Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ ১৭৪
📝 লেখা 📖 পিডিএফ

৯ তর জজ ০৮০০০০০০৮০০) রা ভবুভম্তরুভিনত--- | ১৩৯ মানবতাবর্জিত যে কোন ধর্মবর্ণের অভিযানকারী, আর নিগ্রহকারী রাজা গণেশ কি পরিচালনা করছে মানবতাবিরোধী ক্রিয়াকাণ্ড? নইলে বসনিয়ায় ফিলিস্তিনে ভারতে কি করে সংঘটিত হচ্ছে একই ধরনের মানবতাবিরোধী নিপীড়ন নির্যাতন? একই পদ্ধতিতে একই স্টাইলে একই ভয়ঙ্করতায় আর সদৃশ পরিকল্পনায়? সাধারণ বিবেচনায়ও মধ্যযুগ তার বিভিন্ন জাতি ধর্মের সমস্ত অমানবিকতা আর ক্রুটি বিচ্যুতির অবসান ঘটিয়ে আধুনিক যুগ নির্মাণ করার কথা । কিন্তু এই অশনি সংকেতময় পরিকল্পনায় কি তারই ইঙ্গিত পাওয়া যায়? যায় না। বরং এই ইঙ্গিতই আজ স্পষ্ট যে, বিজ্ঞান-প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতিসম্পন্ন এই আধুনিক যুগের মানবতাবিহীন চোরাবালির নীচে দিয়ে বয়ে চলেছে মধ্যযুগীয় ক্রুসেডের সেই উন্মুক্ত ধারা, যে ধারা আজ চরম বেগবতী হয়ে আত্মপ্রকাশ করছে নানা স্থানে ৷ এই আত্মপ্রকাশ ভয়ঙ্কর, এই আত্মপ্রকাশ মানবতাবিরোধী, সৃষ্টি বিরোধী । এই আত্মপ্রকাশ থেকে প্রতীয়মান হয় ওরা চাইছে প্রতিশোধ । প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ । কিন্তু কিসের প্রতিশোধ? প্রাথমিক যুগ পেরিয়ে সেই মধ্যযুগের কথা। সভ্যতা ও সম্পদদীপ্ত মুসলিম প্রাচ্যের তুলনায় অনেক অনুন্নত অশিক্ষিত দরিদ্র খৃস্টান প্রতীচ্যের আরম্ভ করা যে ক্রুসেড প্রায় দুশ' বছরের রক্ত হোলির মধ্য দিয়ে ১২৯১ সালে ঘটে তার আপাত সমান্তি। মুসলিম শক্তির কাছে শেষ পর্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হয় খৃস্টান শক্তি। তারপরেও নব নব পর্যায়ের ক্রুসেড চলতে থাকে ১৩৯৬ সালে সংঘটিত নাইকোপোলিসের যুদ্ধ পর্যন্ত । তাতেও বিজয় করায়ত্ত হল না খৃস্টান শক্তির । অতপর কালক্রমে প্রতীচ্যে আসে রেনেসী নবজীবনের আশায় উদ্দীপ্ত এক নবজাগরণ । সেখানে আরন্ত হয় জীবনকে হাতের মুঠোয় পাওয়ার জন্য দুর্বার সব অভিযাত্রা । আমেরিকার তীর স্পর্শ করে কলাম্বাসের জাহাজ, ভাস্কো-ডা-গামার জাহাজ ভিড়ে গিয়ে ভারতের মালাবার উ কালিকট বন্দরে । আরম্ত হয় প্রকৃত ইসলাম থেকে অনেকটাই বিচ্যুত এবং ক্রম দুর্বল মুসলিম শক্তিসমূহের বিরুদ্ধে নবজীবনের অধিকারী খৃস্টান প্রতীচ্যের প্রতিশোধমুখী ষড়যন্ত্রের পালা। নিজেদের স্বভাবের জন্য আল্লাহর বিধানে অভিশপ্ত রাজ্যহারা নানা স্থানে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ইহুদীরা একদা বিতাড়িত হয়েছিল আরব ভূমি থেকে। বিতাড়িত হয়েছিল ইসলাম অনুসারীদের দ্বারা। তারপর কেটে গেছে বহুদিন। বহুদিনের যাযাবর এই ইহুদীরা অবশেষে প্রথম বিশ্বযুদ্ধের পর আরবেরই এক ক্ষুদ্র ভূখণ্ড পেয়ে গেল খৃস্টান প্রতীচ্যের অনুকম্পায়। পেয়েই তারা রচনা করল এক মহাপরিকল্পনা । অন্যান্য আরব রান্ট্রাংশ গ্রাস করে করে ইসরাইলী রাষ্ট্র প্রতিষ্ঠার মহা পরিকল্পনা । সেই লক্ষ্যে সর্পিল স্পৃহায় মুসলিম শক্তির বিরুদ্ধে তাদের প্রতিশোধ গ্রহণের দৃঢ় সংকল্প ।

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।