নবম পর্িচ্ছেদ ব্ুসেডের এপিলগ এপিলগ এর অভিধানিক অর্থ হচ্ছে গ্রন্থাদির উপসংহার বা শেষ পরিচ্ছেদ অভিনয়ান্তে শ্রোতৃমণ্লীর উদ্দেশ্যে আবৃত্তি করার জন্য কবিতা বা ভাষণ । এখানে আমরা ক্রুসেডের ইতিবৃত্ত বর্ণনার পরেও কিছু কথা বলার আছে মনে হয়েছে বলেই এই এপিলগের সংযুক্তি। নাট্যশান্ত্রে এপিলগ এর অর্থ উত্তর রঙ্গ। খ্রীক নাটকের আরন্তে প্োলগ বা পূর্ব রঙ্গ এবং শেষে এপিলগ বা উত্তর রঙ্গ থাকত । তারই অনুসরণে ক্রুসেডের ইতিবৃত্ত এর শেষে সংযুক্ত হল এই এপিলগ। ক্রুসেডের ইতিবৃত্তের সার সংক্ষেপ হিসাবে বলা যায়ঃ ১০৯৫ সালের শেষ দিক থেকে প্রকৃত প্রস্তাবে ১০৯৬ সালের প্রথম দিকে আরম্ত করে ১২৯১ সাল পর্যন্ত প্রায় দুই শ বছর ধরে সংঘটিত আফ্রো এশীয় মুসলিমদের বিরুদ্ধে ইউরোপীয় খৃষ্টানদের যে দানবিক ধ্বংসোল্লাস অন্য কথায় প্রাচ্যের মুসলিমদের প্রতি প্রতীচ্যের খৃষ্টানদের সীমাহীন ঘৃণা বিদ্বেষ ও ইসলাম অনুসারীদের নির্মূল করার উদগ্ বাসনার প্রকাশ রূপে যে উন্মুক্ত রক্ত খেলা, তাই ইতিহাসে ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে অভিহিত । রোমীয় খৃস্টান ধর্মরাজ্যের অধিকর্তা মহামান্য পোপ দ্বিতীয় আরবানের আহ্বান ও নির্দেশে সাড়াদানকারী ইউরোপের তদানীন্তন রাজন্যবর্গ কর্তৃক সংঘটিত অর্বাচীন বর্বর অশিক্ষিত (গীবন ব্যবহৃত শব্দমালা) লোকদের বাহিনী দ্বারা আবদ্ধ এই ধর্মযুদ্ধের ছিল তিনটি পর্যায়ঃ প্রথম পর্যায়ের বিস্তৃত কাল ১০৯৬ থেকে আরম্ভ করে ১১৪৪ সাল পর্যন্ত, দ্বিতীয় পর্যায়ের ১১৪৪ থেকে ১১৯৩ সাল পর্যন্ত এবং তৃতীয় পর্যায় ১১৯৩ থেকে আরম্ত করে ১২৯১ সাল পর্যন্ত বিস্তৃত। প্রথম পর্যায়ের বিজয়ী পক্ষ ছিল কিন্তু দ্বিতীয় পর্যায়ের বিজয়ী পক্ষ ক্রমান্বয়ে ইমামুদ্দীন জঙ্গী, নুরুদ্দীন জঙ্গী ও গাজী সালাহউদ্দীনের নেতৃত্বে মুসলিম মুজাহিদরা। আর তৃতীয় পর্যায়ে নানা জয় পরাজয়ের মধ্য দিয়ে খৃস্টান ক্রুসেডাররা বরণ করে পূর্ণ পরাজয় । বাণিজ্যিক রাজনৈতিক এবং সবেপিরি ধর্মীয় মনস্তাত্তিক কারণে সংঘটিত এই প্রায় দুই শ' বছরব্যাপী যে ক্রুসেড বা ধর্মযুদ্ধ ১২৯১ সালে তার আপাত ইতি ঘটলেও সেই রক্ত খেলার রেশ চলতে থাকে বহু শতাব্দী ধরে, এমন কি আমাদের মতে আজ পর্যন্তও । ক্রুসেডের ইতিবৃত্ত বর্ণনায় আমরা পরবর্তী ক্রুসেড এবং আরও পরবর্তী ক্রুসেড পর্যায়ের কথাও বিবৃত করে ১৯১৭ সাল পর্যন্ত এসেছিলাম । দৈনিক ইনকিলাবে এই প্রবন্ধমালার নিয়মিত প্রকাশনা কালে কতিপয় পাঠকের মুখে প্রশংসাবাণী শুনলেও তারা এতে পাপ্তিতী বিশেষণটা জুড়ে দিয়েছেন। তাতে আমার উপলব্ধি হয়েছে যে, এই বিশ্লেষণধর্মী প্রবন্ধগুলোর বক্তব্য বুঝাতে পারলেও তারা হয়তো আরও তেজোদীপ্ত ধরনের রচনাই আশা করেছিলেন । কিন্তু সমগ্র মানবতার মুক্তি দিশারী যে ইসলাম তার একজন অনুসারীর দৃষ্টিকোণ থেকে রচিত এ প্রবন্ধগুলোর লক্ষ্য ছিল একথা বুঝানো যে আদর্শচ্যুতির মাধ্যমে দুর্বল ও দিকত্রান্ত হল যখন মুসলিম উম্মা, তখনই অমুসলিমদের দিক থেকে এল ক্রুসেডের বিপর্যয় অর্থাৎ এমনি পরিস্থিতিটাই ছিল ক্রুসেড বিপর্যয়
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।