১৪৪ ক ৭০১০৫৯১ তহঞ্হত ভরা, সালতানাতের দাস বংশোদ্ভুত সুলতান কৃতুব-উদ-দীন আইবক ও অন্যান্যরা । তদুপরি ভারতবর্ষের গ্রেট মুঘলরাও তাই। একথাও এখানে উল্লেখ্য যে, বিশাল স্তেপভূমিতে দুর্ধর্ষ মোঙ্গলদের সাম্রাজ্য প্রতিষ্ঠাকারী চেঙ্গিস খানের রক্ত আজও সকল মোঙ্গলদের কাছে পবিত্র বলে বিবেচিত হয়ে আসছে। যদিও তখন সকল পশ্চিমাঞ্চলীয় এলাকায় মোঙ্গলদের সংখ্যা খুব একটা বেশি ছিল না। বর্তমান মোঙ্গলীয়দের জাতীয় বীর হচ্ছেন চেঙ্গিস খান। চাঘাতের এবং গোল্ডেন হোর্ডের খানেরা ছিল নামে মাত্র তুকীঁ। তেমনি নামে মাত্র তুকী হচ্ছে ক্রিমিয়নরা এবং কাজাল কাসিমত অস্ত্রাখান ও শায়বানিদরা এবং খিবা বুখারা ও খোকন্দের পরবর্তী খানেরা । পশ্চিমা তুকফ্রিপগুলোর অন্তর্ভুক্ত ছিল পারশ্য রাশিয়া বা আফগান তুকীস্তানের লোকেশ ককেশাস পর্বত ও পারশ্যের মধ্যবর্তী স্থানে বসবাসকারী তুর্কায়িত ইরানী ধারার আজারবাইজানীয়রা এবং পরবর্তীকালের ওসমানীয় তুকীরা। এই ওসমানীয় তুকীদের পরিচয় প্রসঙ্গে জানা যায় যে, প্রাচীন কালে চীনের গোবি মরুভূমির পশ্চিমে যে যাযাবর তুকীরা বসবাস করত, তাতারদের সঙ্গে সংঘর্ষের কারণে তারা চলে আসে মধ্যএশিয়ার দিকে এবং ক্রমে ভূমধ্যসাগর তীরস্থ জনপদ আনাতোলিয়ায় এসে স্থিত হয়। গ্রীক বীর আলেকজান্ডারের বিজয়াভিযানের কালেই এমনটি ঘটেছিল । আলেকজান্ডার আনাতোলিয়া দখল করে নেন খৃস্টপূর্ব ৩৩৪ অন্দে; তারপর রোমানরা তা দখল করে নেয় খৃস্টপূর্ব ১৯০ অন্দে। ৩৩০ খুস্টাব্দে সম্রাট স্টান্টাইন বাইজানটিয়ানের প্রাচীন বাণিজ্য স্থলবর্তী স্থানে কনষ্টান্টিনোপলের ভিত্তি স্থাপন করেন এবং তা হয় পূর্বাঞ্চলীয় রোমানদের রাজধানী । পরবর্তীতে খৃস্টান বাইজানটাইন সায্রাজ্যের রাজধানীতে পরিণত হয় এই কনষ্টান্টিনোপল নগরী । এখানে স্মরণ করা যেতে পারে যে, পশ্চিমাঞ্চলীয় অভিজাত রোমান সাঘ্রাজ্যবাদীদের দৃষ্টিতে পূর্বাঞ্চলীয় রোমানরা ছিল অনভিজাত । পশ্চিমা তুকীদের পার্শ্ববর্তী কিছুটা পূর্বাঞ্চলের লোকেরা বসবাস করত ইউরোপের সীমান্তবর্তী নানা এলাকায়; এবং তারাই বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে ইউরোপীয় ভূখণ্ডে অভিযান চালিয়ে সেখানকার প্রভূত ক্ষতি সাধন করত। গোত্র ও পূর্বেকার বাসস্থানিক পরিচয়ে তারা সবাই ঠিক ছিল না। ইরতিশ নদী ও কাম্পিয়ান সাগরের ছিল ইউরো রাশিয়ান তাতার । কিপচকদের বংশধর কাজালের তাতাররা পরবর্তীকালে ভল্লাতীরে এসে বুলগেরদের সঙ্গে মিলেমিশে এক হয়ে গিয়েছিল। এই তাতারর' অস্ত্রাখানস্থ গোল্ডেন হোর্ডের তুর্ক মোঙ্গলদের বংশোদ্ভুত তাতারদের থেকে ভি; পরিচয়বাহী । তুর্ক তাতারদের এমনি আরও জনগোষ্ঠী এশিয়া ইউরোপের নানা অঞ্চলে ছড়িয়ে বসবাস করে আসছিল । বলার অপেক্ষা রাখেনা যে, উপরিউক্ত তুর্ক তাতার মোঙ্গলদের নৃতাত্তিক বা গোত্রতিত্তিক পরিচয় ধারার নিখাদ শুদ্ধতা নিরূপণ করা একেবারেই অসম্ভব । একদা যাযাবর আর্ধ জনগোষ্ঠীর বেলাতেও কি একথা সত্য নয়?
— صفحة ١٤٣ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.