Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ ১৭৪
📝 লেখা 📖 পিডিএফ

চর বৃত্তি ১৩১ আমাদের এই এপিলগে এই উভযয়বিধ সম্ভাবনা নিয়েই কিছু বলার প্রয়াস পাব। এখানে এ-ও উল্লেখ্য যে সকল শক্তি বেষ্টনীতেই তমসাবিরোধী আলোকপ্রত্যাশী মানুষের খুব একটা অভাব নেই এবং এজন্যই আমরা আশাবাদী । পরবর্তী আলোচনায় বাস্তবতার কারণেই বাংলাদেশ তথা ভারতের ইতিহাসভুক্ত দৃষ্াত্তই অগ্রাধিকার পাবে । ২৮মে, ১৯৯৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪০০ সন, শুক্রবার । দৈনিক ইনকিলাবে প্রকাশিত খবরঃ “ইউরোপের বুকে ইসলামী রাষ্ট্র সহ্য করা হধে না”- জন মেজর । “ইউরোপের বুকে সন্তাব্য কোনো ইসলামী রাষ্ট্র সহ্য করা হবে না। তাই বসনিয়া হারজেগোভিনা খণ্ড বিখণ্ড না হওয়া পর্যন্ত এবং ইসলামী রাষ্ট্র হিসাবে দেশটি ধ্বংস না হওয়া পর্যস্ত সে দেশের মুসলমানদের কোনো রকম সাহায্য প্রদান না করার নীতি বৃটেন অনুসরণ করে যাবে । গত ২ মে পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের প্রতিমন্ত্রী ডগলাস হগকে লেখা এক পত্রে প্রধানমন্ত্রী জন মেজর একথা বলেন । অব্যাহত রাখবে । তবে তিনি বলেন, বৃটেন জানে গ্রীস, রাশিয়া ও বুলগেরিয়া সাবীয়দেরকে অস্ত্র ও ট্রেনিং দিচ্ছে; জার্মানী অস্ট্রিয়া শ্লোভেনিয়া ও এমনকি ভ্যাটিকানও সে অঞ্চলে ক্রোশিয়া ও বসনিয়ার ক্রোট বাহিনীকে অনুরূপ সাহায্য দিচ্ছে । এ সত্বেও বৃটেনকে নিশ্চিত করতে হবে যাতে কোনো ইসলামী দেশ কিংবা গ্রুপ বসনিয়ার এ ধরনের সাহায্য প্রদানের প্রচেষ্টায় সফল না হয় । এটা পশ্চিমাদের জন্য অত্যাধিক গুরুতৃপূর্ণ। জন মেজর তার পত্রে বলেন, সাবেক সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে আফগান মুজাহিদদের ট্রেনিং প্রদান ও অস্ত্র সজ্জিত করা ভুল হয়েছে। এর ফলে সেখানে ইসলামী মুজাহিদ বাহিনী গড়ে উঠেছে। বসনিয়া-হারজেগোভিনার মুসলিম জনগোষ্ঠীর ব্যাপারে সেই একই ভুল করা যায় না। এই ভুল করা হলে ইউরোপীয় সম্প্রদায় ও উত্তর আমেরিকায় বহিরাগত মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ভবিষ্যতে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে । এসব সম্ভাবনা ধীরে ধীরে প্রকট হয়ে দেখা দেয়ার আশঙ্কার প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে বৃটেনে মুসলিম সম্প্রদায়ের প্রতি পশ্চিমা নিরাপত্তা সার্ভিসের বিশেষ দৃষ্টি প্রদান করতে হবে। বটিশ প্রধানমন্ত্রী বলেন, টেকসই রাষ্ট্র হিসাবে বসনিয়া-হারজেগোভিনার অসিত লোপ না পাওয়া পর্যন্ত এবং তার মুসলিম জনগোষ্ঠীকে সম্পূর্ণ উৎখাত না করা পর্যন্ত ভ্যান্সওয়েন শান্তি আলোচনার অভিনয় চালিয়ে যাওয়া প্রয়োজন । এই নীতিকে কঠিন নীতি বলে আখ্যদয়িত করে জন মেজর বৃটিশ পররাষ্ট্রনীতি নির্ধারদের এবং সশস্ত্র বাহিনীকে অনুধাবন করতে চাপ দেন যে, এই নীতিই হচ্ছে সত্যিকার নীতি এবং ভবিষ্যতের স্থিতিশীল ইউরোপের স্বার্থে এই নীতি অপরিহার্য । ভবিষ্যত ইউরোপের মূল্যমান পদ্ধতি হবে ও অবশ্যই হতে হবে খৃস্টান সভ্যতাভিত্তিক

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।