১২৪ ্্া্্াা্দ্বিভিক্তরহিভিভ্ভ সিদ্ধান্ত হল সুবে বাঙ্গালার নবাবী মসনদে মীর কাশেমের বদলে আবার উপবিষ্ট হবেন রুগ্ন বৃদ্ধ সেই মীর জাফর আলী খা বাহাদুর । এবার দেশের আর এক স্থবাধীনতাব্রতী মীর কাশেম বাহিনী নিয়ে নবরূপী ক্রুসেডার ও তাদের ত্রীড়নক মীর জাফরের বিরুদ্ধে প্রত্যক্ষ সংখামে নিয়োজিত । কাশেমের মনে তখনও আশা এখনও দিল্লীর নাম বিলুপ্ত হয়নি, এখনও অযোধ্যায় রয়েছেন স্বাধীন সত্তায় অধিষ্ঠিত শুজাউদ্দৌলা । দিল্লী ও অযোধ্যা কি তার পাশে এসে . দাঁড়াবে না? কিন্তু অবস্থা বৈগুণ্যে মীর কাশেম ভুলে গিয়েছিলেন তার প্রত্যাশিত মিত্রদের চরিত্রের কথা, ভুলে গিয়েছিলেন দিল্লী ও অযোধ্যার বাস্তব পরিস্থিতির কথা । দিল্লীর বাদশাহতো তখন একটি পদবীর ধারক মাত্র, নিতান্ত অসহায় । আর অযোধ্যা? দিল্লীর কেন্দ্রীয় মৃঘল শক্তিকে চরম আঘাত হেনে অযোধ্যা রাজ্যে আত্মশক্তি প্রতিষ্ঠিত করার জন্য শূজাউদ্দৌলা ব্যাকুল । তবুও মীর কাশেমের আশা..... কিন্তু আশার পথে অগ্রসর হওয়ার আগেই তাকে বৈরী শক্তির মোকাবিলা করতে হল। তাকে কোম্পানী শক্তির মোকাবিলা করতে হল বিভিন্ন রণাঙ্গনে-কাটোয়ায়, গিরিয়ায়, উধুয়ানালায়। এবং সকল রণাঙ্গনেই পরাজিত হল মীর কাশেমের বাহিনী । এইরূপে উধুয়ানালা মীর কাশেমের সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হয়। পলাশী ও উধুয়ানালা এই দুই স্থানে বাঙ্গালার মুসলমান গৌরব চিরদিনের জন্য অন্তর্হিত হয়। দুঃখের বিষয় এই দুই স্থানেই বিশ্বাসঘাতকতা ও চাতুরীর সাহায্যে ইংরেজরা জয় লাভ করিয়াছিলেন । .... ইংরেজদিগের অসাধু ব্যবহারের জন্য যেমন পলাশীর যুদ্ধ ঘটে, উধুয়ানালা যুদ্ধের পুর্ব কারণও তাহাই। ইংরেজদিগের কৃত অবমাননায় ও অত্যাচারে জর্জরিত হইয়া, মীর কাসেমকে অস্ত্রধারণ করিতে বাধ্য হইয়াছিল। তিনি ইংরেজদিগের অসদ্যবহারে ত্রুদ্ধ হইয়াছিলেন যে, কোন দেশীয় গ্রন্থকার (রিয়াযুস সালাতিন পৃঃ ৩৮২) £ মীর কাসেম কোন নির্দিষ্ট দিবসে যেখানে যত ইংরেজ ছিল, তাহাদিগের মন্তকচ্ছেদ করিবার জন্য স্থীয় কর্মচারীদিগকে আদেশ দিয়াছিলেন। কিন্ত্র তৎকালে ভাগ্য ইংরেজদিগের যেরূপ সহায় ছিল তাহাতে মীর কাসেমের শত চেষ্টা কার্য্য পরিণত হইতে পারে নাই। তিনি স্থীয় সৈন্যদিগকে ইউরোপীয় রণকৌশলে সুশিক্ষিত করিয়াও ইংরেজদিগের ক্ষমতা গ্রাস করিতে সমর্থ হন নাই। তাহার ইউরোপীয় কর্মচারীগণের যথেচ্ছ ব্যবহারে এবং তাহার দেশীয় কর্মচারীগণের সাহসাভাব ও বিলাসিতার জন্য তাহার অধিকাংশ চেষ্টা ব্যর্থ হইয়াছিল। উৎপাদন করিয়াছিল । .... মীর কাশেম হইতে মুর্শিদাবাদ বা বাঙ্গালার মুসলমান স্বাধীনতা চিরদিনের জন্য অন্তর্নিহিত হয় । (মুর্শিদাবাদ কাহিনী, শ্রী নিখিলনাথ রায়, তৃতীয় সংস্করণ, ১৩১৬ সাল, পৃঃ ২৭৯-২৮১) উধুয়ানালার যুদ্ধেও পরাজিত হয়ে মীর কাশেম উন্মত্তবৎ হয়ে উঠলেন । চারদিকে এত বিশ্বাসঘাতক? আরাব আলি খা নামক একজন বিশ্বাসী সেনানায়কের উপর মুঙ্গের দুর্গের শাসনভার সমর্পণ করিয়া, মীর কাসিম পাটনাভিমুখে গমন করিতেছিলেন। ইংরেজরা ১ লা অক্টোবর মুঙ্গেরে উপনীত হইলে, নবম দিবস দুর্গাবরোধের পর, কেল্লাদার আরাব আলি খার বিশ্বাসঘাতকতায় ইংরাজেরা কেল্লা জয় করিয়া, দুই সহস্র সিপাহী কারারুদ্ধ করিলেন । (9০015 11151017901 7৩091 [09. 428-429 উদ্ধৃত মীর কাসিম, শ্রী অক্ষয়কুমার মৈত্রেয় ইত্যাদি, পৃঃ ১৮২)
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।