর থেকে আরন্ত হয় পরাজয় ও রাজ্য হারানোর পালা । এই অধোগতির ধারায় ১৫৯৫ থেকে ১৬০৮ পর্যন্ত খেলাফতের মন্ত্রীদের হাতে। সেনাপতিরাও হয়ে উঠেছিল যথেষ্ট প্রভাবশালী । এ সময় ও পরবর্তীকালে সাম্রাজ্যের অস্তিত্বই মন্ত্রী সেনাপতিদের সদিচ্ছা ও কর্মদক্ষতার উপর পুরাপুরি নির্ভরশীল হয়ে পড়ে । এ পর্যায়ে আলজেরিয়া, তিউনিস ও ব্রিপলি প্রকৃত প্রস্তাবে স্বাধীনই হয়ে যায়। ১৬৮২ থেকে ১৬৯৯ এর মধ্যে যুদ্াবস্থায় কালোভিজের পতনের পর তু কর্তৃপক্ষ হারায় হাঙ্গেরী রাজ্যের আধিপত্য । এই অধোগতির কালটা ছিল পরাজয়জনিত কারণে অনেক কটা সন্ধিরও কাল। প্যাসারোভিজের সন্ধিবলে তেমেস্বার ও সার্বিয়ার
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।