Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ ১৭৪
📝 লেখা 📖 পিডিএফ

শওকত ১২১ করা বাকি। নবাব মীর কাশেম তারও একটা সুরাহা করে ফেললেন । মীর জাফরের সময়েই নদীয়া, বর্ধমান প্রভৃতি গোলযোগপূর্ণ এলাকার রাজস্ব আদায়ের ভার দেওয়া হত ইংরেজদের উপর । মীর কাশেম ভেবে চিন্তে বিরাট খণের বোঝা থেকে নিজেকে মুক্ত করতে মেদিনীপুর, বর্ধমান ও চট্টগ্রাম অঞ্চলসমূহ ইংরেজ কোম্পানীর কাছে এই শর্তে ইজারা দেওয়ার প্রস্তাব করলেন যে বাকি খণ এর থেকে পরিশোধ হবে এবং ওই অঞ্চল সমূহের অধিকারী থাকবে কোম্পানী । কোম্পানী কর্তৃপক্ষ এতে রাজী হয়ে গেল এই ভেবে যে, এতদিন পর সুবে বাঙ্গালায় তাদের জমিদারী হল। এদিকে নবাবের মনোভাব এই যে, ব্গীর হাঙ্গামায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত মেদিনীপুর বর্ধমান অঞ্চল এবং মগ ফিরিঙ্গি লাঞ্চিত চট্টগ্রাম অঞ্চল ইজারা দিয়ে বাদবাকি দেশটাকে ইংরেজদের আধিপত্যমুক্ত করা গেল। সবোঁপিরি বিরাট খণের চাপ থেকে মুক্তি পেলেন সুবে বাঙ্গালার নবাব । এবার রাজ্যে শান্তি স্থাপনের প্রয়াস । এ প্রয়াসেও অনেকটাই সফল হলেন নবাব এপি ৬২৮9 ৬০৪০৭ রণকৌশল এবং দেশীয়দের চারিত্রিক অধঃপতন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন ইউরোপীয়দের সাহায্যে দেশীয় সৈন্যদের নিয়ে গড়ে তুলবেন এক সুশৃঙ্খল রণনিপুণ বাহিনী। স্বাধীনভাবে রাজ্য শাসন করতে হলে এমনি এক সেনাবাহিনীর প্রয়োজন। এ কাজেই হাত দিলেন নবাব মীর কাশেম । আর ঠিক তখনই পলাতক শাহজাদা আলী গওহর সসৈন্য পাটনায় এসে শিবির স্থাপন করলেন। এটা ১৭৬১ সালের কথা । এই সালেই সংঘটিত হয় তৃতীয় পানিপথের যুদ্ধ, যে যুদ্ধে চরমভাবে বিপ্ত হয় হিন্দু মারাঠা শক্তি কিন্ত হিনদস্থানের মুসলিম শক্তিও তখন হীনবল, পদের কারা ডি দিল্লীশাহীও খৃবই নড়বড়ে । এই উপমহাদেশে তাই একচ্ছত্র শক্তির বাস্তবতা নিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে ইংরেজ শক্তি। নবাব মীর কাশেম তাই চিন্তা ভারাক্রান্ত । পাটনায় ইংরেজদের সেনা ছাউনী আগে থেকেই ছিল। এবার নবাব মীর কাশেম সসৈন্যে এসে ছাউনী ফেললেন পাটনায়। দিল্লী শাহজাদার মিত্র ও সাহায্যকারীরূপে আবির্ভূত হবে কোন শক্তি? কোম্পানী শক্তি, অথবা মীর কাশেমের শক্তি? এই নিয়ে আরম্ভ হল ইংরেজ কাসিমের শুভসম্মিলন সম্পন্ন হইল। ..... ইংরাজদিগের অনুষ্ঠানের ক্রুতি নাই; তাহারা সিংহাসনের অভাবে দুইখানি খানার টেবিল পাতিয়া তাহার উপর লাল বনাত বিছাইয়া দিলেন এবং গৃহতল গালিচায় মন্ডিত করিয়া যথাসাধ্য সাজসজ্জা সুসম্পন্ন করিলেন। বাহিরে ইংরাজ সেনা সারি বাঁধিয়া দন্ডায়মান হইল। শাহজাদা তোরণছ্বারে উপনীত হইবামাত্র ইংরাজ সেনানায়কগণ পদ্বূজে প্রত্যু্দামন করিয়া তাহাকে সসন্ত্রমে সিংহাসনে বসাইয়া দিলেন। শাহজাদা উপবেশন করিবামাত্র দরবার আরম্ত হইল। ইংরাজ সেনাপতিগণ নজর প্রদান করিয়া ও যথারীতি কুনীশ করিয়া দরবারের মর্যাদা রক্ষা করিলেন। এক ঘন্টা পরে মীর কাসিম উপনীত হইলেন। তাহাকেও যথারীতি নজর প্রদান করিতে হইল। শাহাজাদা তাহাকে সিংহাসনের এক পার্খে আসন দান করিয়া, যথাসাধ্য খেলাতসহ বঙ্গ বিহার উড়িষ্যার সুবাদার পদে অভিষেক করিলেন।

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।