১২৬ হরর কারা বাহিনীতে যোগ দিল। এবার স্বরূপে আত্মপ্রকাশ করলেন অযোধ্যার নবাব স্তজাউদ্দৌলা। “শুজাউদ্দৌলার আদেশে সেনাদল আসিয়া মীর কাসিমের পটমণ্ডুপ অবরুদ্ধ করিল। চারিদিকে হাহাকার ধ্বনিত হইয়া উঠিল; কেহ তাহাতে কর্ণপাত করিল না। সকলে মিলিয়া মীর কাসিমকে বন্দী বেশে টানিয়া লইয়া গেল; পটমগ্ুপ লুষ্ঠিত হইল; মহিলাবর্গের বস্ত্া্যত্তরেও তস্করের কঠোর হস্ত প্রসারিত হইল; দেখিতে না দেখিতে মীর কাসিমের সর্বস্ব অপহৃত হইয়া গেল” । (প্রাগুক্ত পৃঃ ২১১)। তখন মীর কাশেমের ভৃত্য, নাম তার মুহাম্মদ আসির,. কিছু ধনরত্র নিয়ে গোপনে পালিয়ে গেল রোহিলাখণ্ডে। তার সঙ্গে ছিল মীর কাশেমের পরিবারবর্গ ৷ সেখানে সেই পরিবারবর্গের গ্রাসাচ্ছাদনের সংস্থার করে শেখ মুহাম্মদ আসির তার নবাবের মুক্তি লাভের আশায় প্রতীক্ষা করতে লাগল। আবার একটানা যুদ্ধ হয়েছিল; সেটা আরার নিকটে বকসারে, ১৭৬৪ সালের ২৩ অক্টোবর । মেজর মনরোর নেতৃত্বাধীন কোম্পানী বাহিনীর সঙ্গে শুজাউদ্দৌলার বাহিনীর যুদ্ধ। দিল্লীর শাহজাদা শাহ আলম যুদ্ধভূমির নিকটেই শিবির সংস্থাপিত করে নিরপেক্ষ দর্শকের মত যুদ্ধের ফলাফল লক্ষ্য করছিলেন । সেই যুদ্ধে বিজয়ী হতে হতেও পরাজিত হন অযোধ্যার নবাব শুজাউদ্দৌলা। অগত্যা পলায়নে বাধ্য হন অযোধ্যার অভিনেতা নবাব। এ যুদ্ধের সেনাপতিরূপে বকসারে আসার আগে অবিশ্যি কি মনে করে “শুজাউদ্দৌলা মীর কাশেমকে এক খঞ্জ হাতীতে চড়িয়ে মুক্তি দিয়ে যান। মীর কাশেম শুজাউদ্দৌলার শিবির হইতে মুক্তি লাভ করিয়া, অধিক দূর গমন করিবার পূর্বেই বকসার যুদ্ধের পলায়নপর সেনাদল চারদিকে ব্যাপ্ত হইয়া পড়িয়াছিল। ..... অগত্যা মীর কাশিম খঞ্জ হস্তী পরিত্যাগ করিয়া, দস্যু তস্করের ন্যায় লোকালয় ছাড়িয়া, অরণ্যপথে পদ্বজে অগ্রসর হইতে লাগিলেন । ক্ষুর্থপপাসায় পথশ্রমে ভাগ্য বিপর্য্যয়ে তাহার দশা এমন শোচনীয় হইয়া উঠিল যে, তাহাকে আর সহসা বঙ্গ বিহার উড়িষ্যার নবাব বলিয়া চিনিয়া লইবার উপায় রহিল না। (প্রাগুক্ত পৃঃ ২১৫) তাতে করে অবিশ্যি মীর কাশেমের জীবন রক্ষার উপায় হল। কারণ ইংরেজদের ঘোষণা ছিলঃ যে নবাব মীর কাশেমকে ধরিয়ে দিতে পারবে, সেই লক্ষ টাকা পুরস্কার পাবে। ... তাই বকসারে শুজাউদ্দৌলার পরাজয় বার্তা শুনে তিনি যখন নিঃসন্দেহ হলেন যে, হিন্দুস্তানের ইংরেজ শক্তিই যখন সকল বাদশার ভাগ্যবিধাতা হিসাবে আবির্ভূত তখন তার নিরাপত্তার সন্তাবনা একেবারেই নেই। সুতরাং খঞ্জ হাতী থেকে নেমে ফকীর বেশে একদা নবাব মীর কাশেম ধরলেন রোহিলাখণ্ডের পথ । আর এদিকে? বকসার যুদ্ধের নিরপেক্ষ দর্শক শাহ আলম বিজয়ী ইংরেজদের আশ্রয় লাভের জন্য লালায়িত হয়ে উঠলেন । অবশেষে তার এতদিনের মনোবাসনা পূর্ণ হল। ১৭৬৪ সালের ২৪ শে নবেম্বর ইংরেগ সেননায়কগণ শাহ আলমের সম্মুখে উপনীত হয়ে বাদশাহ হিসেবে ঘোষণা দিয়ে তাকে যথারীতি কর্নিশ করে নজর প্রদান করলেন। ইংরেজদের সঙ্গে বাদশার মৈত্রী এবারে সুপ্রতিষ্ঠিত হল। কিন্তু এখনও কোম্পানী কর্তৃপক্ষ সুবে বাঙ্গালার দেওয়ানী গ্রহণ করতে ইতস্তত করছিল। এই ইতস্তত ভাবটা কাটিয়ে দিলেন ক্লাইভ সাহেব, ১৭৬৫ সালে দ্বিতীয়বারের মত গভর্নর হয়ে কলকাতায় ফিরে আসবার পর । তখন তিনি লর্ড ক্লাইভ
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।