Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ ১৭৪
📝 লেখা 📖 পিডিএফ

খৃস্টীয় তৃতীয় শতকের পর একদা প্রতাপশালী রোমান সাম্রাজ্যের পতনে ইউরোপীয়দের মাঝে নেমে এসেছে এক বিরাট শূন্যতা ও দুরবস্থা । শক্তিশালী কেন্দ্রীয় সরল যাজকতন্ত্র । অর্থনৈতিকভাবে শিক্ষাবিহীন অ- ও খৃস্টানদের জনপদে সামন্ততন্ত্র ও ধর্মীয়ভাবে খৃম্টীয় যাজকতন্ত্ মিনু হয়েছে এক নৈরাশ্যজনক অবস্থা । ব্যবসা-বাণিজ্য নেই বললেই চলে । ইউরোপীয় জন সমাজ হয়ে দাঁড়িয়েছে পুরাপুরি কৃষিভিত্তিক । তা-ও তো ইউরোপের জমিতে কৃষি। এমনি অবস্থায় খৃস্টীয় পঞ্চম শতকে ইউরোপে হল হুনদের আক্রমণাভিযান এবং ষষ্ঠ শতকে আভরদের । আক্রমণের লক্ষ্যস্থল তছনছ করে দিয়ে তারা বসতি স্থাপন করে সুবিধামত স্থানে, স্থায়ী হয়ে বসে হাঙ্গেরীতে। প্রায় একই সময়ে বুলগেররা ভল্লা নদীর তীরবর্তী স্থান থেকে সরে এসে বসবাস করতে লাগল দানিযুবের তীরবর্তী স্থানে । ওদিকে তথাকথিত বর্বর আক্রমণে ইউরোপের তদানীত্তন অনুন্নত অবস্থা আরও বিপর্যয়ের সম্মুখীন হল। সর্বত্র সম্পন্ন হল সমূহ ধ্বংসলীলা। সাম্রাজ্যের বিভিন্ন অংশগুলোর মধ্যে যোগাযোগ নষ্ট হয়ে যায়, রাস্তাঘাট সংস্কারের অভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। ডাকাতি আর লুঠতরাজ বেড়ে যায়, বাণিজ্য চলাচল প্রায় বন্ধ হয়ে যায় । শহরের লোকসংখ্যাহ্রাস পায় এবং অনেকেই খ্রামে চলে যায় । (ইতিহাসের রূপরেখা, আবদুল হালিম, প্রকাশ ভবন, ঢাকা, ১৯৬৯, পৃঃ ৮৯) সামগ্রিকভাবে ইউরোপীয়দের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে শ্রী মৈত্রেয় বলেন, “ইউরোপে কেবল সমরকাহিনীর আতিশয্য। ইউরোপের শিল্পবাণিজ্যের ইতিহাসে কেবল হিংসার কথা, নরহত্যার কথা, পরস্পাপহরণের কথা, শয়তান যেন শোণিতের অক্ষরে দুর্দান্ত দস্যুর লুষ্ঠন কাহিনী লিপিবদ্ধ করিয়া রাখিয়াছে। সে দেশের ধর্মান্ধ নরনারী ধর্মের নামে কত অধর্ম সঞ্চয় করিয়াছে। পৃণ্যের নামে কত অপবিত্র আচারের অনুষ্ঠানে লিগ হইয়াছে, নিরস্তর বিদ্বেষ বিষে জর্জরিত হইয়া মানবের ললাটপটে কত দুরপনেয় কলঙ্করেখা অঞ্কিত করিয়া রাখিয়াছে, তাহার কথা কোনও ইতিহাস পাঠকের অপরিজ্ঞাত নাই” । (প্রাগুক্ত পৃঃ ৭৬) এল সপ্তম শতক । আরব উদ্ভব ঘটেছে ইসলামের এবং অল্পদিনের মধ্যেই মুসলমান শুধুমাত্র আরবেই করল না এক নব ভাবাদর্শভিত্তিক রাজ্য, অতিদ্রন্ত সে রাজ্যের বিস্তৃতি ঘটিয়ে এবং পারশ্য ও বাইজানটাইন সাম্রাজ্য দুটির অহঙ্কার চূর্ণ করে গড়ে তুলল এক বিশাল মুসলিম সাম্রাজ্য । সপ্তম শতক থেকে এগার শতকের মধ্যে ইউরোপের মাটি স্পর্শ করে মুসলিম শক্তি ভূমধ্যসাগর কেন্দ্রিক বাণিজ্যিক প্রাধান্যেরও অধিকারী হয়ে দাঁড়াল। সমথ ইউরোপ তখন এই মুসলিম শক্তির শশগস্ত। সেনাপতি তারেক বিন যিয়াদ স্পেনের মাটিতে মুসলিম বিজয় প্রতিষ্ঠিত করলেন ৭১১ ; ৭১৭-১৮ সিরীয় মুসলিমরা জয় করে নিল রোডস ছ্বীপপুঞ্জ এবং ওই শতকের সময়ে সাইপ্রাসও ৷ ৭৯৮ খৃষ্টাব্দে বেলিয়ারিক দ্বীপপুঞ্জ অধিকার করে নিল স্পেনের উমাইয়াগণ। কার্সকা ও সার্ভিনিয়া বিজিত হল ৯০৮ খুস্টাব্দে এবং সিসিলি দ্বীপপুঞ্জ মুসলিম নিয়ন্ত্রণে এল ৮২৭ থেকে ৯০২ খুস্টাব্দের মধ্যে । এই সিসিলি থেকেই মুসলমানরা ইতালীতে আক্রমণ চালিয়ে তার শাসকদের ব্যতিব্যস্ত করে তুলল ।

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।