রাজত্বকালে তুকীদের দ্বারা প্রথম ইউরোপ ভূখণ্ড দখল করা একটি বিশেষ স্মরণীয় ঘটনা । পরে তিনি অধিকার করে নেন এশিয়া মাইনর | গেলিপলি দখল করেন ১৩৫৬ খৃস্টাব্দে। প্রথম মুরাদ (১৩৫৯-১৩৮৯ খৃঃ) নিরক্ষর এই সুলতান ছিলেন অত্যন্ত যোগ্য এক তুকী নাগরিক। তার শাসনামলেই বিজিত হয় থেস, আদ্রিয়ানোপল, ম্যাসিডোনিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, এশিয়া মাইনরের আরও কতিপয় জনপদ এবং কসোভো । প্রথম বায়েজিদ (১৩৮৯-১৪০৩ খৃঃ) ১৩৯৬ খৃস্টাব্দে নাইকোপোলিসের যুদ্ধে ইউরোপীয় পরাস্ত করে বাইজানটাইন রাজধানী কনস্টান্টিনোপল অধিকারের করেন। কিন্তু তুকী রাজ্যে তৈমুর লং এর আক্রমণাভিযানে সে পরিকল্পনা স্থগিত হয়ে যায় । তুকী সাম্রাজ্যে নেমে আসে বিপর্যয়। প্রথম মুহম্মদ (১৪০৩-১৪২১ খুঃ) তার অসাধারণ ব্যক্তিত্ব ও উদার শাসনের ফলে ইতোমধ্যে আপতিত সাম্রাজ্যের বিপর্যয় কেটে যায়। দ্বিতীয় মুরাদ (১৪২১-১৪৫১ খ্ঃ) স্থীয় ব্যক্তিত্ব অসামান্য সাহস. ও অক্রান্ত পরিশ্রমের দ্বারা তিনি তুকাঁ সাম্রাজোর গৌরব পুনঃপ্রতিষ্ঠিত করেন। তাঁর বিরুদ্ধে খৃস্টান শক্তি জোটবদ্ধ হয়; কিন্তু ভার্নার যুদ্ধে খৃস্টান শক্তি পরাস্ত হয়। এ যুদ্ধকেও ক্রুসেড বলতে হয়। দ্বিতীয় মুহম্মদ (১৪৫১-১৪৮১ খৃঃ) ইতিহাসে তিনি বিজেতা মুহাম্মদ বলে অভিহিত । তাঁর সময়েই বিজিত হয় বাইজানটাইন রাজধানী কনস্টান্টিনোপল, ১৪৫৩ খুস্টাব্দে। ১৪৬১ খুস্টাব্দে তুকী সাম্রাজ্যের অধিকারে আসে কার্মানিয়া ও ট্রেবিযও রাজ্য এবং ১৪৬২ খস্টাব্দে বসনিয়া হারজেগোভিনা ও ওয়ালাচিয়া। ইতালীর অন্রান্টো অধিকার করেন ১৪৮০ খৃস্টাব্দে। দ্বিতীয় বায়েজিদ (১৪৮১-১৫১২ খঃ) তাঁর শাসনামলে তুকীঁ সাম্রাজ্যে আবার দুর্বল হয়ে পড়ে । মসনদের উত্তরাধিকার নিয়ে পুত্র সেলিমের সঙ্গে তাঁর বিরোধ আরম্ত হয় । অবশেষে পুত্রের অনুকূলে তিনি মসনদ ত্যাগ করেন। প্রথম সেলিম (১৫১২-১৫২০ খঃ) নিষ্ঠুরতার জন্য তিনি ইতিহাসে “সেলিম দ্য থ্রিস' বা নিষ্ঠুর সেলিম বলে পরিচিত । পারশ্য বিজয়ের লক্ষ্যে যে যুদ্ধ পরিচালনা করেন তাতে পুরাপুরি সফলকাম না হয়ে পারশ্যের দিয়ারবেকার ও কুর্দস্তান দখল করে সাম্রাজ্যের প্রধানই নন, তখন থেকে তারা বিশ্ব মুসলিমের আধ্যাত্মিক প্রধান বলেও স্বীকৃত হন। মহামতি সুলায়মান (১৫২০- ১৫৬৬ খৃঃ) পৃথিবীর ইতিহাসে ষোল শতক বিশেষ করে স্মরণীয় একারণে যে এ শতকে জনুগ্রহণ করেছেন পৃথিবীর অনেক বিখ্যাত কবি, শাসক ও রাজন্যবর্গ। এ শতক ছিল ইউরোপের জন্য সংস্কার আন্দোলন ও
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।