ভৃক্তকততিত্্্্ীসীশ ১২৫ “মুঙ্গেরের নবাব সেনা ইংরাজ পল্টনে প্রবেশ করিয়া নবাবের বিরুদ্ধে খড়গ ধারণ করিতেও ক্রটি করিল না। এই সকল সংবাদ যখন মীর কাসিমের কর্ণগোচর হইল, তখন আর কেহই সাহস করিয়া তাহার সম্মুখে অগ্রসর হইতে পারিল না। তিনি তৎক্ষণাৎ হত্যাকাণ্ডের আদেশ প্রচার করিলেন” । (প্রাণ্ুক্ত পৃঃ ১৮২) উপর্যুপরি বিশ্বাসঘাতকতার জন্য আগেই নিহত হয়েছিলেন রাজা রামনারায়ণ জগৎ শেঠ মহাতপ চাঁদ মাহারাজা স্বরূপ চাঁদ রাজা রাজবল্লভ প্রভৃতি ইংরেজ হিতৈষীবৃন্দ। এবার করায়ত্ত বাদবাকি বিশ্বাসঘাতকদের পালা । কিন্তু দেশকে বিশ্বাসঘাতকমুক্ত করতে পারবেন কি মীর কাশেম? তিনি তার আশা পুরণের লক্ষ্যে শেষ চেষ্টা করবেন। তাই নিজের বাদবাকি সৈন্যদের নিয়ে তিনি সুবে বাঙ্গালার সীমানা অতিক্রম করলেন । অযোধ্যার নবাব শুজাউদ্দৌলার বার্তা পেয়েছেন তিনি। মীর কাশেমকে অযোধ্যার আমন্ত্রণের বার্তা। তাতে ছিল মীর কাশেমকে নিরাপত্তা ও সাহায্য দানের প্রতিশ্রুতি । উপর্যুপরি বিপর্যস্ত হইয়া নদীস্রোতে ভাসমান অসহায় মনুষ্যের ন্যায়, মীর কাসিম সামান্য তৃণখন্ডের আশ্রয়কেও প্রবল আশ্রয় বলিয়া মনে করিয়াছিলেন । শুজাউদ্দৌলার ব্যবহারেই মীর কাসিমের আশা প্রবল হইয়া উঠিয়াছিল”। (প্রাশুক্ত পৃঃ ১৯৫) তখনও ৩০ হাজারের মত এক সেনাবাহিনী মীর কাশেমের পৃষ্ঠরক্ষক হিসাবে উপস্থিতঃ সঙ্গে ধনরতু ও ৫ কোটি টাকার মত। শুজাউদ্দৌলার প্রধানমন্ত্রী বেণী বাহাদুরের চরিত্র সম্পর্কেও ওয়াকেবহাল ছিলেন মীর কাশেমের পাত্রমিত্রগণ । তারা অযোধ্যা প্রবেশ থেকে মীর কাশেমকে নিরস্ত্র করতে পারলেন না। পবিত্র আল কুরআনের আবরণ পৃষ্ঠায় শুজাউদ্দৌলার স্বহস্তলিখিত প্রতিশ্রুতিবহ পত্র যে তিনি পেয়েছেন। আল কুরআন স্পর্শ করে মীর জাফরের শপথ এবং তদসত্তেও নবাব সিরাজের পরিণামের কথাও মীর কাশেমকে স্মরণ করিয়ে দিলেন পাত্রমিত্রগণ । তাতেও কাজ হল না । অযোধ্যা রাজ্যে প্রবেশ করলেন রাজ্যহারা নবাব মীর কাশেম। যথাকর্তব্যে মনোযোগী হল । এমনি অবস্থায়ই কৌশলের প্রয়োজন । “কৌশল প্রয়োগে মীর জাফর সিদ্ধহস্ত ছিলেন; তাহার মন্ত্রণাদাতা মহারাজা নন্দকুমার কুটিল কৌশলের ৫৫ মীর জাফর গোপনে শুজাউন্দৌলার নিকট দূত প্রেরণ করিলেন । .... বেণী বাহাদুর বাদশাহের দরবারে নানা ষড়যন্ত্র সৃষ্টি , বাদশাকে মীর জাফরের পক্ষতুক্ত করিয়া তুলিলেন” । (প্রাগুক্ত পৃঃ ২০০) সুতরাং মীর কাশেমের শেষ আশা আবার তিন শক্তির ব্রহস্পর্শ যোগে শূন্যে মিলিয়ে গেল । এতদিন মীর কাশেম দিল্লীর শাহ আলমকেও অযোধ্যার শুজাউদ্দৌলাকে এবং তাদের পাত্রমিত্রকে ধনরতু দিয়ে আসছিলেন। এখন মীর কাশেমের সে ক্ষমতায়ও টান পড়ল । সেনানায়ক সমরু তখনও মীর কাশেমের সঙ্গে । অর্থাভাবে মীর কাশেম সেনাদলসহ সমরুকে বিদায় দিলেন। সমরু সেনাদলসহ শুজাউদ্দৌলার
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।