Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ ১৭৪
📝 লেখা 📖 পিডিএফ

ভুরু ভিত ১২৭ এবং সুবে বাঙ্গালার মসনদে দ্বিতীয়বারের মত উপবিষ্ট মীর জাফর? ইংরেজদের হুকুম আহকাম পালন করতে করতে ৭৪ বছর বয়সে দুরারোগ্য কুষ্ঠব্যাধিতে প্রাণত্যাগ করেন ১৭৬৫ সালের ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার । পলাশীর রা বৃহস্পতিবারেই । “মৃত্যুকালে পাপহ্থলনের জন্য মহারাজা নন্দকুমার দেবীর চরণামৃত আনাইয়া মীর জাফরের কষ্ঠশোষ নিবারণের চেষ্টা করিয়াছিলেন” । (প্রাগুক্ত পৃঃ ২২০)। অর্থাৎ সারা দেহে মীর জাফরের তৃখন মৃত্যুজ্বালা আরম্ত হয়েছে। কণ্ঠে তার অসীম পিপাসা । সেটাকেই বলা হয়েছে কণ্ঠশোষ। সেই পিপাসা নিবারণনের জন্যই বন্ধু উপদেষ্টা নন্দকুমার প্রদত্ত দেবী কিরীটীশ্বরীর চরণামৃত পানের ব্যবস্থা । সেটাই ছিল মুমূর্ষু মীর জাফরের শেষ জল পান। আর ওদিকে মীর কাশেমের অবস্থা? পলাশী বিপর্যয়কালে শ্বশুর মীর জাফরের একান্ত অনুগত যে মীর কাশেম কালিন্দী তীরবর্তী স্থান থেকে বন্দী সিরাজকে সেনা পরিবৃত অবস্থায় পাঠিয়ে দিয়েছিলেন মুর্শিদাবাদে এবং তার আগে বেগম লুৎফুন্নিসার কাছ থেকে অশালীনভাবে ছিনিয়ে নিয়েছিলেন ধনরত্বাদি, তার শেষ পরিণাম? “জন্ভূমি হইতে দূর বিদেশে নির্বাসিত দুর্বহ জীবনভারে পীড়িত মীর কাসিম এখন সকল জ্বালা যন্ত্রণাহারী মৃত্যুর আরাধনা করিতে লাগিলেন। রক্ত-মাংসের দেহে আর কত সয়? কিছু দিন হইতে তিনি উদরী রোগে কষ্ট পাইতেছিলেন- এই কালব্যাধি তাহাকে ধীরে ধীরে মৃত্যুমুখে অগ্রসর করিয়া দিল। ১৭৭৭ সালের ৭ই জুন তারিখে শাহজাহানবাদে (দিল্লীতে) তাহার আত্মা জীর্ণ দেহপিঞ্জর পরিত্যাগ করিল। ... বাংলায় মুসলমান রাজত্বের শেষ তেজীয়ান পুরুষ অন্তর্ধান করিলেন । প্রজার স্বার্থ রক্ষা করিতে আত্মসুখের প্রতি যিনি দৃষ্টিপাত মাত্র করেন নাই, সেই প্রজাহিতৈষী নবাব সুদূর প্রবাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। স্বদেশের শিল্পবাণিজ্য সংরক্ষণ করিয়া রাজ্যের শ্রীবৃদ্ধি সাধন করা তাহার উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যের বশবর্তী হইয়া তিনি দেশীয় বণিকগণকে প্রতিযোগিতা ক্ষেত্রে বিদেশী ব্যবসায়ীর তুল্য অধিকার দিবার মানসে সকলেরই শুল্ক উঠাইয়া দিতে ইতস্ততঃ করেন নাই। প্রজার মঙ্গল কামনা করিতে গিয়া অবশেষে বাংলার শেষ স্বাধীন নবাব মীর কাসিম ধন মান সকলই হারাইয়া পথের ভিখারী সাজিলেন। অদৃষ্ট অন্তিমকালেও তাহার প্রতি ক্রুর পরিহাস করিল। শেষ অঙ্গাবরনখানি বিক্রয় করিয়া তাহার শবাস্তরণ ক্রয় করা হইল।” (মীর কাসেমের শেষ জীবন শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়- শ্রী অক্ষয় কুমার মৈত্রেয়র মীর কাসিম গ্রন্থের পরিশিষ্ট হিসাবে অন্তর্ভুক্ত পৃঃ ২৪ ৭-২৪৯)।

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।