১২০ ০৯55 ইংরেজরা একদিন তাকেও সরিয়ে নিজেদের পছন্দমত অন্য কাউকে সুবে বাঙ্গালার নবাব বানিয়ে দেবে; প্রকৃত শাসক হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানী । ইতোমধ্যে রাজবল্লভ দুর্মভরামদের নতুন ষড়যন্ত্র আরন্ত হয়ে গেছে এবং সে ষড়যন্ত্র তাকেই (নবাব মীর কাশেমকেই) শক্তিহীন করার ষড়মন্ত্র। পরিস্থিতিটা হৃদয়ঙ্গম করে অধীর হয়ে উঠলেন নবাব মীর কাশেম। তাই শঠে শাঠাং সমাচরেৎ নীতি গ্রহণের সিদ্ধান্তেই দৃঢ়সংকল্প হলেন তিনি। মীর কাশেমের তখনও আশা মুঘলদের এই চরম বিপর্যয়েও সুবে বাঙ্গালার স্বাধীনতা তিনি রক্ষা করবেন। মসনদে আরোহণ করেই নবাব মীর কাশেম অর্থ সঞ্চয়, রাজ্যের নানা স্থানের বিদ্রোহ ও অরাজকতা দমন, দিল্লীর শাহজাদার পূর্বাভিমুখে আগমনের প্রতিরোধ এবং দেশবাসীর স্বার্থরক্ষার উপায় উদ্ভাবনে মনোযোগী হয়ে উঠলেন। মসনদে বসে রাজকোষ থেকে পেয়েছিলেন মাত্র ৫০ হাজার টাকা । সঙ্গে সঙ্গে তিনি কৃচ্ছতার পথ অনুসরণ করলেন। তার হুকুমে রাজপ্রাসাদের বিলাস তরঙ্গ সহসাই তিরোহিত হল, নৃত্যগীত থেমে গেল, অপাসিত হল এশ্ব্ষচ্ছটা। রাজপ্রাসাদের স্বর্ণ রৌপ্যাদির তৈজসপত্র অথবা মনিরকমতাদি বিক্রি করা হল। মীর জাফরী আমলের অযোগ্য সকল রাজ কর্মচারীদের বরখাস্ত করে সেসব পদে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা হল এবং বরখাস্তকৃতদের অন্যায়ভাবে সঞ্চিত ধনরত্রাদিও বাজেয়াপ্ত করা হল। মীর জাফরের অসঙ্গত বাৎসলবশতঃ কয়েকজন সামান্যপদস্থ রাজানুচর বঙ্গ বিহার উড়িষ্যার সর্বেবসব্র্ধ হইয়া উঠিয়াছিল। তাহারা মীর জাফরের দুর্দশার দিনে সুবা বাংলা বিহার উড়িষ্যার অধিকাংশ রাজকর কুক্ষিগত করিয়াছিল। ইহাদের মধ্যে কিনুরাম, মন্ুলাল এবং চিকনলালের নাম ইতিহাসে স্থানলাভ করিয়াছে। ইহারা সকলেই নিতান্ত নিল্নশ্রেণীর ভূত্যরূপে নবাব সরকারে প্রবেশ করে মীর জাফরের ভাগোন্নতির সঙ্গে সঙ্গে ইহাদের এতদূর পদোন্নতি হইয়াছিল যে সে সময়ে মন্ত্র মহাশয়দিগকেও এই সকল ভূত্যের নিকট প্রসাদ ভিক্ষা করিতে হইল। স্বার্থসাধনই ইহাদিগের একমাত্র লক্ষ্য, সুতরাং ইহারা মীর জাফরের অধঃপতন সময়ে ধনরত কুক্ষিগত করিয়া নিরাপদ স্থানে সরিয়া পড়িতেছিল । সুচতুর নবাব ইহাদিগকে কারারুদ্ধ করিয়া, হিসাব নিকাশ বুঝাইয়া দিবার জন্য আদেশ প্রচার করিলেন। (প্রগুক্ত পৃঃ ৭১) এরূপ নানাভাবে অর্থ সংগ্রহ করে মসনদ লাভের একমাসের মধ্যে নবাব মীর কাশেম কলকাতার ইংরেজ কোম্পানীকে দিলেন আড়াই লাখ টাকা, পাটনাস্থ নবাব সেনার জন্য ২ লাখ টাকা দিলেন সেনাপতি কেলডকে । বকেয়া বেতনাদি পেয়ে দেশীয় এবং ইংরেজ সৈন্যরা শান্ত হল কোম্পানীও অর্থ কষ্ট থেকে রেহাই পেল। কিন্তু কোম্পানীর পদস্থ সদস্যদের মধ্যে তখন আত্মকলহ আরম্ভ হল। এর কারণ মীর কাশেমের মসনদপ্রাপ্তি যখন সাব্যস্ত হয়, তখন কোম্পানী কাউন্সিলের সকল সদস্যই উপস্থিত ছিল না। মীর কাশেমের গোপনে প্রদত্ত টাকা শুধুমাত্র উপস্থিত সদস্যরাই পেয়েছিল। অনুপস্থিত সদস্যরা তাতে খুবই ক্ষুব্ধ হয়। তারাই এখন নতুন নবাবের বিরোধিতায় উঠে পড়ে লেগে গেল। কিন্ত সর্বাধিক পরিমান অর্থলাভকারী গভর্ণর ভ্যাসিটার্ট নবাবের পক্ষে থাকায় নবাবের তেমন কোন বিপদ হল না। তখনও মীর জাফর প্রতিশ্রুত কোম্পানীর পাওনা অর্ধেকের মত অর্থ পরিশোধ
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।