১৩২ নল শ্শ্াাাান্দরজিতভিন্িতিহূজি এবং নৈতিকতা ভিত্তিক । জন মেজর বলেন, তার এই অভিমত প্রতিটি ইউরোপীয় ও উত্তর আমেরিকার দেশেরও দৃঢ় মত। তাই পশ্চিমা দেশগুলো বসনিয়ার মুসলিম জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য সেখানে হস্তক্ষেপ করবে না কিংবা তাদের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপ নেবে না। তিনি বলেন, পাশ্চাত্যের মুসলমানদেরকে অবশ্যই অনুধাবন করতে দিতে হবে যে, নয়া বিশ্ব ব্যবস্থায় তারা বিশ্ব সম্পর্কে পাশ্চাত্যের মতামতের বিরোধিতা করতে পারে না। তাদেরকে আরো অনুধাবন করতে দিতে হবে যে, বসনিয়া-হারজেগোভিনার মুসলমানদের ধ্বংস করে দেয়ার প্রক্রিয়ার বিরোধিতায় বিশ্বের তথাকথিত মুসলিম সরকারগুলো নিষ্ক্রিয় রয়েছে এবং ১৫-১-৯৩ তারিখে ওআইসি সম্মেলন নাগাদ একটা কিছু করার তাদের প্রতিশ্রুতি পালনে তারা ব্যর্থ হয়েছে। পশ্চিমের মুসলমানদেরকে আরো বুঝতে হবে যে, পাশ্চাত্য শক্তিবর্গ যদি মুসলমানদের রক্ষা না করে তা হলে ইসলামী দেশগুলো কিছুই করতে পারে না। এসব দেশ পশ্চিমা দেশগুলোর বিরোধিতা করায় সম্পূর্ণ শক্তিহীন, কারণ পশ্চিমা দেশগুলোই সেসব ইসলামী দেশের সরকারগুলোকে নিয়ন্ত্রণ করে। কিন্তু কেন ইউরোপের বুকে ইসলামী রাষ্ট্র সহ্য করা হবে না? সহ্য করবে না ইউরোপ আমেরিকার খৃস্টজগৎ। এর উত্তরের খোজে স্মৃতির বলাকা আবার উড়ে চলল ক্রুসেড পূর্ব প্রাচ্য প্রতীচ্যে। প্রথমেই মনে পড়ে ব্যবসা বাণিজ্যের কথা। সুপ্রাচীন কাল থেকেই আরবদের ব্যবসা বাণিজ্যের কথা সকলের জানা । ইসলাম পূর্ব কালে মন্কা ছিল বহির্বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র । উত্তর ও দক্ষিণ আরবের বাণিজ্য পথে অবস্থিত মক্কায় হত সিরিয়া পারশ্য মিশর ভারতবর্ষ এবং অন্যান্য দেশের বাণিজ্যিক লেনদেন । তদুপরি, ভারতবর্ষ ছিল প্রতীচ্যের জন্য এক অতি গুরুতৃপূর্ণ অঞ্চল । “কোন পুরাকালে ভারতবর্ষ এই রূপে শিল্পদ্ব্য বিনিময়ে বিবিধ দূরদেশ হইতে অর্থলাভ করিয়া সমৃদ্ধ হইয়া উঠিয়াছিল। ইতিহাসে তাহার সম্যক পরিচয় প্রাপ্ত হইবার সম্ভাবনা ছিল না। তখন প্রাচ্যের তুলনায় অধিকাংশ প্রতীচ্য জনপদ নিরক্ষর জাতির আবাসভূমি বলিয়াই পরিচিত ছিল” । (ফিরিঙ্গি বণিক, শ্রী অক্ষয় কুমার মৈত্রেয়, দ্বিতীয় মুদ্রণ, ১৩৬১ সন, পৃঃ ১) সেই রোমান যুগের কথা । হিন্দুস্থানে তখন গুপ্ত সাম্রাজ্যের কাল। গুপ্ত সাম্রাজ্যের পশ্চিম সীমানা পাঞ্জাবের প্রান্ত থেকে রোমান রাজ্য ছয় সাত শ' মাইলের মত। গুপ্ত রাজাদের সঙ্গে রোমান রাজাদের সৌহার্দেরও প্রমাণ পাওয়া যায়। গুপ্তদের উজ্জয়িনী নগরী তখন বহির্বাণিজ্যের অন্যতম কেন্দ্র । গুপ্ত রাজধানীর সঙ্গে রোমান রাজধানীর যোগাযোগ তখন এক স্বাভাবিক ব্যাপার । এখানে উল্লেখ্য যে, ভারতবর্ষের গুপ্ত ও আগেকার সম্টগণ ছিলেন এই উপমহাদেশে বহিরাগত আর্ধদেরই সম্পর্কিত উত্তর পুরুষ। এমন কি, গুপ্তদের আগে শুঙ্গ গ্রীক শক হুন কুষাণগণ অভিযানে এসে ভারতবর্ষে রাজ্য স্থাপন করেছে এবং কালক্রমে ভারতবর্ষীয়দের মধ্যে বিলীন হয়ে গেছে। তারা সবাই আর্ধদেরই জনগোষ্ঠীভূক্ত মধ্যএশিয়ার লোক । গুপ্তরাও তাই। সুতরাং গুপ্তদের তথা ব্রাহ্মণ্যবাদীদের সঙ্গে গ্রীক রোমানদের সম্পর্ক থাকার ব্যাপারটা [ইল খুবই স্বাভাবিক ।
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।