ভবুক্বরহভিততস্্ ১৩৩ ভারতবর্ষের সঙ্গে বিশেষ করে দক্ষিণাত্যের সঙ্গে রোমানদের যে শুধুমাত্র বাণিজ্য সম্পর্কই ছিল তা নয়, দাক্ষিণাত্যের পাপ্ডিয়ান রাজাদের দেরহরক্ষী হিসাবে এবং প্রাসাদ ছ্বারের প্রহরী হিসাবে নিয়োজিত ছিল রোমান সৈন্যদের থেকে পাঠানো লোকেরা । আর ইংরেজ এতিহাসিক মাইকেল এওয়ার্ডিসের মতে আর্যদের অন্তর্ভুক্ত পান্ডিয়ান রাজাদের এই রোমান গ্রীতিকে কটাক্ষ করে আর্যদের দ্বারা পর্যুদস্ত সিন্ধু সভ্যতার অধিকারী তামিল সাহিত্যিকরা ওই রোমান দেহরক্ষী ও প্রহরীদের অভিহিত করেছেন ল্লেচ্ছ (বিদেশী) বলে যাদের পরিধানে থাকত লম্বা কোট এবং যাদের অন্তর ছিল খুনীর অন্তর। এখানে স্মরণীয় যে, দাক্ষিণাত্যে আর্ধরা কখনো তাদের শিক্ষা-সংস্কৃতি পুরাপুরি চাপিয়ে দিতে পারে নি। প্রতীচ্যে রোমান প্রাধান্যের অবসানে সেখানকার ব্যবসা-বাণিজ্যের অবস্থা এক বিপজ্জনক সংকটের সম্মুখীন হয়। ইউরোপে বিশেষ করে পশ্চিমা ইউরোপে চলছে তখন নতুন সমাজ বিন্যাস । রোমান শক্তির পতনের জনসাধারণের মাঝে এসেছে এক বিরাট শূন্যতা। রোমান প্রভাবিত জীবন ধারণাও গতপ্রায় এবং সংস্কৃতিবিহীন সামস্ততন্ত্র মাথা চাড়া দিয়ে উঠেছে। আর তারই পাশাপাশি খৃস্টীয় যাজকতন্ত্রও প্রতিষ্ঠিত হয়ে গেছে। কুসংস্কারাচ্ছন্ন খুস্টীয় যাজকরা মানুষের অন্ধ বিশ্বাসকে উসকে দিয়ে প্রচার করছে যে, ব্যবসা বাণিজ্য হচ্ছে অতিরিক্ত সুদ খাওয়ারই নামান্তর | ফলে, একেবারে নিষিদ্ধ না হলেও ব্যবসা-বাণিজ্যকে নিরুৎসাহিত করা হল। এই অবস্থায় পশ্চিম ইউরোপীয় সমাজ পুরাপুরি কৃষিভিত্তিক হয়ে দাঁড়াল। এমনি অবস্থায় এল দুর্ধর্ষ বর্বরদের আক্রমণাভিযান। একেবারেই পর্যুদস্ত হয়ে গেল পশ্চিম ইউরোপ । তার মাঝ থেকে সামন্ততন্ত্রের পরিণতি হিসাবে ক্রমে গড়ে উঠল বিভিন্ন দেশ ইংল্যাণ্ড পর্তুগাল ফ্রান্স জার্মানী ইত্যাদি । ক্রমে এসে গেল খৃস্টীয় সপ্তম শতাব্দী । সপ্তম শতাব্দী থেকে একাদশ শতাব্দী মধ্যযুগের দ্বিতীয় পর্যায়। এই যুগে ভূমধ্যসাগরকেন্দ্রিক বাণিজ্য প্রাধান্য এসে গেল আরব মুসলমানদের হাতে । আরবের মুসলিম সাম্রাজ্য তখন পারশ্য বাইজানটাইন সিরিয়া জেরুযালেমসহ জািরা ও উত্তর আফ্রিকাকে অন্তর্ভুক্ত করে ইউরোপের প্রান্তভূমি স্পেন পর্যন্ত বিস্তৃত । মুসলিমদের এই বিজয়ের ফলাফল হিসাবে যেমন রাষ্ট্রীয় অর্থনৈতিক জীবনে, তেমনি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও অনুভূত হল। প্রাচ্য-প্রতীচ্য বাণিজ্যের জন্য যে তিনটি প্রধান পথ ছিল, তার সব ক'টি চলে গেল মুসলিম শক্তির নিয়ন্ত্রণে । তাতে ইউনোপীয়দের সামথিক জীবনে এল মহাবিপর্যয়। তাই অর্থনৈতিক এবং ধর্মীয় কারণে খৃস্টান ইউরোপের চোখে মুসলিম শক্তি প্রতিভাত হল এক মহাশক্র হিসাবে । এই শক্রতা ধারণার পথ ধরে এল ক্রুসেড প্রথমে বিজয়ী হলেও শেষ পর্যন্ত হেরেই গেল খৃস্টশক্তি। অতপর এল ইউরোপীয় রেনেসা, জীবনের এক নব জাগরণ । সেই জাগরণকে কাজে লাগিয়ে ইউরোপ হল আধুনিক ইউরোপ, যার হাতে সম্পূর্ণভাবে পর্যদস্ত হল প্রাচ্যের মুসলিম শক্তি। তারপরও সময় বয়ে যেতে লাগল । হালে প্রাচ্যের মুসলিমরা আবার মাথা তুলতে চাইছে যখন, মাথা তুলতে চাইছে যখন পাশ্চাত্যের বিচ্ছিন্ন জনপদসমূহ তখনই খৃস্টান শক্তির প্রতিভু হিসাবে বৃটিশ প্রধানমন্ত্রী জন মেজরের এই আস্ফালন ।
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।