আগে যুগে ন্নাজা গণেশ বাংলাদেশের মধ্য যুগের ইতিহাসে যাদের নাম ভাস্বর অক্ষরে লেখা রয়েছে রাজা গণেশ তাদের মধ্যে অন্যতম । একক কৃতিত্বের দিক দিয়ে গণেশের সঙ্গে খুব কম লোকেরই তুলনা চলতে পারে । ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতান্দী পর্যন্ত বাংলা ছিল মুসলমানদের অধিকারে । এর মধ্যে কোন কোন সময় অঞ্চল বিশেষে হিন্দুদের প্রাধান্য স্থাপিত হয়েছে বটে, কিন্ত সমগ্র বাংলার সিংহাসন অধিকার এই একটি মাত্র হিন্দুর পক্ষেই সম্ভব হয়েছিল। পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে গণেশ বিদ্যুৎ ক্কুলিঙ্গের মত আবির্ভূত হয়ে অসাধ্যসাধন করেছিলেন, প্রবল বিরুদ্ধ শক্তির বাধাকে জয় করে বাংলায় হিন্দু রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। গণেশের কীর্তির অসামান্যতা সম্বন্ধে এতিহাসিকদের মধ্যে দ্বিমত নেই । অবশ্য এই হিন্দু অভ্যুদয় বেশিদিন স্থায়ী হয়নি । গণেশের বংশধররা পারিপার্শিক অবস্থার চাপে ধর্মাস্তর গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। তা সত্তেও তারা বাংলার সিংহাসন বেশিদিন নিজেদের অধিকারে রাখতে পারেন নি। কিন্তু স্বপ্লস্থায়ী হলেও গণেশ ও তার বংশের রাজত্ব বাংলার ইতিহাসের এক অত্যন্ত বৈশিষ্টযপূর্ণ অধ্যায়। (বাংলার ইতিহাসের দুশো বছর স্বাধীন সুলতানদের আমল, শ্রী সুখময় মুখোপাধ্যায়, তৃতীয় সংস্করণ, ১৯৮০ পৃঃ ৯৮) এই অসাধ্যসাধনকারী ও অসামান্য কৃতিত্বের অধিকারী গণেশজীকে ফার্সী গ্রন্থে কানস ঝনিস কানসি বলে অভিহিত করা হয়েছে। কারও কারও মতে তার মূল নাম ছিল কংস। তবে তিনি গণেশ নামেই সমধিক পরিচিত। দুখানি বাংলা বই (অদ্বৈত প্রকাশ ও প্রেম বিলাশ) এবং একখানি সংস্কৃত বইয়ে (বাল্যলীলা সূত্র) রাজা গণেশ নামের উল্লেখ রয়েছে। তিনখানি বইতেই বলা হয়েছে 'রাজা গণেশ" অদ্বৈতের পূর্বপুরুষ নরসিংহ নাড়িয়ালকে মন্ত্রীপদে নিযুক্ত করেছিলেন । অদ্বৈত প্রকাশ অনুযায়ীঃ সেই নরসিংহের যশ ঘোষে ত্রিভুবন সর্বশান্ত্রে সুপন্তিত অতি বিচক্ষণ ॥ যাহার মন্ত্রণাবলে শ্রী গণেশ রাজা গৌড়ের বাদশাহ মারি গৌড়ে হৈল রাজা ॥ বিরুদ্ধে যুদ্ধ করেন, এই সময়ে তাঁহারা হিন্দুদের সহযোগিতা গ্রহণ করে এবং হিন্দু জমিদার ও সমর নায়কেরা বাংলার সুলতানদের জন্য নিজেদের জীবন পর্যন্ত দান করেন । ইহার প্রতিদানে ইলিয়াস শাহী সুলতানেরা হিন্দুদিগকে উচ্চ রাজপদে নিযুক্ত করেন। পরে যখন সুলতানদের দরবারে আমীর অমাত্যদের মধ্যে দলীয় রাজনীতি আরন্ত হয় স্বভাবতই হিন্দুরাও এই দলীয় রাজনীতিতে যোগদান করেন । .... আমরা . দেখিতে পাই যে, গণেশের চক্রান্তে আজম শাহ নিজেই নিহত হন। আজম শাহের
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।