হইয়া গিয়াছে, জলে স্থলে বাঙ্গালীর আকুল আর্তনাদ ধ্বনিত হইয়া উঠিয়াছে। কেহ ইহার বিরুদ্ধে অভিযোগ উপস্থিত করিবার চেষ্টা করিলে, ইংরাজ গোমস্তার সিপাহীসেনা তাহাকে দণ্ডুদান করিতেও ইতস্ততঃ করিতেছে না। কোন দেশের শাসনকর্তা এরূপ অরাজকতা সহ্য করিতে পারেন না, ইংরাজ গভর্ণরকে তাহা স্বীকার করিতে হইল। (উদ্ধৃত প্রাণ্ুক্ত পৃঃ ১২৫) এমনি অবস্থায় নবাব মীর কাশেম নিজ কর্তব্য স্থির করলেন । ১৭৬৩ সালের ৫ ই মার্চ। নবাব এক ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন । অভ্যন্তরীণ বাণিজ্যের জন্য সকলের জন্যই শুন্ধ রহিতের ঘোষণাপত্র । এ ঘোষণার বলে দেশীয় বণিকেরাও বিনা শুক্কে বাণিজ্য করার অধিকার পেয়ে গেল। ইংরেজদের সঙ্গে সংঘর্ষ অনিবার্য জেনেও সবে বাঙ্গালার নবাব এ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন । ব্যস, প্রস্তুত হয়ে গেল সংঘর্ষের ক্ষেত্র। গভর্ণর ভ্যান্সিটার্ট তার স্বদেশীদের পক্ষ গ্রহণ করতে বাধ্য হলেন। তাহাদের বিচারে মীর কাসিমের স্কন্ধেই সকল অপরাধ ন্যস্ত হইল । তিনি সহজে সম্মত না হইলে, তাহাকে বাহুবলে সিংহাসন্চ্যত করিবার সংকল্পও স্থির হইয়া গেল । (প্রাণ্ক্ত পৃঃ ১২৯) এই পরিস্থিতিতে কোম্পানী কর্তৃপক্ষ দুটি ব্যবস্থা গ্রহণ করল। এক, পাটনায় অবস্থিত সেনানায়ক এলিসকে যথাসময়ে পাটনা দুর্গ দখল করার আদেশ দেওয়া হল, দুই, আমিয়ট ও হে সাহেবকে ব্যাপারটা মিটিয়ে ফেলার উদ্দেশ্যে মুঙ্গেরের নবাব দরবারে প্রেরণ করা হল। অর্থাৎ উপরে উপরে আলাপ আলোচনা এবং তলে তলে পাটনা আক্রমণের অভিসন্ধি। এদিকে সব খবরই পেয়েছিলেন নবাব মীর কাশেম । তবুও যুদ্ধ এড়াবার লক্ষ্যে শুন্ক রহিতের যুক্তিগুলো কোম্পানী কর্তৃপক্ষকে বুঝাবার জন্য নবাব নিজের দূতকে পাঠালেন কলকাতায় । বলা বাহুল্য, দুই পক্ষের দৃূতই দুই স্থানে আটকা পড়ল । তবে ইংরেজ দূতদের প্রতি যথাসময়ে মুঙ্গের থেকে গোপনে পলায়ন করারও নির্দেশ ছিল। কিন্তু তা কার্ষে পরিণত হওয়ার আগেই নবাব আমিয়টকে কলকাতায় ফিরে যেতে এসে উপস্থিত হয় সেনানায়ক । নদী পথে পালাতে গিয়েও বাহিনীসহ ধ্বংসপ্রাপ্ত হয় সেনানায়ক এলিস। আর এই কাপুরুষোচিত পাটনা আক্রমণ ব্যর্থ হওয়ায় মুর্শিদাবাদের পথে ধাবমান আমিয়টও সসৈন্যে প্রাণ হারায় নবাব সৈন্যদের হাতে । উত্তরকালের ইংরাজ লেখকগণ মীর কাসিমের প্রতি সুবিচার করিতে ক্রটি করেন নাই। ইংরাজদিগের দোষেই যে যুদ্ধ কলহ উপস্থিত হইয়াছিল, তাহা এক্ষণে সকলেই এক বাক্যে স্বীকার করিয়া থাকেন। (প্রাগুক্ত পৃঃ ১৩৯)। এর মধ্যে কোম্পানী কর্তৃপক্ষের ব্যবহারের কড়া প্রতিবাদ জানিয়ে কলকাতায় পত্র পাঠালেন নবাব মীর কাশেম । পাটনা লুষ্ঠনের জন্য তিনি ক্ষতিপূরণ দাবি করেন । তদুপরি এর আগে ইজারা দেওয়া অঞ্চলাদিও তিনি প্রত্যর্পণ করতে বলেন। অবিশ্যি এ পত্রের কোন উত্তর দেয়নি কোম্পানী কর্তৃপক্ষ । তবে কোম্পানী তার কর্তব্যও স্থির করে ফেলে । কোম্পানীর
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।