Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ ১৭৪
📝 লেখা 📖 পিডিএফ

১২২ - ্্্াাাান্দবুজান্তি্তিভূভ মীর কাসিম বার্ষিক ২৪ লক্ষ টাকা রাজকর প্রদান করিতে প্রতিশ্রুত হইয়া সুবাদারী গ্রহণ করিলেন। যথাসময়ে দরবার ভঙ্গ হল... মীর কাসেমের মুখ অবনত হইল | .... মীর কাসেমকে অধীনতা স্বীকার করিতে হইল। ইংরাজেরা শাহজাদাকে দিল্লীর সিংহাসনে বসাইয়া দিতে সম্মত না হওয়ায় শাহ আলমকে অল্পদিনের মধ্যেই ভগ্ন হৃদয়ে পাটনা পরিত্যাগ করিতে হইল। ... এই দরবারেই ইংরাজশক্তি বিশেষরূপে প্রতিষ্ঠালাভ করিয়াছিল। ভারতবর্ষের সর্ধর্র যখন এই সমাচার ব্যাপ্ত হইয়া পড়িল, তখন সকলেই চাহিয়া দেখিল ইংরাজ বণিকের ইচ্ছানুসারে বাংলা বিহার উড়িষ্যার নবাব কেন, ভারতবর্ষের অধীশ্বর পর্যন্ত পরিচালিত হইতেছেন। (প্রাণ্ুক্ত ১০৪-১০৫) চমৎকার এক নাটকের অভিনয় হয়ে গেল পাটনার ইংরেজ ছাউনীতে । এই নাটক থেকে ভবিষ্যতের দেয়াল লিখন অনেকটাই পড়ে নিলেন নবাব মীর কাশেম । দিন যেতে লাগল । শাসনকার্য চালাতে লাগলেন সুবে বাঙ্গালার নবাব। ইংরেজ এতিহাসিক ম্যালিসন লিখে গেছেন-১৭৬২ সালের মধ্যে নবাব মীর কাশেম দেশকে শুধুমাত্র খণমুক্তই করেন নি, ব্যয়ের চেয়ে রাজস্ব আদায়ও বাড়িয়ে তুলেছিলেন। রাজকোষে - এই যে অর্থসঞ্চয় তার পেছনে প্রজাপীড়ন ছিল না ছিল মিতব্যয়ভিত্তিক দক্ষ শাসন কৌশল। রাজকোষের এই সঞ্চিত অর্থ দিয়ে মীর কাশেম প্রতিরক্ষা ব্যবস্থাকে স্বয়ংসম্পূর্ণ করার কাজ আরম্ত করেন। কর্মকুশল দিশীয় কারিগর নিয়োগ করে গুলী গোলা বারুদ কামান বন্দুক প্রস্তুত করতে আরন্ত করেন। ইউরোপীয় প্রণালীতে সেনাবাহিনী পুনর্গঠনে মনোনিবেশ করেন। মুঙ্গের কেল্লা হয়ে ওঠে এক অভিনব শিক্ষার কেন্দ্রস্থল । নবাব মীর কাশেম যেসব ইউরোপীয় যুদ্ধবিশারদের সাহায্যে নিজ সুশিক্ষিত করে তুলেছিলেন, তাদের মধ্যে গ্রেগরী, সমরু,, মার্কার প্রমুখের নাম স্মরণীয় হয়ে আছে। নবাব মীর কাশেম যে নীরবে দক্ষ সেনাবাহিনী গড়ে তুলেছেন, এ খবর নবরূপী ত্রুসেডার ইংরেজদের অজ্ঞাত ছিল না। তারা এই বিচিত্র চরিত্র নবাবটির কার্যাবলী ও গতিবিধির উপর নজর রেখে অপেক্ষা করতে থাকল । ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকলেন নবাব মীর কাশেমও । এর মধ্যেই নবাব বুঝে নিয়েছিলেন সরাসরি রাজ্যলাভে ইংরেজ আজও ততটা আগ্রহী নয়, যতটা আগ্রহী তারা এদেশের ধনসম্পদ লুষ্ঠনে। আর সেই লুণ্ঠন দিনের পর দিন সংঘটিত হয়ে চলেছে ইংরেজ কর্তৃক কোম্পানীর নামের আড়ালে অন্যায়ের পথে বিনা শুন্কে অবাধ বাণিজ্যের মাধ্যমে । প্রকৃত প্রস্তাবে ইংরেজরা অভ্যন্তরীণ বাণিজ্য চালাতে লাগল বিনা শুল্কে এবং এদেশীয়রা শুল্ক দিয়ে। স্বাভাবিকভাবেই এ অসম প্রতিযোগিতায় হেরে যেতে লাগল দেশীয় বণিকেরা। কোম্পানী কর্তৃপক্ষের কাছে নবাব এর তীব্র প্রতিবাদ জানালেন। তাতে তেমন কোন ফল না হলেও গভর্ণর ভ্যাঙ্সিটার্ট এ ব্যাপারে অনুসন্ধান করার দায়িত্ব দিলেন ওয়ারেন হেস্টিংসকে। হেস্টিংস এবং পরে ভ্যান্সিটার্ট দেন-দরবার করে ইংরেজদের শতকরা নয় ভাগ শুল্ক দিতে হবে বলে কোম্পানী কর্তৃপক্ষের কাছে সুপারিশ পেশ করলেন। কিন্ত সকল ইংরেজের মতামতের তোড়ে এ সুপারিশ প্রত্যাখ্যাত হল। এ প্রসঙ্গে ভ্যা্সিটার্ট তার গ্রন্থে (৬৪5110165 ব87811৬৩) লিখে গেছেন, 'দেশ একেবারে অরাজক হইয়া উঠিয়াছে, নবাবের শাসন ক্ষমতা সম্পূর্ণরূপে তিরোহিত

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।