১৩০ ০ স্পা ান্দিবকিনতিরন্িভিৃভ যে কথাটি স্পষ্টভাবে বলা হয়নি তা হচ্ছেঃ বাগাড়ন্বরপূর্ণ এখানে স্মরণীয় “যে ক্রুসেডের ফলেই আধুনিক ইউরোপ জন্মলাভ করিয়াছে।” (টেয়েনবির বক্তব্য)। ক্রুসেডের ফলে প্রাচ্য প্রতীচ্যের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয়, তার অবশ্যন্তাবী পরিণামে কুসংস্কারাচ্ছন্ন ও শিক্ষাবিহীন ইউরোপে মুসলিম সভ্যতার অনেক উপকরণ প্রবেশ লাভ করে। মুসলমানদের উন্নত মানের কৃষ্টি সংস্কৃতির অবদানের উপর ভিত্তি করেই ইউরোপে এসে যায় রেনেসা বা নব জাগরণ । যে নব জাগরণের জোয়ারে নতুন দিনে প্রবেশ করতে পারত মুসলিম উম্মা সেই জোয়ারে ন্নাত হয়ে ক্রুসেড বিজিত ইউরোপে উন্নত জীবনের সন্ধানে ছড়িয়ে পড়ল দিক থেকে দিগন্তরে। পনের শতকের শেষ দিকে তাদের দ্বারা আবিষ্কৃত প্রাচুযপূর্ণ নতুন মহাদেশ আমেরিকা, আবিস্কৃত হল নতুন নতুন বাণিজ্য পথ। ভাক্কো-ডা-গামার অস্ত্রসঙ্জিত বাণিজ্যপোত স্পর্শ করল ভারতবর্ষের মাটি । হিংসায় উন্মত্ত ভাক্কো-ডা-গামা আলমিদা আলবুকার্ক শুধুমাত্র ভারত মহাসাগরে ক্রুসেড বিজিতদের আধিপত্যই প্রতিষ্ঠিত করল না, মুসলিম মুঘলদের শক্তিকে ধ্বংস করার অভিপ্রায়ে এ উপমহাদেশে “ততদিনে বিজিত ্রাহ্মণ্যবাদী শক্তিকেও" পেয়ে গেল তাদের সাহায্যকারী হিসাবে। অতঃপর যথাসময়ে ভারতবর্ষের বুক থেকে উৎখাত হল মুসলিম মুঘল শক্তি। ক্রমে ব্রাহ্মণ্যবাদ অনুপ্রাণিত শিবাজী স্বপ্ন বাস্তবতার পরশ পেল ভারতবর্ষের বুকে । প্রতিষ্ঠিত হল ভারত ও পাকিস্তান। তারপর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অস্যুদয়। তারও পরে সমাজতান্ত্রিক শক্তি সোভিয়েত রাশিয়ার বিপর্যয় এবং বর্তমানে বিশ্বের বিভিন্ন নববিন্যাস লগ্নের ট্রানজিশন কাল। এই কালে মুসলিম বিশ্বের নানা রাষ্ট্রকে কেন্দ্র করে যা যা ঘটেছে, তাতে একবিংশ শতকের ছারপ্রান্তে দাঁড়িয়েও বিস্মিত ও শঙ্কিত দৃষ্টিতে লক্ষ্য করি সেই মধ্যযুগীয় ধ্যান-ধারণার বর্বরতম সর্বনাশা প্রয়োগ । সে প্রয়োগ এতই স্পষ্ট ও প্রকট যে ঘটনাবলীর স্বরূপ যে কোন বিবেকবান ব্যক্তিকে চরম আতঙ্কের মধ্যে ঠেলে দেবেই।
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।